ফুটবল

জুভেন্টাসের ঘরে দশম কোপা ইতালিয়া

: ২১ মে ২০১৫, বৃহস্পতিবার, ২০:০৭:০১

ইতিহাস গড়ার পথে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। ইতালিয়ান সিরি-এ জেতার পর এবার জুভরা ঘরে তুলল কোপা ইতালিয়ার শিরোপাও। রোমের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ল্যাজিওকে ২-১ গোলে হারায় জুভেন্টাস। বিয়ানচোনেরিরা এ নিয়ে ১০ম কোপা ইতালিয়ার শিরোপা ঘরে তুলল। একই সঙ্গে বিরল ‘ট্রেবল’ জয়ের পথেও একধাপ এগিয়ে গেলো তারা।

রিয়ালে খুশি নন রোনালদো!

: ২১ মে ২০১৫, বৃহস্পতিবার, ১৯:২২:২৭

চলতি মওসুমে ক্লাবকে একটিও ট্রফি উপহার দিতে পারেননি৷ ব্যক্তিগতভাবে ক্রিশ্চিয়ানো রোনালদো লাগাতার দুরন্ত পারফর্ম করে গেলেও কোনও টুর্নামেন্টেই সেরা শিরোপা পেল না মাদ্রিদের জায়ান্ট রিয়াল। স্বাভাবিকভাবেই রিয়ালে ব্যর্থতায় হতাশ সিআর সেভেন৷ ক্লাবে তার জন্মদিন সেলিব্রেশন নিয়েও প্রশ্ন উঠেছিল৷ সবমিলিয়ে মন ভালো নেই পর্তুগিজ স্ট্রাইকারের৷ তবে কি রিয়ালকে ‘গুডবাই’ জানাতে চলেছেন তিনি? তেমন খবর না ছড়ালেও শোনা যাচ্ছে রোনালদোকে মোটা অঙ্কের প্রস্তাব দিতে পারে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)৷

‘বার্সাকে থামাতে বন্দুক ও বোমা দরকার’

: ২১ মে ২০১৫, বৃহস্পতিবার, ১৯:১৩:১৪

লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, নেইমার৷ চলতি মওসুমে অনবদ্য ফুটবল খেলছেন এই তিনজন৷ বার্সার এই ‘ত্রয়ী’র দাপটে গোটা ইউরোপ এলোমেলো৷ আগামী ৬ জুন বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্তাসের মুখোমুখি হবেন মেসিরা ৷ কীভাবে এই বার্সকে থামানো যায়?

ফের ফিফা সভাপতি হচ্ছেন ব্লাটার

: ২১ মে ২০১৫, বৃহস্পতিবার, ১৯:০৪:০৭

পর্তুগালের কিংবদন্তি ফুটবলার লুই ফিগো৷ ফুটবলার হিসেবে গোটাবিশ্বে জনপ্রিয় তিনি৷ কিন্তু ফিফা সভাপতি শেফ ব্ল্যাটারকে হারানোর যতই চেষ্টা করুন না কেন ফিগো কিন্তু শেষ পর্যন্ত পরাজিতের দলেই থাকছেন৷ ফিফার ২০৯ জন সদস্যই ব্লাটারকে ভোট দিতে চলেছেন৷ চলতি মাসের শেষ সপ্তাহে জুরিখে ফিফার বার্ষিক কংগ্রেস৷ ওই সভাতেই পঞ্চম বারের মতো ফিফা সভাপতি হতে চলেছেন ব্লাটার৷

রাসেলকে রুখে দিয়েছে রহমতগঞ্জ

: ২০ মে ২০১৫, বুধবার, ২২:২৪:২১

শেখ রাসেল ১ : ১ রহমতগঞ্জ নিজস্ব প্রতিবেদক : মোহামেডানকে টপকে দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষ রহমতগঞ্জের বিপক্ষে […]

শেষ হাসি মোহামেডানের

: ২০ মে ২০১৫, বুধবার, ২১:১১:৪০

মাঠ থেকে এক দৌঁড়ে মোহামেডানের সব ফুটবলার উত্তর গ্যালারির সামনে। সঙ্গে সঙ্গে ডাগআউটও খালি। সবার লক্ষ্য জার্সি হাতে দুলিয়ে ছুটতে থাকা ইব্রাহিমকে ছোঁয়া।

