স্লাইডার

শ্বাসরূদ্ধকর ম্যাচে জিতল আয়ারল্যান্ড

: ২৫ ফেব্রুয়ারি ২০১৫, বুধবার, ১৯:৪৩:৫৭

ওয়েস্ট ইন্ডিজের ৩০৪ রান তাড়া করে প্রথম ম্যাচেই অঘটনের জন্ম দিয়েছিলয় আয়ারল্যান্ড।যে কারণে জায়ান্ট কিলার হিসেবে পরিচিতি পাওয়াটা আরও পোক্ত করে নেয় আইরিশরা। কিন্তু আরব আমিরাতের কাছে প্রায় হেরেই যেতে বসেছিল আয়ারল্যান্ড। ২৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত কোনমতে মধ্যপ্রাচ্যের দলটিকে ২ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল আইরিশরা। হাতে বল বাকি ছিল তখনও ৪টি।টানা দুই জয়ে পয়েন্ট টেবিলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের পরেই আইরিশদের অবস্থান।

২৭৮ রানের চূড়ায় আরব আমিরাত

: ২৫ ফেব্রুয়ারি ২০১৫, বুধবার, ১৩:৫০:২৬

নিজেদের প্রথম ম্যাচেই ৩০৪ রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছিল আয়ারল্যান্ড। আরব আমিরাতের সামনে সেই দলটিই কি না আজ জায়ান্ট! মাঠে নেমে শুরুতে সেটাই প্রমাণ করছিল আয়ারল্যান্ড। টস জিতে আরব আমিরাতকে ব্যাট করতে পাঠিয়ে বোলারদের দিয়ে ভালোই চেপে ধরেছিল আইরিশরা।

কিপিং করতে পারেন এনামুল

: ২৫ ফেব্রুয়ারি ২০১৫, বুধবার, ১৩:৩৯:২৫

মুশফিকুর রহিমের আঙ্গুলের চোট গুরতর নয়। বৃহস্পতিবার শ্রীলংকার বিপক্ষে তার খেলা নিয়ে কোনো সংশয়ও নেই। তবে তিনি ইউকেট রক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন কিনা তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। এমন আভাস দিয়েছেন দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

টস হেরে ব্যাট করছে আরব আমিরাত

: ২৫ ফেব্রুয়ারি ২০১৫, বুধবার, ১১:২৯:০০

নিজেদের প্রথম ম্যাচেই ৩০৪ রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছিল আয়ারল্যান্ড। আরব আমিরাতের সামনে সেই দলটিই কি না আজ জায়ান্ট!
মাঠে নেমে সেটাই প্রমাণ করছে আয়ারল্যান্ড। টস জিতে আরব আমিরাতকে ব্যাট করতে পাঠিয়ে বোলারদের দিয়ে ভালোই চেপে ধরেছে আইরিশরা। এ রিপোর্ট লেখার সময় ৭৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে মধ্যপ্রাচ্যের দলটি।

সুয়ারেজের জোড়া গোলে বার্সার জয়

: ২৫ ফেব্রুয়ারি ২০১৫, বুধবার, ১১:০৬:১৩

প্রতিশোধের সুবর্ণ সুযোগ ছিল ম্যানচেস্টার সিটির সামনে। গত মৌসুমেই তো বার্সার সামনে পড়ে দ্বিতীয় রাউন্ড থেকে কাটা পড়তে হলো প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। কিন্তু সেই প্রতিশোধ নেওয়া আর হলো কই! উল্টো উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের জোড়া গোলে নিজেদের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামেই বার্সেলোনার কাছে ২-১ গোলে হারতে হলো ম্যানসিটিকে। ম্যানসিটির পক্ষে একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো।

পেসারদের ওপর ভরসা করছেন হিথ স্ট্রিক

: ২৪ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার, ২১:২৭:৫৪

দুই ম্যাচে তিন পয়েন্ট পেয়ে ফুরফুরে মেজাজে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আফগানিস্তানকে হারানোর পর বৃষ্টি আইনে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক পয়েন্ট পেয়ে সবাই খুশি। সেখান থেকে ফিরে ক্রিকেটাররা সোমবার উপভোগ করলেন মেলবোর্নের নৈস্বর্গিক সৌন্দর্য্য।

