for Add

পরাজয়ে পিছিয়ে আর্সেনাল-অ্যাটলেটিকো

Arsenal

আর্সেনাল ১:৩ এএস মোনাকো ।। বায়ার লেভারকুসেন ১:০ অ্যাটলেটিকো

নিজস্ব প্রতিবেদক: চ্যাম্পিয়ন্স লিগে পর্যুদস্ত আর্সেনাল৷ বুধবার শেষ ষোলোয় প্রথম লেগে ঘরের মাঠে এএস মোনাকোর কাছে ১-৩ গোলে হেরে গেল আর্সেন ওয়েঙ্গারের দল৷

Champions-League-logoঅপর দিকে জার্মানির বায়ার লেভারকুজেনের কাছে হেরে গেল গতবারের রানার্স অ্যাটলেটিকো মাদ্রিদ৷ অ্যাওয়ে ম্যাচে বে-এরিনায় লেভারকুসেনের কাছে ০-১ গোলে হার হজম করতে হয় দিয়েগো সিমিয়েনের দলকে৷ ২০১৩ সেপ্টেম্বরের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে অ্যাওয়ে ম্যাচ হারল অ্যাটলেটিকো মাদ্রিদ৷

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ফরাসি দল এএস মোনাকোর কাছে নাস্তানাবুদ হওয়ায় স্বভাবতই হতাশ গানার সমর্থকরা৷ ফরাসি মিডফিল্ডার জেফ্রি কনডগবিয়ার গোলে ম্যাচের ৩৮ মিনিটেই এগিয়ে যায় মোনাকো৷ প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে৷

দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে মোনাকোর হয়ে ব্যবধান বাড়ান বুলগেরিয়ার দিমিত্রি বারবাতভ৷ নির্ধারিত সময়ে ২-০ হওয়ার পর ম্যাচের অতিরিক্ত সময়ে আর্সেনালের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন আলেক্স৷ ওজিলের হেড ধরে ২০ গজ দূর থেকে মোনাকোর জালে বল জড়ান তিনি৷

কিন্তু আর্সেনালের ভাগ্যে দুঃখ আরও ছিল৷ ম্যাচের ৯৪ মিনিটে স্কোরলাইন ৩-১ করে ফেলেন মোনাকোর ক্যারাসকো৷

ঘরের মাঠে নাস্তানাবুদ হওয়ায় শেষ আটে ওঠা কঠিন হয়ে পড়ল ওয়েঙ্গারের দলের৷ কোয়ার্টার ফাইনালে যেতে হলে ১৭ মার্চ ফিরতি লেগে অ্যাওয়ে ম্যাচে তিন গোলের ব্যবধানে জিততে হবে আর্সেনালকে৷ যা মোটেই সহজ হবে না ওজিলদের জন্য৷ তাদের মাঠে মোনাকোর ডিফেন্স ভেঙে তিন গোল করতে হলে নিজেদের ছাপিয়ে যেতে হবে ওয়েঙ্গারের শিষ্যদের৷

জার্মান দলটির মাঠে গিয়ে হেরে আসতে হলো স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকোকে। প্রথমার্ধ গোলশূন্য হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যাকেন ক্যালহ্যানুগলুর গোলে এগিয়ে যায় লেভারকুসেন৷ ৫৭ মিনিটে তুরস্কের জাতীয় খেলোয়াড়ের গোলে এই রকম বড় মঞ্চে জয়ের স্বাদ পায় জার্মানির দলটি৷

এদিন লেভারকুসেনের ডিফেন্সে ছিড় ধরাতে পারেননি সিমিওনের ছেলেরা৷ শুধু তাই নয়, থিয়াগো ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় শেষ ২৪ মিনিট ১০ জনের দলে পরিণত হয় অ্যাটলেটিকো মাদ্রিদ৷ ঘরের মাঠে ফিরতি লেগে নিষিদ্ধ হওয়ার কারণে দলের নির্ভর যোগ্য ডিফেন্ডার দিয়েগো গোডিনকেও পাবে না অ্যাটলেটিকো৷

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add