for Add
নিজস্ব প্রতিবেদক : ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ২১:২৬:১১

এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে চীনে গিয়ে নিজেদের তৃতীয় প্রস্তুতি ম্যাচে চীনের সিনিয়র জাতীয় হকি দলের কাছে ৬-৫ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় হকি দল। তিয়ানজিনের জিংহাই ডিস্ট্রিক্ট তুয়ানবো স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী স্বাগতিকদের বিপক্ষে দারুণ লড়াই করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচজুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। চীনের মূল জাতীয় দলের বিপক্ষে একপর্যায়ে সমানতালে লড়াই করে বাংলাদেশ। শেষ পর্যন্ত অবশ্য এক গোলের ব্যবধানে হার মেনে মাঠ ছাড়তে হয় লাল-সবুজের দলকে।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন রকি। একাই করেছেন দুটি গোল। এছাড়া আশরাফুল, আমিরুল ও মাহবুব একটি করে গোল করেন। পাঁচ গোল করেও অবশ্য ম্যাচ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি বাংলাদেশ।
এশিয়ান গেমসকে সামনে রেখে চীনে মোট পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। এর আগে প্রোভিন্স দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেই দুই ম্যাচের পর এবারই প্রথম চীনের সিনিয়র জাতীয় দলের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।
শক্তিশালী স্বাগতিকদের বিপক্ষে ৬-৫ গোলের ব্যবধানে হারলেও ম্যাচটি বাংলাদেশের প্রস্তুতির জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ। চীনের মূল জাতীয় দলের বিপক্ষে পাঁচ গোল আদায় করে নেওয়ার পাশাপাশি পুরো ম্যাচে সমানতালে লড়াই করার সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ। ফলে ফলাফল অনুকূলে না থাকলেও এ ম্যাচ থেকে আত্মবিশ্বাস ও ইতিবাচক দিকগুলো নিয়েই এশিয়ান গেমসের প্রস্তুতি এগিয়ে নিতে পারবে লাল-সবুজের দল।
চীনে বাংলাদেশের আরও দুটি প্রস্তুতি ম্যাচ বাকি রয়েছে। এ ম্যাচগুলোতে নিজেদের ভুলত্রুটি শুধরে নিয়ে এশিয়ান গেমসের মূল লড়াইয়ের জন্য দলকে আরও ভালোভাবে প্রস্তুত করাই এখন বাংলাদেশের লক্ষ্য।
For add
For add
For add
For add
for Add