ব্রাদার্সকে হারিয়ে সেমিতে শেখ জামাল

: ২৪ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার, ২০:৫৫:০৯

শ্বাসরূদ্ধকর ম্যাচে নির্ধারিত সময়ে কেউ কাউকে হারাতে পারেনি। পারেনি অতিরিক্ত সময়েও। শেষ পর্যন্ত সেমিফাইনালের দল নির্ধারণ করতে স্মরনাপন্ন হতে হয় টাইব্রেকার নাম ভাগ্য নির্ধারনীর। সেখানেও টান টান উত্তেজনা। প্রথম ৫ শটে নির্ধারিত হলো না বিজয়ী দল। শেষ পর্যন্ত সাডেন ডেথে ব্রাদার্স ইউনিয়নকে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এর আগে নির্ধারিত সময়ে খেলা অমিমাংসিত থাকে ২-২ গোলে।

জিম্বাবুয়েকে ৭৩ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

: ২৪ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার, ১৯:২৯:৩৪

৩৭২ রানে চাপা পড়ার পর এমনিতেই হেরে যাওয়ার কথা জিম্বাবুয়ের। কিন্তু মাঠে নামার আগেই হেরে বসেনি এলটন চিগুম্বুরার দল। বরং বুক চিতিয়ে, লড়াই করেই তবে তারা হেরেছে। বৃষ্টির কারণে মাঝে কিছুক্ষণ খেলা বন্ধ থাকার কারণে ডি/এল মেথডে ৭৩ রানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

৩৭২ রানের চূড়ায় ওয়েস্ট ইন্ডিজ

: ২৪ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার, ১৫:৩৮:১৩

বহুদিন ধরেই নিজের ক্ষোভ জমা করে রেখেছিলেন যেন ক্রিস গেইল। ২০ মাসেরও বেশি সময় ধরে সেঞ্চুরির দেখা নেই। ব্যাটে রান নেই। সমালোচনার তীরে বিদ্ধ হতে হতে শেষে যখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মত অবস্থা, তখনই জ্বলে উঠলেন গেইল। বিশ্বকাপে প্রথম এবং ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডগড়ে ওয়েস্ট ইন্ডিজকে পৌঁছে দিলেন রানের চূড়ায়। তার ব্যাটিং তাণ্ডবের ওপর ভর করে জিম্বাবুয়ের সামনে ৩৭২রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

গুরতর নয় মুশফিকের ইনজুরি

: ২৪ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার, ১৩:৩২:২০

মুশফিকের চোট পাওয়া আঙ্গুল এক্স-রে করা হয়েছে। বাংলাদেশ দলের জন্য সু:সংবাদ হলো চোট গুরতর নয়। আল আমিন অস্বস্তি না কাটতেই বাংলাদেশ দলে আরেক দু:সংবাদ হয়ে এসছিল মুশফিকের ইনজুরি।

ইনজুরিতে মুশফিক

: ২৪ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার, ১৩:১৫:৫৯

আল আমিন অস্বস্তি না কাটতেই বাংলাদেশ দলে আরেক দু:সংবাদ। ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম। মঙ্গলবার নেট ব্যাটিং অনুশীলনের সময় চোট পেয়েছেন আঙ্গুলে। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, ইনজুরি কতটা তা পরীক্ষা করতে হাসপাতালে নেয়া হয়েছে মুশফিককে।

গেইলের ডাবল সেঞ্চুরি

: ২৪ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার, ১১:৫৩:৫৬

সর্বশেষ ২০১৩ সালের জুনে শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ক্যরিবীয় দ্বৈত্য ক্রিস গেইল। এরপর ২০টি ইনিংস খেলে ফেলেছেন। সেঞ্চুরি তো দুরে থাক, রানেরই দেখা পাচ্ছিলেন তিনি। অথচ তিনিই কি না, বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান! অবশেষে সেঞ্চুরি খরা কাটালেন। ফিরলেন রানে, করলেন সেঞ্চুরি। ১০৪ বলে পূরণ করলেন ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি। ৫টি বাউন্ডারি আর ৫টি ছক্কার মার ছিল তাতে।

জয়ের ধারায় থাকতে চায় উইন্ডিজ

: ২৩ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ২১:১৩:১৬

ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে ম্যাচটি হচ্ছে না ব্রিসবেনের গাব্বায়। প্রলয়ঙ্ককারী ঘূর্নিঝড় মার্সিয়ার প্রভাবে গত ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি পন্ড হয়ে যায়। মাঠের পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত সেখানে যে বিশ্বকাপের কোন খেলাই হচ্ছে না তা পরিস্কার।

