: ৬ নভেম্বর ২০১৫, শুক্রবার, ২০:১১:১০
রাশিয়া বিশ্বকাপ-মামুনুলদের দৃষ্টি সেখানে ছিল না কখনই। তারপরও লড়াইটাতো ওই রাশিয়ার টিকিট পাওয়ার জন্যই। বাস্তবতার কারণেই সে লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের অর্ধেকেরও বেশি পথ পাড় হওয়া বাংলাদেশের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। বাছাইয়ের বাধাটা টপকনোর আর কোনো সম্ভাবনা নেই লাল সবুজ জার্সিধারীদের। রাশিয়া থেকে চোখটা একেবারেই ফিরিয়ে আনতে হচ্ছে বাংলাদেশকে। তবে লক্ষ্য এখনো বাকি একটা।
: ৬ নভেম্বর ২০১৫, শুক্রবার, ১৭:৩৬:০৯
গ্যাবা টেস্টে বেশ ভালোভাবেই রাজত্ব চালিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিনের পর দ্বিতীয় দিনটাও নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। ৫৫৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করার পর দ্বিতীয় দিনের শেষ বিকেলে ১১৮ রান না করতেই ৫ উইকেট তুলে নেয় নিউজিল্যান্ডের। এখনও কিউইরা পিছিয়ে ৩৯৯ রান। ফলোঅন এড়াতে প্রয়োজন আরও ১৯৯ রান।
: ৬ নভেম্বর ২০১৫, শুক্রবার, ১৭:০৮:১৪
ভারতের মতোই প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়লো দক্ষিণ আফ্রিকা। বৃথা গেল ডি ভিলিয়ার্সের ৬৩ রানে লড়াকু ইনিংসও৷ ভারতের ২০১ রানের ইনিংসও টপকাতে পারল না প্রোটিয়ারা৷ মাত্র ১৮৪ রানেই অলআউট হয়ে গেলো দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস৷
: ৬ নভেম্বর ২০১৫, শুক্রবার, ১৬:৫২:৪৫
আগেই জানা গিয়েছিল আর্জেন্টিনা, জার্মানিকে পেছনে ফেলে প্রথমবারের ফিফা র্যাংকিংয়ের শীর্ষে উঠছে বেলজিয়াম। এবার সেটাই আনুষ্ঠানিভাবে প্রকাশ করলো ফিফা। বৃহস্পতিবার প্রকাশিত র্যাংকিয়ে দেখা যাচ্ছে আর্জেন্টিনাকে হটিয়ে দিয়ে প্রথমবারের মতো ফিফা র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে ইডেন হ্যাজার্ড-মারুয়ানে ফেল্লাইনিদের বেলজিয়াম।
: ৬ নভেম্বর ২০১৫, শুক্রবার, ১২:৪৫:২৫
তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ডকে ২-০ ব্যবধােন হারিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে দু’নম্বরে উঠে এল পাকিস্তান৷ সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে অ্যালিষ্টার কুকের দলকে ১২৭ রানে হারিয়েছিল পাক ক্রিকেট দল৷
: ৬ নভেম্বর ২০১৫, শুক্রবার, ১২:৪১:২৯
চেলসির ম্যানেজার হোসে মরিনহোকে নিয়ে যতই সমালোচনা হোক না কেন, তার পাশে দাঁড়ালেন রিয়াল মাদ্রিদের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো৷ তিনি মনে করেন, চেলসি ম্যানেজারের এই দুঃসময় কেটে যাবে৷ ম্যানেজার হিসেবে ফের ঝলমল করবেন দ্য স্পেশাল ওয়ান ৷
: ৫ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ২১:৫৪:৪৬
সিরিজ হার এড়াতে শারজা টেস্টে ইংল্যান্ডের জয়ের বিকল্প ছিল না। অথচ জয় তো দুরে থাক, প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারলো না তারা। উল্টো পাকিস্তানের স্পিন ঘূর্ণিতে ২৮৪ রানের লক্ষ্যে নেমে ১৫৬ রানেই গুটিয়ে গেলো ইংলিশরা। দাপুটে জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নেয় মিসবাহ-ইউনিসরা।
: ৫ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ২১:০৮:৩৫
দেশের মাটিতে ভারতকে প্রথম নেতৃত্ব দিতে নামা টেস্ট ক্যাপ্টেন বিরাট কোহলির জন্মদিনটা মোটেই ভাল গেল না। এমনিতেই প্রেমিকা অনুষ্কা শর্মার আসার কথা থাকলেও আসেননি। তার উপর মাত্র এক রান করে টেস্ট অভিষেক হওয়া প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বলে কভারে ডিন এলগারের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। অসাধারণ ক্যাচ নিলেন দুর্ধর্ষ ডিন এলগার।
: ৫ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ২০:২৪:২৭
শেষ তিন ম্যাচে হারের হ্যাটট্রিকের পর শেষ পর্যন্ত জয়ে ফিরল হোসে মরিনহো ব্রিগেড। স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার রাতের খেলায় ডায়নামো কিয়েভকে ২-১ গোলে হারিয়ে দিল চেলসি। নির্ধারিত সময়ের সাত মিনিট আগে গোল করে দলকে মূল্যবান জয় এনে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান।
: ৫ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১৮:৪৫:২৫
বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচ খেলতে আগামীকাল (শুক্রবার) তাজিকিস্তান যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১২ নভেম্বর তাজিকিস্তানের বিশকেকে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
তাজিকিস্তান যাত্রার আগের দিন আজ (বৃহস্পতিবার) বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতীয় দলের ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজ বলেছেন ‘প্রস্ততি ভালই আমাদের।