বার্সায় নয়া যুগ দেখছেন এনরিকে

: ১৯ মে ২০১৫, মঙ্গলবার, ২১:৫৩:১৯

ইয়োহান ক্রুয়েফ , ফ্র্যাঙ্ক রাইকার্ড, পেপ গার্দিওলার পর বার্সেলোনায় শুরু হল নতুন যুগ৷ কাকে ঘিরে তৈরি হচ্ছে বার্সেলোনার নতুন যুগ? লুইস এনরিকে! লা লিগা জেতার পরে বার্সেলোনা ম্যানেজার নিজেই বলেছেন, ‘এটা পরিষ্কার যে, বার্সেলোনায় একটা নতুন যুগ শুরু হচ্ছে৷ আমাদের সামনে আরও দুটো ট্রফির হাতছানি রয়েছে৷ আমার টিমের প্লেয়াররা প্রতিপক্ষ টিমের থেকে যে অনেক ভালো, সেটা মাঠে আবার প্রমাণ করতে হবে৷ ট্রফি দুটো যদি জিততে পারি, তা হলে কিন্তু বলা যেতেই পারে, আর একটা নতুন যুগ শুরু হচ্ছে বার্সেলোনায়৷’

মেসি না থাকলে সব পাল্টে যাবে!

: ১৯ মে ২০১৫, মঙ্গলবার, ২১:৩৪:৩৩

ফুটবলের সংজ্ঞা নতুন করে রচনা করেছেন লিওনেল মেসি৷ তাঁর উপস্থিতিতে ইউরোপীয় ফুটবল নতুন মাত্রা পেয়েছে৷ বার্সেলোনার জার্সি গায়ে ক্লাবকে এনে দিয়েছেন ছয়টি স্প্যানিশ লা লিগা শিরোপা ও তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি৷ সেই এলএম টেন ইউরোপীয় ফুটবলকে বিদায় জানালে কী হবে? চেলসি কোচ হোসে মরিনহো মনে করেন, মেসির অনুপস্থিতিতে ইউরোপীয় ফুটবলের সংজ্ঞাটাই বদলে যাবে৷

ওয়েস্ট ব্রুমের কাছে চূর্ণ চেলসি

: ১৯ মে ২০১৫, মঙ্গলবার, ২১:২০:০৬

ওয়েস্ট ব্রুমের কাছে চূর্ণ হল চ্যাম্পিয়ন চেলসি! সোমবার ০-৩ গোলে হারে দ্য ব্লুজরা৷ সেস ফ্যাব্রেগাসের লাল কার্ড৷ সাইদো বেরাহিনোর জোড়া গোল এবং ক্রিস বার্নটের গোলে লিগ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে নেয় ওয়েস্ট ব্রুমউইচ আলবিওন৷

ঢাকা ডার্বিতে মুখোমুখি মোহামেডান-আবাহনী

: ১৯ মে ২০১৫, মঙ্গলবার, ২১:১৬:৫৮

নিজস্ব প্রতিবেদক : বিকেলে মোহামেডান ক্লাব চত্বরে জটলা। কাজী জসিম উদ্দিন জোসিকে ঘিরে আছে সংবাদ কর্মীরা। তাদের আশপাশে উৎসুক মানুষ। সবার মনযোগ মোহামেডান ফুটবল কোচের […]

মঙ্গলবার মালদ্বীপ যাচ্ছেন সাবিনারা

: ১৮ মে ২০১৫, সোমবার, ২১:১৪:৪০

পথটা তৈরী করেছেন সাবিনা খাতুন। সে পথে সাবিনার সঙ্গী হচ্ছেন আরও দুই নারী ফুটবলার। একজন গোলরক্ষক সাবিনা আক্তার, অন্যজন মিডফিল্ডার মিরোনা। এ তিন নারী ফুটবলার দেশের পতাকা উঁচিয়ে ধরে যাচ্ছেন মালদ্বীপে।

শুরু হয়েছে ‘মিশন বিশ্বকাপ’

: ১৮ মে ২০১৫, সোমবার, ২০:৪৫:৩৯

ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ ছুটিতে। সহকারী সাইফুল বারী টিটু একটি কোর্সে অংশ নিতে দেশের বাইরে। ফুটবলারদের বিশ্বকাপ ও এশিয়ান কাপ মিশন শুরুর প্রথম দিনটি সামলিয়েছেন গোলরক্ষক কোচ জার্মানির ক্রিস্টিয়ান শোয়েচলার।

ফরাসি লিগে হ্যাটট্রিক পিএসজির

: ১৮ মে ২০১৫, সোমবার, ১৬:৪২:১৩

ফের ফরাসি লিগের শিরোপা নিজেদের দখলে রাখলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)৷ মন্তেপিয়েরকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ফরাসি লিগের চ্যাম্পিয়ন হল পিএসজি। লরাঁ ব্লাঁর দল এই নিয়ে টানা তৃতীয়বারের মতো লিগা ওয়ানের শিরোপা ঘরে তুললো৷

