for Add

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টানা চতুর্থ জয়

ওপেনার তানজিদ হাসানের হাফ-সেঞ্চুরি এবং বল হাতে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং নৈপুন্যে টি-টোয়েনিন্ট সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে  টানা চতুর্থ  জয় পেয়েছে বাংলাদেশ।  আজ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ৫ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। এই জয়ে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। তানজিদ ৩৭ বলে ৫২ রান করেন এবং বল হাতে সাকিব ৪টি ও আইপিএলে দুর্দান্ত ফর্ম দেখানো মুস্তাফিজ ৩ উইকেট নেন।বাসস

এ ম্যাচে প্রথমে ব্যাট করে ৬৮ বলে ১০১ রানের সূচনার পর ১৯ দশমিক ৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে১৯ দশমিক ৪ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।   

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দারুন শুরু পায় স্বাগতিক বাংলাদেশ। ওপেনার তানজিদের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৫৭ রান তোলে টাইগাররা। এ সময় তানজিদ ২৭ বলে ৪০ এবং সৌম্য সরকারের রান ছিল  ৯ বলে ৬ ।

নবম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন ৩৪ বল খেলা তানজিদ। অর্ধশতকের পর ব্যক্তিগত ৫১ রানে ক্যাচ দিয়ে জীবন পান তিনি। কিন্তু আরও মাত্র ১ রান যোগ করে ১২তম ওভারের দ্বিতীয় বলে পেসার লুক জঙ্গির বলে আউট হন ৭টি চার ও ১টি ছক্কায় ৩৭ বলে ৫২ রান করা তানজিদ।
উদ্বোধনী জুটিতে তানজিদ-সৌম্য ৬৮ বলে ১০১ রান করেন।  টি-টোয়েন্টি ক্রিকেটে উদ্বোধনী জুটিতে তৃতীয় এবং সব মিলিয়ে সপ্তমবার শতরানের জুটি গড়লো বাংলাদেশ।

তানজিদকে ফেরানোর ওভারেই সৌম্যকে সাজঘরে ফেরত পাঠান জঙ্গি। ৩টি চার ও ২টি ছক্কায় ৩৪ বলে ৪১ রান করেন প্রথমবার সিরিজে খেলতে নামা সৌম্য।

দলীয় ১০৮ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে সৌম্য ফেরার পর ব্যাটিং ধ্বস নামে বাংলাদেশ ইনিংসে। তিন নম্বরে তাওহিদ হৃদয়কে ১২ রানে আউট করেন জিম্বাবুয়ের অধিনায়ক স্পিনার সিকান্দার রাজা। টাইগার দলনেতা নাজমুল হোসেন শান্তকে ২ ও সাকিব আল হাসান ১ রানে বোল্ড করেন স্পিনার ব্রায়ান বেনেট।

জিম্বাবুয়ের দুই স্পিনারের পর উইকেট শিকারের মাতেন তিন পেসার রিচার্ড এনগারাভা, জঙ্গি ও ব্লেসিং মুজারাবানি। জাকের আলি ও তানজিম হাসানকে ৬ রানেই থামিয়ে দেন এনগারাভা। ২ রান করে জঙ্গির তৃতীয় শিকার হন রিশাদ হোসেন। রানের খাতা খোলার আগেই রান আউট হন তাসকিন আহমেদ। শেষ ব্যাটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে ৩ রানে শিকার করে বাংলাদেশের ইনিংসের ইতি টানেন মুজারাবানি।

দুই ওপেনারের ১০১ রানের দুর্দান্ত সূচনার পর ২শ রানের স্বপ্নই দেখেছিলো বাংলাদেশ। কিন্তু ১৯ দশমিক ৫ ওভারে ১৪৩ রানে অলআউট হলো টাইগাররা।  দুই ওপেনার বাদে বাংলাদেশের শেষ নয় ব্যাটারের আটজনই দুই অংকের কোটা স্পর্শ করতে ব্যর্থ হয়েছেন। জিম্বাবুয়ে জঙ্গি ৩টি, বেনেট ও এনগারাভা ২টি করে উইকেট নেন।

১৪৪ রানের টার্গেটে খেলতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। পেসার তাসকিনের বলে পুল করতে গিয়ে মিড অনে সাকিবকে ক্যাচ দেন রানের খাতা খুলতে না পারা বেনেট।

ব্যাটিংয়ে প্রমোশন নিয়ে তিন নম্বরে নেমে ৪টি চার মারেন রাজা। কিন্ত চতুর্থ ওভারে তাসকিনের বলে বোল্ড হন ১০ বলে ১৭ রান করা জিম্বাবুয়ে অধিনায়ক । দ্বিতীয় উইকেটে মারুমানির সাথে ২৮ রান যোগ করেন রাজা।  
নিজের দ্বিতীয় ওভারে জিম্বাবুয়ের শিবিরে আঘাত হানেন সাকিব। ১৪ রান করা মারুমানিকে লেগ বিফোর আউট করেন সাকিব।

দশম ওভারে রিশাদের প্রথম বলে জোনাথন ক্যাম্পবেলের ক্যাচ ফেলেন হৃদয়। এক বল পর মাদান্দেকে ১২ রানে শিকার করেন রিশাদ। ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। তবে পঞ্চম উইকেটে ৩০ বলে ৩৫ রান যোগ করে জিম্বাবুয়েকে লড়াইয়ে রাখেন ক্যাম্পবেল ও রায়ান বার্ল।

