for Add
নিজস্ব প্রতিবেদক : ২৮ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ৫:১১:৩২
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজের আগামী জুনে ইংল্যান্ডে সফরের কথা ছিল।কিন্ত ক্যারিবীয়রা করোনাভাইরাসের কারণে আগেভাগেই ইংল্যান্ড সফর স্থগিত করেছে।
যুক্তরাজ্যের বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি ও আন্তর্জাতিক বিমান ভ্রমণের অবস্থা বিবেচনা করে ইংল্যান্ড সফরটি আগেভাগেই স্থগিত করার সিদ্বান্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
সফর স্থগিতের ব্যাপারে এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ জানান, ‘বর্তমান পরিস্থিতিতে এটি নিশ্চিতভাবে বলা যায়, জুনে খেলা অসম্ভব। আমাদের সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
তারাও সিরিজটি নিয়ে আগ্রহী নয়। তবে ভবিষ্যতে সিরিজটি আয়োজনে দু’বোর্ডের আলোচনা চলবে। খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকির নিয়ে আমরা কোন ক্রিকেট ম্যাচ খেলবো না। আমাদের মেডিকেল দল পরিস্থিতি পর্যবেক্ষন করছে।’
অবশ্য ইসিবি গেল মাসেই ঘোষণা করেছে, নিজ দেশে ১ জুলাই পর্যন্ত কোনও ধরনের ক্রিকেট ম্যাচ আয়োজন করবেন না বোর্ড ও ক্লাবগুলো।
৪ জুন থেকে ওভাল টেস্ট দিয়ে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজটি শুরু নির্ধারিত সূচি ছিল। এরপর এজবাস্টন ১২ জুন থেকে দ্বিতীয় ও লর্ডসে ২৫ জুন থেকে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হওয়ার কথা ছিল।
For add
For add
For add
For add
for Add