for Add
নিজস্ব প্রতিবেদক : ১৩ মে ২০২৬, বুধবার, ১৯:২৩:২২

শাহজালাল ইসলামী ব্যাংক জুনিয়র টেনিস টুর্নামেন্ট আগামীকাল ১৪ মে থেকে জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হচ্ছে। সাতদিনব্যাপী এ আসরে ১৭০ জন টেনিস খেলোয়াড় অংশ নিচ্ছেন।
এ উপলক্ষে জাতীয় টেনিস কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের নানাতথ্য তুলে ধরেন শাহজালাল ইসলামী ব্যাংকের কেএম হারুনুর রশিদ, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন, টুর্নামেন্ট রেফারি জেইন ওমর এবং টুর্নামেন্ট ডিরেক্টর শফিকুল ইসলাম সোহেল।
মোট ৮টি ক্যাটাগরিতে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলো হচ্ছে পুরুষ একক, নারী একক, পুরুষ দ্বৈত, নারী দ্বৈত, অনূর্ধ্ব-১২ বালক একক, অনূর্ধ্ব-১২ বালিকা একক এবং অনূর্ধ্ব-১৬ বালক একক এবং অনূর্ধ্ব-১৬ বালিকা একক। নক-আউট পদ্ধতিতে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
For add
For add
For add
For add
for Add