১৯ রান করা বার্লকে শিকার করে জুটি ভাঙ্গেন মুস্তাফিজ। ২ বল পর জঙ্গিকে ১ রানে আউট করেন ফিজ। একই ওভারে মুস্তাফিজের জোড়া আঘাতের পর ক্যাম্পবেলকে চিন্তিত হয়ে পড়ে  বাংলাদেশ শিবির। ১৭তম ওভারে তৃতীয়বারের মত আক্রমনে এসে ক্যাম্পবেলকে বিদায় করেন ম্য সাকিব। ১টি চার ও ২টি ছক্কায় ২৭ বলে ৩১ রান করেন ক্যাম্পবেল।

দলীয় ১০৩ রানে সপ্তম উইকেট পতনের পর শেষ ২৩ বলে জয়ের জন্য  ৪১ রান প্রয়োজন পড়ে জিম্বাবুয়ের। শেষ ২ ওভারে ২১ রানের সমীকরণ দাঁড়ায় জিম্বাবুয়ের। ১৯তম ওভারে ৭ রান দিয়ে ১ উইকেট নেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া  মুস্তাফিজ। এতে শেষ ওভারে ১৪ রানের প্রয়োজন পড়ে সফরকারীদের।

শেষ ওভারে প্রথম চার বলে ৮ রান দিয়ে জিম্বাবুয়ের শেষ দুই উইকেট তুলে নেন সাকিব। ২ বল বাকী থাকতে ১৩৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশের সাকিব ৩৫ রানে ৪টি, মুস্তাফিজ ১৯ রানে ৩টি ও তাসকিন ২০ রানে ২ উইকেট নেন।

আগামী ১২ মে মিরপুরে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।  

বাংলাদেশ ব্যাটিং :
তানজিদ ক ক্যাম্পবেল ব জঙ্গি ৫২
সৌম্য এলবিডব্লু ব জঙ্গি ৪১
হৃদয় ক বেনেট ব রাজা ১২
নাজমুল ব বেনেট ২
সাকিব ব বেনেট ১
জাকের ক আকরাম ব এনগারাভা ৬
রিশাদ ব জঙ্গি ২
তাসকিন রান আউট (বেনেট/মাদান্ডে) ০
তানজিম ব এনগারাভা ৬
মুস্তাফিজ ক মাদান্ডে ব মুজারাবানি ৩
তানভির অপরাজিত ৩
অতিরিক্ত (লে বা-৬, ও-৯) ১৫
মোট (১৯.৫ ওভার, অলআউট) ১৪৩

উইকেটের পতন: ১-১০১ (তানজিদ), ২-১০৮ (সৌম্য), ৩-১২১ (হৃদয়), ৪-১২২ (সাকিব), ৫-১২৩ (নাজমুল), ৬-১৩০ (জাকের), ৭-১৩০ (তাসকিন), ৮-১৩২ (রিশাদ), ৯-১৩৮ (তানজিম), ১০-১৪৩ (মুস্তাফিজ)।

জিম্বাবুয়ে বোলিং :
রাজা : ৪-০-২৪-১,
মুজারাবানি : ৩.৫-০-৩০-১ (ও-২),
এনগারাভা : ৪-০-২৭-২ (ও-১),
বেনেট : ৩-০-২০-২ (ও-১),
জঙ্গি : ৩-০-২০-৩ (ও-১),
আকরাম : ১-০-৯-০,
মাসাকাদজা : ১-০-৭-০।

জিম্বাবুয়ে ব্যাটিং :
মারুমানি এলবিডব্লু ব সাকিব ১৪
বেনেট ক সাকিব ব তাসকিন ০
রাজা ব তাসকিন ১৭
ক্যাম্পবেল ক নাজমুল ব সাকিব ৩১
মাদান্দে এলবিডব্লু ব রিশাদ ১২
বার্ল ক সৌম্য ব মুস্তাফিজ ১৯
জঙ্গি ক রিশাদ ব মুস্তাফিজ ১
আকরাম ক তানজিদ ব মুস্তাফিজ ১১
মাসাকাদজা অপরাজিত ১৯
মুজারাবানি স্টাম্প জাকের ব সাকিব ৮
এনগারাভা ব সাকিব ০
অতিরিক্ত (লে বা-১, ও-৪) ৬
মোট (১৯.৪ ওভার, অলআউট) ১৩৮

উইকেটের পতন : ১-০ (বেনেট), ২-২৮ (রাজা), ৩-৩২ (মারুমানি), ৪-৫৭ (মাদান্দে), ৫-৯২ (বার্ল), ৬-৯৪ (জঙ্গি), ৭-১০৩ (ক্যাম্পবেল), ৮-১২৮ (আকরাম), ৯-১৩৮ (মুজারাবানি), ১০-১৩৮ (এনগারাভা)।

বাংলাদেশ বোলিং :
তাসকিন : ৪-০-২০-২,
তানজিম : ৪-০-৪২-০ (ও-৩),
সাকিব : ৩.৪-০-৩৫-৪ (ও-১),
মুস্তাফিজ : ৪-০-১৯-৩,
তানভীর : ২-০-১৪-০,
রিশাদ : ২-০-৬-১।

ফল : বাংলাদেশ ৫ রানে জয়ী।

ম্যাচ সেরা : মুস্তাফিজুর রহমান(বাংলাদেশ)।

সিরিজ : পাঁচ ম্যাচ সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add