for Add
নিজস্ব প্রতিবেদক : ১ মে ২০২০, শুক্রবার, ৮:৫৬:৩৪
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী অসহায় ও দুস্থদের আর্থিক সহায়তা করতে বিশ্বকাপ জয়ের জার্সি ও গ্লাভস নিলামে তোলার সিন্ধান্ত নিয়েছেন। তিনি ভারতের বিপক্ষে ফাইনাল জয়ের জার্সি ও গ্লাভস নিলামে তুলবেন।
ফেসবুকে আকবর লিখেন, ‘নিঃসন্দেহে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। করোনার এই সংকটকালীন সময়ে সেই অর্জনের দু’টি স্মারক ফাইনালের ম্যাচ জার্সি ও ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস নিলামে তুলতে যাচ্ছি। নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।’
উল্লেখ্য ‘অকশন ফর অ্যাকশন’এর মাধ্যমে নিজের বিশ্বকাপের ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব আল হাসান। ব্যাটটি ২০ লাখ টাকায় বিক্রি হয়।
দেশের পক্ষে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। মোহাম্মদ আশরাফুল ও অন্যান্য ক্রিকেটাররাও নিজেদের সরঞ্জামাদি নিলামের তোলার সিন্ধান্ত নিয়েছেন।
কোভিড-১৯এ আক্রান্তদের সহায়তায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সিডব্লিউএবি) মাধ্যমে আকবরের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দল এরআগে আড়াই লাখ টাকা দান করেন।
For add
For add
For add
For add
for Add