for Add

ইংলিশ ফুটবলকে বিদায় বললেন দ্রগবা

Drogbaনিজস্ব প্রতিবেদক: চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে স্টামফোর্ড ব্রিজ ছেড়ে দিয়েছিলেন দিদিয়ের দ্রগবা। কিন্তু চীনের সাংহাই সিনহুয়া এবং তুরস্কের গ্যালাতাসারি হয়ে আবারও হোসে মরিনহোর কল্যানে চেলসিতে ফিরে আসেন আইভরিয়ান স্ট্রাইকার। এসেই ক্লাবকে জেতালেন প্রিমিয়ার লিগ শিরোপা। এবার আর ফেরার কোন সম্ভাবনা নেই। সত্যি সত্যি ব্লুজদের জার্সি খুলে ফেললেন দ্রগবা।

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ও স্টিভেন জেরার্ডের পথেই হাঁটলেন তিনি। রোববারই শেষবারের মতো প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসির জার্সি গায়ে মাঠে নেমেছিলেন আইভরি কোস্টের এই তারকা স্ট্রাইকার৷ এদিন সান্ডারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইংলিশ ফুটবলকে বিদায় জানালেন তিনি৷ দুই সাবেক ইংলিশ তারকার মতোই মার্কিন মুলুকের কোনও ক্লাবে খেলেই বুট জোড়া তুলে রাখার ইচ্ছা তার৷

সোমবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগে অনেক ভালো ক্লাব রয়েছে৷ কিন্তু এই ক্লাবের প্রতি আমার ভালোবাসাটা একেবারে আলাদা৷ অন্য কোনও ক্লাবের সঙ্গে সেটাকে ভাগ করতে পারব না৷ যখন থেকে চেলসি ছাড়ার কথা প্রকাশ্যে এনেছি, তখন থেকেই ড্রেসিং রুমে বসে একাধিক ক্লাব প্রস্তাব দিতে শুরু করেছে৷ এতে বোঝা যায়, অনেক দলের এখনও বিশ্বাস রয়েছে আমার ওপর৷’

মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও ক্লাবে খেলার ইচ্ছা প্রকাশ করে ৩৭ বছরের এই স্ট্রাইকার বলেন, ‘আপাতত কয়েকটা দিন বা কয়েকটি সপ্তাহ ভাবনা-চিন্তা করব৷ তারপর সিদ্ধান্ত নেব কোথায় খেলব৷’ আগামী মওসুমে ল্যাম্পার্ডকে নিউ ইয়র্ক সিটি-তে ও জেরার্ডকে লা গ্যালাক্সিতে খেলতে দেখা যাবে৷

গত বছর দ্বিতীয়বার দ্য ব্লুজ-এর জার্সি গায়ে চাপিয়েছিলেন দ্রগবা৷ চেলসির হয়ে চারটি প্রিমিয়র লিগ, তিনটি লিগ কাপ, চারটি এফএ কাপ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি৷

সব সংবাদ

পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর? ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ফাইনালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো ব্যালন ডি’অরের ভোটে রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জরিমানা বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত নেপালকে হারিয়ে বাংলাদেশের দাপুটে জয় হারের দায় ব্যাটারদের দিলেন তাসকিন ঢাকায় যাত্রাবিরতি: ফিফা সভাপতি-বাফুফে বৈঠক বিশ্বের সেরা ইয়ামাল, ব্যালন ডি’অরে নেইমারের সমর্থন ফিওনা সাইক্লিংয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে বালকে লিকুল, বালিকায় জিমো চ্যাম্পিয়ন তুর্কি এয়ারলাইনস গলফে হুমায়ুন চ্যাম্পিয়ন ফিওনা আন্তঃসার্ভিসেস সাইক্লিং শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল ফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে ব্র্যাক ব্যাংক নারী হকি প্রোগ্রাম শুরু সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি জয়বঞ্চিত বাংলাদেশ, নাটকীয় ড্র আফগানিস্তানের সময় কম, বুধবার থেকে হকির প্রস্তুতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল ৯ হাজার রানের ক্লাবে লিটন  পাকিস্তান বধে হ্যাটট্রিক জয়, ফাইনালে বাংলাদেশের মেয়েরা টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক ঢাকায় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টুর্নামেন্ট শুরু মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী কে ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিন আজ : মেসি আবেগ-অশ্রুতে মেসির বিদায় বিদায়ী ম্যাচে খেলতে রাজি ছিলেন না মেসি! জরিমানার কবলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ জিন্নাতের ব্রোঞ্জে নতুন স্বপ্ন, সংবর্ধনায় লাখ টাকা পুরস্কার  হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ বিরামপুরে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট কাবাডির নতুন দিনের স্বপ্ন দেখছেন ইসরাইল হাওলাদার শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও জুটল না বাংলাদেশের স্থাননির্ধারণী ম্যাচে এশিয়াডে বাংলাদেশ সপ্তম ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠানে তায়কোয়ানডো ছড়ানোর তাগিদ চিফ হুইপের কলকাতার রাজপথে ভিনিসিয়ুসদের দেখতে জনস্রোত বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশকে হারাল ইন্দোনেশিয়া মেঘ কেটেছে নাগোয়ায়, কাল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বিশ্বকাপের বাড়তি আয়ের ভাগ পেতে পারে বাংলাদেশও

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add