for Add

জাতীয় বয়সভিত্তিক সাঁতার শনিবার শুরু

প্রতিবার সংবাদ সম্মেলনে যেন প্রশ্নটা অবধারিত থাকবেই। এবার কি ইলেকট্রনিক স্কোরবোর্ডে টাইমিং দেখা যাবে? বরাবরের মতো এবারও প্রশ্নটা ওঠে জাতীয় বয়সভিত্তিক সাঁতারের সংবাদ সম্মেলনে। এবং এবারও সেই পুরনো উত্তর, হ্যান্ডটাইমিংয়ে চলবে জাতীয় বয়সভিত্তিক সাঁতার।

মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শনিবার থেকে শুরু হচ্ছে সাইফ পাওয়ারটেক ৩৬তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে।

এই সংবাদ সম্মেলনে ইলেকট্রনিক স্কোরবোর্ডের প্রসঙ্গে অসহায়ের সুরে কথা বলেন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মোল্লা বদরুল সাইফ। তিনি জানান, “ আমরা টেকনিক্যাল বিষয় ভালো বুঝি না। কিন্তু বিভিন্ন সময় ট্রায়াল দিয়েও আমরা সঠিক সময় পাইনা। বাধ্য হয়ে প্রতিটি গেমস চালাচ্ছি হ্যান্ড টাইমিংয়ে। স্কোরবোর্ডটি আমরা বুঝে নিইনি জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে। ওই সময় যে প্রশাসক ছিলেন উনি বুঝে নিয়েছিলেন। কিন্তু সাঁতার ফেডারেশন সেটা বুঝে নেয়নি। অথচ আমরা যাতে এটা নিই সে ব্যাপারে অনেক চেষ্টা করেছেন। অদ্যাবধি ওই স্কোর বোর্ডে একটি গেমও করতে পারিনি।”

২০১৯ সালে মিরপুর সুইমিং পুলে  ৫ কোটি টাকা ব্যয়ে বসানো হয়েছিল এই স্কোরবোর্ড। সেবার সেরা সাঁতারুর খোঁজে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান উপলক্ষ্যে মিরপুর সুইমিং পুল সংস্কারের উদ্যোগের অংশ হিসেবে পুরনো স্কোরবোর্ড সরিয়ে বসানো হয় ডাকট্রোনিকস কোম্পানির স্কোরবোর্ড।  

কিন্তু স্কোরবোর্ডটি ছিল ত্রুটিপূর্ণ। আর এমন ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক স্কোরবোর্ড কেনায় ২০২২ সালে জাতীয় ক্রীড়া পরিষদের ওপর ক্ষোভ প্রকাশ করে যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।

ওই কমিটির বৈঠকে ক্রীড়া পরিষদের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

এই সুইমিং পুলের স্কোর বোর্ড নিয়ে কোনও দুর্নীতি হয়েছে কিনা? সংবাদ সম্মেলনে তাই এমন প্রশ্ন ওঠে। কিন্তু এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “দুর্নীতি হয়েছে কিনা সেটা বলতে পারব না। তবে জিনিসটা যে আমরা ঠিকমতো পাইনি এবং ওটা আমাদের কাজে আসেনি সেটা তো দৃশ্যমান।”

তিনি যোগ করেন, “ আমরা মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছি। জাতীয় সংসদের স্থায়ী কমিটির কাছে অভিযোগ করেছি। কমিটি তদন্ত করে ব্যবস্থা নেবে বলেছে। কিন্তু কিছু হয়নি। তারপরও আমরা চেষ্টা করছি।”

আবারও নতুন সাঁতারুর খোজে কর্মসূচী শুরু হবে বলে জানান সাধারণ সম্পাদক, “আমাদের নতুন সভাপতি এসেছেন। তার মাধ্যমে আমরা বৃহত্তর আকারে একটি ট্যালেন্ট হান্ট করার প্রক্রিয়া শুরু করেছি। আগামী বছরের প্রথম নাগাদ এটি শুরু হবে। এটা আমরা দীর্ঘমেয়াদী করার চেষ্টা করছি। ১৫ বছরের পরিকল্পনার মধ্যে যেতে চাই আমরা।”

এবারের বয়সভিত্তিক সাঁতারে বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা, সুইমিংক্লাব, বিকেএসপি ও আনসারসহ ৬৫টি দলের ৫৫০ জন সাঁতারু অংশ নেবে। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।     

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add