for Add

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের

জাপানের আইচি-নাগোয়ায় ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমস ২০২৬-এ বাংলাদেশ থেকে ক্রীড়াবিদ, কোচ এবং ম্যানেজারসহ মোট ২৬০ জন অংশগ্রহণ করবে। 

মহাদেশীয় এই বিশাল ক্রীড়া আয়োজনে ২২টি ক্রীড়া ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ।

ক্রীড়া ইভেন্টগুলো হলো- ক্রিকেট, ফুটবল, আর্চারি, অ্যাথলেটিকস, বক্সিং, কাবাডি, হকি, শুটিং, সাঁতার, ভারোত্তলন, জিমন্যাস্টিকস, কারাতে, ফেন্সিং, সাইক্লিং, ব্যাডমিন্টন, গলফ, সার্ফিং, জুডো, টেবিল টেনিস, বিচ ভলিবল, কুস্তি এবং উশু।

এশিয়ার ৪৫টি দেশের প্রায় ১১ হাজার ৬৬ জন ক্রীড়াবিদ ৪৩টি ক্রীড়া ইভেন্ট ও ৪৬৯টি ডিসিপ্লিনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ১৮৭ জন ক্রীড়াবিদের মধ্যে ৯০ জন পুরুষ এবং ৯৭ জন নারী। কোচ ও কর্মকর্তাদের মধ্যে ৬১ জন পুরুষ এবং ১২ জন নারী আছেন।

এই নিয়ে তৃতীয়বার এশিয়ান গেমস আয়োজন করতে যাচ্ছে জাপান। এর আগে ১৯৫৮ সালে টোকিওতে এবং ১৯৯৪ সালে হিরোশিমায় এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল।

২০২৩ সালে হাংঝুতে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসে বাংলাদেশ দুটি ব্রোঞ্জ পদক জিতেছিল। নারী ও পুরুষ ক্রিকেট দল একটি করে পদক জিতেছিল।

আসন্ন এশিয়ান গেমসে বাংলাদেশ দল ও সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলন আয়োজন করে বিওএ। 

বাংলাদেশ দলের প্রস্তুতি ও প্রত্যাশা নিয়ে গণমাধ্যমকে অবহিত করেন বিওএ সহ-সভাপতি এবং বাংলাদেশ দলের ‘শেফ দ্য মিশন’ মেজর (অব.) ইমরোজ আহমেদ।

তিনি বলেন, ‘কাবাডি নিয়ে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা আশা করছি, কাবাডিতে ভালো ফল আসবে। ক্রিকেট ও শুটিংয়েও আমরা ভালো ফলের আশা করছি। আর্চারির ক্ষেত্রে এশিয়ার দলগুলোই সেরা। এখানে অনুষ্ঠিত সাম্প্রতিক আর্চারি চ্যাম্পিয়নশিপে আমাদের খেলোয়াড়রা অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে। এশিয়ান গেমসে সাফল্য অর্জনের অনেক সুযোগ আমাদের সামনে রয়েছে। পদক জয়ের জন্য একজন খেলোয়াড়কে কেবল নিজের সেরাটা দিতে হবে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে জ্বলে উঠতে হবে।’

বিওএ সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির ‘ডেপুটি শেফ দ্য মিশন’-এর দায়িত্ব পালন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ-পাস্টে জাতীয় শুটার আবদুল্লাহ হেল বাকি এবং কারাতেকা হুমায়রা আক্তার অন্তরা বাংলাদেশের পতাকা বহন করবেন।

আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের চার দিন আগে, ১৪ সেপ্টেম্বর নারী ফুটবল ইভেন্ট দিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের যাত্রা শুরু হবে।

১৭ সেপ্টেম্বর থেকে নারী ক্রিকেট ইভেন্ট শুরু হবে। 

নারী ফুটবল দল ১১ সেপ্টেম্বর এবং নারী ক্রিকেট দল ১৪ সেপ্টেম্বর জাপানের উদ্দেশ্যে রওনা হবে। 

সব সংবাদ

কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর? ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ফাইনালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো ব্যালন ডি’অরের ভোটে রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জরিমানা বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত নেপালকে হারিয়ে বাংলাদেশের দাপুটে জয় হারের দায় ব্যাটারদের দিলেন তাসকিন ঢাকায় যাত্রাবিরতি: ফিফা সভাপতি-বাফুফে বৈঠক বিশ্বের সেরা ইয়ামাল, ব্যালন ডি’অরে নেইমারের সমর্থন ফিওনা সাইক্লিংয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে বালকে লিকুল, বালিকায় জিমো চ্যাম্পিয়ন তুর্কি এয়ারলাইনস গলফে হুমায়ুন চ্যাম্পিয়ন ফিওনা আন্তঃসার্ভিসেস সাইক্লিং শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল ফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে ব্র্যাক ব্যাংক নারী হকি প্রোগ্রাম শুরু সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি জয়বঞ্চিত বাংলাদেশ, নাটকীয় ড্র আফগানিস্তানের সময় কম, বুধবার থেকে হকির প্রস্তুতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল ৯ হাজার রানের ক্লাবে লিটন  পাকিস্তান বধে হ্যাটট্রিক জয়, ফাইনালে বাংলাদেশের মেয়েরা টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক ঢাকায় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টুর্নামেন্ট শুরু মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী কে ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিন আজ : মেসি আবেগ-অশ্রুতে মেসির বিদায় বিদায়ী ম্যাচে খেলতে রাজি ছিলেন না মেসি! জরিমানার কবলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ জিন্নাতের ব্রোঞ্জে নতুন স্বপ্ন, সংবর্ধনায় লাখ টাকা পুরস্কার  হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ বিরামপুরে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট কাবাডির নতুন দিনের স্বপ্ন দেখছেন ইসরাইল হাওলাদার শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও জুটল না বাংলাদেশের স্থাননির্ধারণী ম্যাচে এশিয়াডে বাংলাদেশ সপ্তম ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠানে তায়কোয়ানডো ছড়ানোর তাগিদ চিফ হুইপের কলকাতার রাজপথে ভিনিসিয়ুসদের দেখতে জনস্রোত বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add