for Add

ফুটবলারদের উজ্জীবিত করলেন মোহামেডান সভাপতি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা হয়নি মোহামেডানের। ২০০৭ সালে পেশাদার ফুটবল চালুর পর সাদাকালোরা মাঝেমধ্যে টুর্নামেন্ট জিতে সমর্থকদের সান্তনা দিয়েছে।

সাম্প্রতিক মৌসুমগুলোয় টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স ভালো। গত মৌসুমে ফেডারেশন কাপ জিতেছে। এবার ফাইনালে উঠেছে। এর আগে মৌসুমের প্রথম টুর্নামেন্টের স্বাধীনতা কাপেরও ফাইনালে খেলেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।

চলমান লিগে ভালো একটা অবস্থানে থাকলেও ছোট দলের বিপক্ষে কয়েকটি ড্র করে পিছিয়ে পড়েছে। কাগজ-কলমে কিঞ্চিত সম্ভাবনা থাকলেও বাস্তবে সেটা কঠিন। শনিবার বসুন্ধরা কিংসকে হারাতে না পারলে আনুষ্ঠানিকভাবে ছিটকে যাবে সাদাকালোরা। শিরোপা জিততে না পারুক, রানার্সআপ হওয়ার জন্য মোহামেডানের পরের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।

তবে মোহামেডানের এখন বেশি নজর ২১ মে’র ফেডারেশন কাপের ফাইনালে। প্রতিপক্ষ জানতে অপেক্ষা করতে হবে আগামী মঙ্গলবার পর্যন্ত। ওই দিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আবাহনী ও বসুন্ধরা কিংস। বিজয়ী দলের বিপক্ষে ময়মনসিংহে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে মোহামেডান।

ফেডারেশন কাপের ফাইনাল, লিগের শেষ কয়েকটি ম্যাচ নিয়ে ক্লাব কর্তৃপক্ষ যখন সিরিয়াস তখন সামনে চলে এসেছে দলবদল। আগামী ১ জুন শুরু হবে নতুন মৌসুমের খেলোয়াড় রেজিস্ট্রেশন। মোহামেডানের মাঠের পারফরম্যান্স ভালো করার পেছনে স্থানীয় যে তরুণ ফুটবলাররা দুর্দান্ত খেলেছেন তাদের ওপর চোখ পড়েছে অন্য ক্লাবের। বিশেষ করে মুরাদ হোসেন ও শাহরিয়ার ইমনকে পেতে চায় দেশের আরেকটি ঐতিহ্যবাহী ক্লাব।

লিগ, ফেডারেশন কাপ ও নতুন মৌসুম নিয়ে আজ (বৃহস্পতিবার) ক্লাবে এসে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সভাপতি জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন (অব.)। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক ও ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা এবং ফুটবল টেকনিক্যাল কমিটির সদস্যগণ।

এ সময় সভাপতি মোহামেডান ফুটবলারদেরকে ফেডারেশন কাপের ফাইনাল জয় এবং লিগে অপরাজিত থাকার জন্য তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা আগামী মৌসুমেও ভালো দল করবো। কেউ ক্লাব ছেড়ে যাবেন না। কারো কোনো কথা থাকলে আমাদেরকে বলবেন। কোনো কিছু না বলে অন্য কোনো ক্লাবকে কথা দেবেন না।’

ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হতে পারলে ফুটবলারদেরকে বিশেষ পুরস্কারের আশ্বাসও দেয়া হয়েছে বলে জানা গেছে।সূত্র: জাগোনিউজ২৪.কম

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add