for Add

বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুশতাক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার ও বিশ্বকাপজয়ী দলের সদস্য মুশতাক আহমেদ।

এ মাসের শেষের দিকে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ক্যাম্পের আগে দলের সাথে যোগ দেবেন ৫৩ বছর বয়সী মুশতাক। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সাথে কাজ করবেন তিনি।

ক্রিকেট ক্যারিয়ার শেষে ইংল্যান্ড (২০০৮-২০১৪), ওয়েস্ট ইন্ডিজ (২০১৮-১৯) এবং পাকিস্তান (২০২০-২২) দলে স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন মুশতাক। এছাড়া ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত পাকিস্তান দলের বোলিং পরামর্শকও ছিলেন তিনি।

নতুন দায়িত্ব সম্পর্কে মুশতাক বলেন, ‘একজন স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হওয়াটা আমার জন্য অনেক সম্মানের। আমি দায়িত্ব নেওয়ার জন্য মুখিয়ে আছি এবং খেলোয়াড়দের মধ্যে আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই কারণ তাদের সহজে শেখানো যায় এবং আমি সবসময় বিশ্বাস করি, বিশ্বের ভয়ংকর দলগুলোর মধ্যে একটি তারা। যে কোন দলকে হারাতে পারে তারা। কারণ তাদের সামর্থ্য, শক্তি এবং প্রতিভা আছে। আমি তাদের মধ্যে সেই বিশ্বাস সৃষ্টির চেষ্টা করবো। এই দলের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছসিত।’

১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর পাকিস্তানের হয়ে ১৪ বছরে ৫২টি টেস্ট ও ১৪৪টি ওয়ানডে খেলেছেন মুশতাক। টেস্টে ১৮৫ ও ওয়ানডেতে ১৬১টি উইকেট নিয়েছেন তিনি। ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন মুশতাক।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add