ইউনাইটেড-আর্সেনাল ড্র

: ১৮ মে ২০১৫, সোমবার, ১৬:৩৯:২৫

শিরোপা আগিই নির্ধারণ হয়ে গেছে। চেলসির ঘরে গেলো এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ। তবুও নিয়মরক্ষার লড়াইয়ে মাঠে নামতে হচ্ছে এবং শেষ দিকে এসে কঠিন লড়াইয়ে মুখোমুখি হলো ম্যানইউ-আর্সেনাল। ঘরের মাঠে আর্সেনালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানইউ। পয়েন্ট হারালেও লিগের পয়েন্ট তালিকার সেরা তিনে থেকে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার আশা টিকে রয়েছে গানারদের।

হ্যাটট্রিকেই সন্তুষ্ট রোনালদো

: ১৮ মে ২০১৫, সোমবার, ১৫:৪৯:১৭

লা লিগায় চ্যাম্পিয়নশিপের আশা বাঁচিয়ে রাখতে লড়াইটা চালিয়ে যাচ্ছিল রিয়াল মাদ্রিদ৷ তাই রবিবার নিজেদের জয়ের পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার হোঁচট খাওয়ার প্রার্থনায় ছিল রিয়াল সমর্থকরা। নিজেদের কাজটি সঠিক ভাবে পালন করলেও স্বপ্নপূরণ হয়নি স্প্যানিশ জায়ান্টদের৷ ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে এস্পানিওলকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েও তাই একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হল কার্লো অ্যানচেলোত্তির দলকে৷ কারণ, একই সময়ে মেসির গোলে অ্যাটলেটিকোকে হারিয়ে মাদ্রিদ থেকেই শিরোপা জয় নিশ্চিত করেছে বার্সেলোনা।

মেসির গোলে লা লিগা বার্সার

: ১৮ মে ২০১৫, সোমবার, ৪:০১:০০

‘প্রতিশোধ’-এর ম্যাচে শিরোপা জয়! চিত্রপটটা যেন আগে থেকেই তৈরি ছিল৷ গত মওসুমে নিজেদের মাঠে এই অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্র করে লা লিগার হাতছাড়া হয়েছিল বার্সেলোনার। এবার হল ঠিক উল্টোটা৷ অ্যাটলেটিকোর মাঠে লিওনেল মেসির একমাত্র গোলে সেই শিরোপা পুনরুদ্ধার করলো স্পেনের অন্যতম সফল কাতালুনিয়া দলটি। এ নিয়ে ২৩বার লা লিগা জয়ের কৃতিত্ব অর্জন করলো বার্সেলোনা৷

সোমবার শুরু অনুর্ধ-১৪ মহিলা ফুটবল

: ১৭ মে ২০১৫, রবিবার, ২২:৩১:০৭

নিজস্ব প্রতিবেদক : জাপান ফুটবল এ্যাসোসিয়েশনের (জেএফএ)আর্থিক সহযোগিতায় আগামীকাল (সোমবার) ৩৩ দল নিয়ে শুরু হচ্ছে জেএফএ অনুর্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। ৬টি ভেন্যুতে নকআউট পদ্ধতিতে […]

বিজেএমসির প্রথম জয়

: ১৭ মে ২০১৫, রবিবার, ২১:৫৮:৪০

মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে জয়ের মুখ দেখেছে বিজেএমসি। আজ (রবিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে টিম বিজেএমসি ৪-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে।

শেখ রাসেলের ষষ্ঠ জয়

: ১৭ মে ২০১৫, রবিবার, ২১:০০:৫৫

মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ষষ্ঠ জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আজ (রবিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে শেখ রাসেল ২-০ গোলে হারিয়েছে চট্রগ্রাম আবাহনীকে।

বিদায় অ্যানফিল্ড, বিদায় জেরার্ড

: ১৭ মে ২০১৫, রবিবার, ১৪:৫১:২৫

অ্যানফিল্ডে লিভারপুলের জার্সি গায়ে শেষ ম্যাচে নেমেছিলেন স্টিভেন জেরার্ড। বিদায়ী ম্যাচের ফলাফলটা সুখকর না হলেও সমর্থকদের ভালোবাসায় আপ্লুত প্রাক্তন ইংলিশ অধিনায়ক। ক্রিসটাল প্যালেসের কাছে ১-৩ গোলে হেরে আগামী চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্নভঙ্গ হল লিভারপুলের। তবে এদিন, ফলাফলের চেয়ে ম্যাচটি বেশি গুরুত্ব পেয়েছিল জেরার্ডের বিদায়ী ম্যাচ হিসেবেই।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add