: ৫ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১২:০৬:৩০
প্রতিশোধটা এত মধুর হবে, হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি ভাবারিয়ানরা। দুই সপ্তাহ আগে এমিরেটস স্টেডিয়ামে হেরে যাওয়ার চরম প্রতিশোধ নিয়েছে বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠে ইংল্যান্ডের দলটিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। এই জয়ে শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি নকআউট পর্বে ওঠার সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে বায়ার্নের। অন্যদিকে, গ্রুপে তৃতীয় হারে কোণঠাসা হয়ে পড়েছে আর্সেনাল।
: ৫ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১১:৫৭:৫৬
মেসি নেই। তাতে কি নেইমার আছে না! সুয়ারেজ আছে না! এই দুই তারকার অসাধারণ নৈপুন্যে দুরন্ত জয় পেয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে ন্যু ক্যাম্পে বাতে বরিসভকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা। জোড়া গোল করেছেন নেইমার। বাকিটা এসেছে লুইস সুয়ারেজের পা থেকে।
: ৩ নভেম্বর ২০১৫, মঙ্গলবার, ২৩:২২:১৯
ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লিগের (লংগার ভার্সন) শিরোপা জিতে নিয়েছে খুলনা বিভাগ। জাতীয় লিগে এটি তাদের চতুর্থ শিরোপা জয়। মঙ্গলবার ষষ্ঠ ও শেষ রাউন্ডের খেলা শেষ হওয়ার মধ্য দিয়ে পর্দা নেমেছে এবারের জাতীয় লিগের।
: ৩ নভেম্বর ২০১৫, মঙ্গলবার, ২০:১১:১৮
সময়টা যে বেশ খারাপ যাচ্ছে, তা বলাই বাহুল্য। হোসে মরিনহো সত্যিই জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। মড়ার ওপর খাড়ার ঘা হয়ে এবার এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়ে গেলেন চেলসির কোচ। রেফারির বিরুদ্ধে কথা বলা এবং খারাপ ব্যবহারের অভিযোগে একম্যাচ স্টেডিয়ামে ঢোকার উপর নিষেধাজ্ঞা ও চল্লিশ হাজার পাউন্ড জরিমানার করল এফএ।
: ৩ নভেম্বর ২০১৫, মঙ্গলবার, ১৯:১৬:৪৭
টাটার যাত্রিবাহী যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন লিওনেল মেসি। পৃথিবী জুড়েই টাটার গাড়ির প্রচার চালাবেন এই স্পোর্টস আইকন। তাই এবার টাটার হয়ে ‘নমস্তে ইন্ডিয়া’ বলবেন বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার।
: ৩ নভেম্বর ২০১৫, মঙ্গলবার, ১০:৩০:২৬
আবারও পিছিয়ে দেয়া হলো দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বাংলাদেশ সফর। তবে এবারের কারণ নিরাপত্তা নয়। প্রোটিয়া নারী ক্রিকেট দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের পরীক্ষার কারণে সফর পেছানো হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।
: ২ নভেম্বর ২০১৫, সোমবার, ১৯:১৮:০৫
ফিফা বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবল বাছাই পর্বের অর্ধেকের বেশি পথ পার করেছে বাংলাদেশ। কিন্তু এখন পর্যন্ত জয়ের দর্শন মেলেনি। ৫ ম্যাচের একটিতে ড্র করে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে মামুনুলরা। যে দলটির বিপক্ষে গত ১৬ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ পরের ম্যাচটি সেই তাজিকিস্তানের বিপক্ষে ১২ নভেম্বর দুসানবেতে। তাজিকদের কাছ থেকে আবার পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়ে দলকে অনুশীলন করাচ্ছেন ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজ। মুখে রক্ষনাত্মকের কথা না বললেও অনুশীলনের ধরনই বলে দিচ্ছে গোল দেয়ার চেয়ে গোল না
: ১ নভেম্বর ২০১৫, রবিবার, ১৮:২৯:২১
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং ২ ম্যাচের টি২০ সিরিজের প্রথম দুটি ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৮ সদস্যের প্রাথমিক দল থেকে বাছাই কওে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই চূড়ান্ত দল ঘোষণা করে বিসিবি।
: ১ নভেম্বর ২০১৫, রবিবার, ১৮:২৪:০০
জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে এবং ২ ম্যাচের টি২০ সিরিজের জন্য টাইটেল স্পন্সর হিসেবে নির্বাচিত হয়েছে প্রাণ-আরএফএলের পানীয় পন্য প্রাণ-আপ। আনুষ্ঠানিকভাবে বিসিবির পক্ষ থেকে আজ ঘোষণা করা হয় টাইটেল স্পন্সরের বিষয়টি।
: ১ নভেম্বর ২০১৫, রবিবার, ১৮:০৯:৫০
চলতি বছরের মাঝামাঝি সময়ে জুটি বেঁধেছিলেন সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস। ইন্ডিয়ান ওয়েলস থেকে শুরু হয়েছিল ইন্দো-সুইস জুটির বিজয়রথ। মাঝে শুধু রোম মাস্টার্সে রানার্সআপ হওয়াটা বাদ দিলে ডব্লিউটিএ ফাইনালস নিয়ে ৯টি শিরোপা চ্যাম্পিয়ন হয়ে গেলেন সানিয়া-মার্টিনা জুটি। রোববার সিঙ্গাপুরে ডব্লিউটিএ ফাইনালসের ফাইনালও জিতে নিলেন তারা দু’জন।
For add
For add
For add
For add