for Add

বিশ্বকাপের ঝলমলে উদ্বোধন

205539.3নিজস্ব প্রতিবেদক: শুরু হয়ে গেলো আনুষ্ঠানিকতা। ময়দানি লড়াইয়ের আগেই পর্দা উঠে গেলো ১১তম ক্রিকেট বিশ্বকাপের। দুই আয়োজক দেশ অস্ট্রেলিয়ার মেলবোর্ন আর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একযোগে হয়ে গেলো জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান।

চূড়ান্ত লড়াইয়ের বল মাঠে গড়াতে এখনও একদিন বাকি। ১৪ ফেব্র“য়ারি বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুরু হয়ে যাবে ব্যাট-বলের জমজমাট লড়াই। ঠিক চার বছর আগে এমনিভাবে বাংলাদেশে পর্দা উন্মোচিত হয়েছিল ১০ম বিশ্বকাপের।

মেলবোর্নের সিডনি মায়ার মিউজিক বোলে উদ্ধোধনি অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ওয়ালি অ্যাডওয়ার্ডস। এরপরই শুরু হয় আতশবাজি, নাচ-গান, আর নানা রকম ডিজিটাল অ্যান্ড ক্রিস্টাল ডিসপ্লে। এর মধ্যে আকষর্ণীয় ছিল রোবট আকৃতির বিশালাকার এক ব্যাটসম্যান। এবারের বিশ্বকাপের লোগোর আদলেই তৈরী করা হয়েছে এই দুরনিয়ন্ত্রিত ব্যাটসম্যানের প্রতিকৃতিটিকে। ধীরে ধীরে রান নেয়া, ছক্কা হাঁকানোসহ নানা রকম শটই খেলেছে এই ব্যাটসম্যান।

205559.3রথী-মহারথীদের মিলনমেলায় সুরের মূর্ছনায় মোহাবিষ্ট করেন পপতারকা জেসিকা হিলডা মাওবো, টিনা এরেনাসহ আরও অনেকেই। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হয় অংশগ্রহণকারী দেশগুলোর সাংস্কৃতিক বৈচিত্র্য। ছিল অংশগ্রহনকারী প্রতিটি দেশের ওপর আলাদা আলাদা পরিবেশনা। বাংলাদেশের অংশে ছিল ‘চলো বাংলাদেশ’ গানটি নিয়ে কলাকুশলিদের অপূর্ব পরিবেশনা। এরপর লাল-নীল-সবুজ-বেগুনি অজস্র আলোর ঝলকানি আর আতশবাজির খেলা। মেলবোর্নের আকাশ যেন মুহূর্তেই আলোকিত হয়ে উঠেছিল এ সময়।

উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণই ছিল অংশগ্রহণকারী ১৪টি দেশের ক্রিকেটাররা। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান খেলোয়াড়রাও। প্রতিটি দেশের মার্চ পাস্টে অংশগ্রহণ এবং অধিনায়কদের একসঙ্গে ছবি তোলাও ছিল উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

205541.3মেলবোর্নেল আগেই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে কিউইরা আনুষ্ঠানিক উদ্বোধন করে বিশ্বকাপের। ওই অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি রিচার্ড হ্যাডলি, স্টিভেন ফ্লেমিং এবং বর্তমান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

ছিল নিউজিল্যান্ডের ইতিহাস-ঐতিহ্যের উপস্থাপনা। কিংবদন্তি সব কিউই ক্রিকেটারদের অংশগ্রহণে একটি বিশেষ ভিডিও ফুটেজ দেখানো হয় পর্দায়। সংগীত পরিবেশন করেন সোল থ্রি মায়ো (নিউজিল্যান্ডের গায়ক-ত্রয়ী), জিনি ব্ল্যাকমোর, হেইলে ওয়েস্টেনসহ নানা তারকা শিল্পীরা। সঙ্গে ঝলমলে আতশবাজির খেলা তো ছিলই।

205529.3১৪ ফেব্রুয়ারি উদ্ধোধনী দিনে ম্যাচ অনুষ্ঠিত হবে দুটি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মুখোমুখি হবে শ্রীলংকা ও নিউজিল্যান্ড। একইদিন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

205533.3

205537.3

205531.3

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add