for Add

বেলের জোড়া গোলে জিতল রিয়াল

Baleনিজস্ব প্রতিবেদক: তিন সপ্তাহে একটি ড্র, দুটি হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলেনোর পেছনে চলে যাওয়া; স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের এতটাই করুণ অবস্থা! এমনকি অনেক সমর্থক তো রোনালদোকে পর্যন্ত সেরা একাদশে চাইছিলেন না আর। ধুয়ো ধ্বনিও শুনতে হয়েছিল তাকে।

অবশেষে জয়ের দেখা মিললো। হতাশাজনক তিনটি সপ্তাহ কাটানোর পর ফের জয়ের কক্ষপথে ফিরল রিয়াল মাদ্রিদ। হান্ড্রেড মিলিয়ন ম্যান গ্যারেথ বেলের জোড়া গোলে লা লিগায় লেভান্তেকে ২-০ গোলে হারাল লজ ব্লাঙ্কোজরা। নিজে গোল না পেলেও বেলের গোল দুটির পিছনে অবদান ছিল ফিফা বর্ষসেরা ব্যালিন ডি’অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর।

রবিবার ঘরের মাঠ স্যান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রথমার্ধেই বেল বাজিয়ে গোল আদায় করে নেয় রিয়াল। একদিন আগেই মেসির জোড়া গোলে এইবারকে হারিয়ে রিয়ালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে যায় বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান ১ পয়েন্টে নামিয়ে আনতে তাই জয় ছাড়া বিকল্প ছিল না রিয়ালের সামনে। তাছাড়া টানা দুটি হারের ধাক্কা সামলে ছন্দে ফেরাটাও জরুরি ছিল রোনালদো-বেল-বেঞ্জেমাদের। তার ওপর দরজায় কড়া নাড়ছে ‘এল ক্ল্যাসিকো’। বারুদে ঠাসা ওই গড়ে দিতে পারে এবার লা লিগার ভাগ্য। ম্যাচটির আগেও জয় খুব প্রয়োজন ছিল রিয়ালের।

Ronaldo1রোববার রাতে দলকে জয়ের কক্ষপথে আনতে দলে পরিবর্তন আনেন কোচ কার্লো আনচেলত্তি। চোট কাটিয়ে ফেরার পর এই প্রথম রিয়ালের প্রথম একাদশে দেখা গেলো নির্ভরযোগ্য ডিফেন্ডার সার্জিও রামোস এবং মিডফিল্ডার লুকা মডরিচকে। আর সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার শেষ দুর্গে ব্যর্থ হওয়া ইকার ক্যাসিয়াসের পরিবর্তে দলে ঢোকেন কেইলর নাভাস।

শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। সুযোগও পেতে থাকেন বেল-রোনালদোরা। অবশেষে ১৮ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পেয়ে যায় রিয়াল। দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি গোল খরাও কাটান গ্যারেথ বেল। সেই জানুয়ারির পর এই প্রথম গোলের দেখা পেলেন তিনি।

৪০ মিনিটে ব্যবধান বাড়ায় রিয়াল। এবারও গোলদাতা বেল। যদিও গোলটির পেছনে সব কৃতিত্ব ছিল রোনালদোরই। ডি বক্সের ডান দিক থেকে নেওয়া তাঁর জোরালো কোনাকুনি শটটা লক্ষ্যেই ছিল, কিন্তু মাঝ পথে বল বেলের পায়ে লেগে জালে জড়িয়ে যায়।

Ronaldoবিরতির পরও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখে রিয়াল। ৬৪ মিনিটে ব্যবধান বাড়ানোর সহজ দুটি সুযোগ নষ্ট করেন করিম বেঞ্জেমা। রোনালদোর ক্রসে ফরাসি স্ট্রাইকারের প্রথম প্রচেষ্টা পোস্টে বাধা পায়, ফিরতি বলে তাঁর দ্বিতীয় শটটি একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

৭০ মিনিটে হ্যাটট্রিকের সহজতম সুযোগ নষ্ট করেন বেল। বেঞ্জেমার পাস থেকে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি। এই জয়ের সুবাদে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়াল ২৭ ম্যাচে ৬৪। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট সমানসংখ্যক ম্যাচে ৬৫।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add