মেলবোর্নে মাশরাফিদের প্রথম দিন

: ২৩ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ২০:০০:৪০

ব্রিসবেন থেকে অপ্রত্যাশিত ১ পয়েন্ট নিয়ে এখন মেলবোর্নে মাশরাফিরা। ২৬ ফেব্রুয়ারি এখানে বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলবে শ্রীলংকার বিপক্ষে। ম্যাচের ৫ দিন আগে মেলবোর্ন পৌছে প্রথম দিনটি ঘুড়ে ফিরেই কাটালেন টাইগাররা।

আল আমিনের ভবিষ্যত অন্ধকার

: ২৩ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ১৭:৪০:৫৫

অস্ট্রেলিয়া যাওয়ার পর থেকেই যেন হাওয়ায় উড়ছিলেন আল আমিন হোসেন। গলি থেকে রাজপথে ওঠা ক্রিকেটার হয়ে যান বাকি ১৪ জন থেকে আলাদা। তার চলাফেরা ছিল অনেকটাই নিয়ন্ত্রনহীন। দলীয় আচরণবিধি ভেঙ্গে খেয়ালখুশি মতো হোটেল থেকে বেড়িয়ে যেতেন, ফিরতেন নির্ধারিত সময়ের পর।

রাতেই উড়াল দিচ্ছেন শফিউল

: ২৩ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ১৬:৩৯:১৩

রবিবার আল আমিন হোসেনকে দল থেকে বহিস্কারের পরপরই তার পরিবর্তে শফিউল ইসলামকে অন্তর্ভুক্তির জন্য আইসিসির কাছে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির টেকনিক্যাল কমিটি শফিউলকে দলে অন্তর্ভূক্তির অনুমতি দিয়েছে।

বড় জয়ে ফিরল ইংল্যান্ড

: ২৩ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ১৩:২২:১৫

টানা দুই ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর অবশেষে বড় জয় দিয়েই ট্র্যাকে ফিরল ইংল্যান্ড। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে স্কটল্যান্ডকে ১১৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। ইংলিশদের ৩০৩ রানের জবাবে ১৮৪ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড।

রোনালদো বেনজেমায় শীর্ষেই রইল রিয়াল

: ২৩ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ১০:৫৩:২১

এমনিতেই শীর্ষে ছিল। তবে ঘাড়ের পর নিঃশ্বাস ফেলছিল বার্সেলোনা। ব্যবধান ছিল মাত্র ১ পয়েন্টের। যদিও শনিবার রাতে মালাগার কাছে হেরে রিয়ালের জন্য পয়েন্ট বাড়ানোর সুযোগ করে দিয়েছিল বার্সেলোনা। সেই সুযোগটাই শেষ পর্যন্ত কাজে লাগাল রিয়াল। এলচের মাঠে গিয়ে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে দিল লজ ব্লাঙ্কোজরা। ফলে বার্সার চেয়ে ৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল রিয়াল।

অবশেষে রানে ফিরল ইংল্যান্ড

: ২৩ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ১০:২৩:২৭

অস্ট্রেলিয়া গিয়ে যেন ছন্দ পুরোপুরিই হারিয়ে বসেছিল ইংলিশরা। বিশ্বকাপের স্বাগতিক দুই দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হওয়ার পর নিজ দেশে সমালোচনার তীরে বিদ্ধ হতে হচ্ছিল ইংলিশদের। অবশেষে প্রতিবেশী দেশ স্কটল্যান্ডকে পেয়ে ছন্দটা ফিরিয়ে আনতে সক্ষম হলো ইংল্যান্ড। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে প্রথমে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডের সামনে ৩০৩ রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইংলিশ ব্যাটসম্যানরা। টসে জিতেছিল স্কটল্যান্ডই। কিন্তু তারা প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় ইংল্যান্ডকে।

জয়ে ফিরতে পারবেতো ইংল্যান্ড ?

: ২২ ফেব্রুয়ারি ২০১৫, রবিবার, ১৯:৫৮:০৩

টানা দুই ম্যাচেই নাস্তানাবুদ ইংল্যান্ড। প্রথমটি অস্ট্রেলিয়া আর দ্বিতীয়টি নিউজিল্যান্ডের কাছে। হারের ব্যবধানটা ইংলিশদের সাদা চামড়ায় ফোসকা পড়ার মতই। তাই তাদের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ দূর্বল স্কটল্যান্ডের বিপক্ষে জয় নিয়ে অনেকেরই শঙ্কা ও টিপ্পুনি, এবার পারবে তো স্কটল্যান্ডের বিপক্ষে জয়ে ফিরতে?

সব সংবাদ

ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add