for Add

সালাম মুর্শেদীকে ১৩ লাখ টাকা জরিমানা ফিফার

আর্থিক অনিয়মের অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী এমপিকে ১০ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকা) জরিমানা করেছে বিশ্ব ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফা। সেই সঙ্গে বাফুফের দুই কর্মকর্তাকে জরিমানা ও নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা।

শাস্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগের। বাফুফের অভ্যন্তরের অনিয়মের অধিকতর তদন্তের পরআজ বৃহস্পতিবার ফিফার এথিক্স কমিটির বিচারক চেম্বার এ রায় দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে তিন বছরের জন্য ফুটবল-সংক্রান্ত সব কার্যকলাপে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করার পাশাপাশি ২০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বাফুফের সাবেক প্রধান হিসাবরক্ষক অফিসার আবু হোসেন, সাবেক ম্যানেজার অপারেশন্স মিজানুর রহমানকে দুই বছরের জন্য ফুটবল সম্পর্কিত সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং তাদেরও ব্যক্তিগতভাবে ১০ হাজার সুইস ফ্রাঁ করে জরিমানা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বাফুফের প্রকিউরমেন্ট অ্যান্ড স্টোর অফিসার ইমরুল হাসান শরীফকে ফিফা প্রদত্ত কমপ্লায়েন্স ট্রেনিং নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তার ভবিষ্যৎ আচরণের বিষয়ে সতর্ক করা হয়েছে।

বিচারক চেম্বারের সামনে প্রদত্ত সাক্ষ্য এবং তদন্তকারী চেম্বার দ্বারা পরিচালিত তদন্তে পৃথক শুনানির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিফা। বাফুফের এই কর্মকর্তারা মিথ্যা ডকুমেন্টেশনে বেশ কয়েকটি লেনদেনের সাথে জড়িত ছিলেন। তার মাধ্যমে তারা ফিফার বিধি ভঙ্গ করেছেন।

গত বছর এপ্রিলে আবু নাইম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল ফিফা। বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে সাজার মেয়াদ তিন বছরের কথা উল্লেখ করা হয়েছে।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add