: ১২ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার, ৩:৫৬:০৬
অসাধারণ একটি বছর শেষে আবারও বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা উঁচিয়ে ধরলেন লিওনেল মেসি। নেইমার ও ক্রিস্তিয়ানো রোনালদোকে হারিয়ে ২০১৫ সালের ফিফা ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। সোমবার সুইজারল্যান্ডের জুরিখে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়।
: ১১ জানুয়ারি ২০১৬, সোমবার, ১৯:৫০:৫৯
ঘনিয়ে আসছে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের দিনক্ষন। ঘরের মাঠে আর দশদিন পরেই মাঠে গড়াচ্ছে যুব বিশ্বকাপ ক্রিকেট। প্রস্তুত বাংলাদেশের ভেন্যুগুলোও। বলা চলে বিশ্বকাপের এই মহাযজ্ঞ মাঠে গড়ানোর সকল আনুষ্ঠানিকতা তৈরী করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলগুলোও আসতে শুরু করেছে।
: ১১ জানুয়ারি ২০১৬, সোমবার, ১৯:১৩:০৮
জাতীয় দল জিতেছে, ড্র করেছে যুবারা। তারপরও যশোরের দর্শকদের বেশি মাতিয়েছে বাংলাদেশ অলিম্পক দল। ঘরের দল দু’টির প্রতিপক্ষ তুলনায় সবার বেশি ভালো লেগেছে যুবাদের খেলা। ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ জাতীয় দল ৪-২ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। ‘বি’ গ্রুপে বাংলাদেশ অলিম্পিক দল ১-১ গোলে ড্র করেছে বাহরাইন অলিম্পিক দলের সঙ্গে।
: ১০ জানুয়ারি ২০১৬, রবিবার, ২১:৩২:১৩
লিওনেল মেসির হ্যাটট্রিক। বছরের প্রথম হ্যাটট্রিক। গোল পেলেন নেইমারও। লা লিগায় গ্রানাড়াকে ৪ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা। এই ম্যাচে নিজেদের ছন্দে ফিরলেন মেসি অ্যান্ড কোং। শুধু তাই নয়, অ্যাটলেটিকো মাদ্রিদকে সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেল লুইস এনরিকের শিষ্যরা।
: ১০ জানুয়ারি ২০১৬, রবিবার, ২০:৩৬:৪৬
অল্পের জন্য বঙ্গবন্ধু গোল্ডকাপে জয় বঞ্চিত হয়েছে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। তাতে অখুশি নন দলের স্প্যানিশ কোচ গঞ্জালো সানচেজ মরিনো। ম্যাচ শেষে জানালেন, ‘ছেলেদের মাঠের পারফরমেন্সে আমি খুশি। দল ভাল খেলেছে। ছেলেরা চেষ্টা করেছে। তবে স্কোরে সন্তুষ্ট নই। তিনটি ভাল সুযোগ ছিল। জিততেও পারতাম।’ তবে সেমিফাইনালে যাওয়ার জন্য এ ম্যাচটি আশাব্যঞ্জক বলে মনে করেন তিনি ‘কঠিন ম্যাচ ছিল। প্রতিপক্ষ সম্পর্কে আমাদের
: ১০ জানুয়ারি ২০১৬, রবিবার, ২০:২৫:২১
অল্পের জন্য যশোরবাসীকে জয় উপহার দিতে পারলো না বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। পারলো না সিনিয়রদের মতো পূর্ন পয়েন্ট নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু করতে। নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে কার্পণ্য করেনি যুবারা। সহজ দুটি সুযোগ হাতছাড়া না হলে বাইরাইনের বিপক্ষে ড্র নয়, জয় নিয়েই মাঠ ছাড়তে পরতো সিফাত-সজীবরা। অভিজ্ঞদের নিয়ে গড়া ডিফেন্সের অমার্জনীয় ভুলে শেষ পর্যন্ত ম্যাচের স্কোর ১-১।
: ১০ জানুয়ারি ২০১৬, রবিবার, ১৮:০২:৫৬
গ্যারেথ বেলের হ্যাটট্রিক। জোড়া গোল পেলেন করিম বেঞ্জেমা। সব মিলিয়ে ঘরের মাঠে জ্বলে উঠল রিয়াল মাদ্রিদ। দেপোর্তিভো লা করুনাকে ৫-০ গোলে উড়িয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দারুণ অভিষেক হয়ে গেলো জিনেদিন জিদানের। কোচ হিসেবে প্রথম ম্যাচেই বড় জয় পেল তার দল। এই জয়ের ফলে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমালো রিয়ালের। ১৯ ম্যাচে জিদানের দলের পয়েন্ট হল ৪০।
: ৯ জানুয়ারি ২০১৬, শনিবার, ১৯:৪৫:০৭
সুজা উদ্দিন, যশোর থেকে : ঢাকা থেকে উড়ে এসে যশোরের মাটিতে পা দিয়ে স্টেডিয়ামে গেলেন বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ অলিম্পিক দলের ফুটবলাররা। কিছুক্ষণ গ্যালারিতে বসে দেখলেন মালয়েশিয়া-নেপাল […]
: ৯ জানুয়ারি ২০১৬, শনিবার, ১৯:৩১:০৪
মালয়েশিয়া ০ : ০ নেপাল সুজা উদ্দিন, যশোর থেকে : ম্যাচের যা ফল তাতে কোন দলের সন্তুষ্ট হওয়ার কারণ নেই। মালয়েশিয়া- নেপাল নিষ্প্রাণ ম্যাচ গোলশূণ্য […]
: ৮ জানুয়ারি ২০১৬, শুক্রবার, ২২:৪০:৪২
শুভ হোক নতুন বছর। ঘুচে যাক পুরনো বছরের ব্যর্থতা। জয় হোক দেশের ফুটবলের। যে উদ্যোম নিয়ে নতুন বছরে ফুটবলের জয়যাত্রা শুরু হলো, তা যেন থেমে না থাকে। শ্রীলঙ্কার বিপক্ষে ৪-২ ব্যবধানে জয়। এমন আশা জাগানো ফুটবলারদের অভিবাদন না জানালে কৃপণতাই হয়ে যায়।
: ৮ জানুয়ারি ২০১৬, শুক্রবার, ২১:৪৪:২১
যশোর শামসুল হুদা স্টেডিয়ামে আগের আন্তর্জাতিক ম্যাচটি হয়েছিল ১৫ মাস আগে এই শ্রীলঙ্কার বিপক্ষেই। তখন যশোরে স্টেডিয়ামে দর্শকের ঢল নেমেছিল। যশোরে আবারও আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। কিন্তু সে দর্শক কই? ভরে যাওয়ার কথা ছিল গ্যালারি,আদতে তা হয়নি। কেন এমনটা হলো?
: ৮ জানুয়ারি ২০১৬, শুক্রবার, ২১:১৫:১৯
গত কয়েকদিন যশোর শহরের অলি-গলি দিয়ে হাটলেই শীত ছাপিয়ে গায়ে লাগতো ফুটবলের উত্তাপ। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের চারটি ম্যাচ আয়োজনের সুযোগ পেয়ে নেচে উঠেছিল যশোর। সে নাচনে ঢোলের বারিটা বেশ ভালোভাবেই দিয়েছেন ফুটবলাররা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে সহজে হারিয়ে যশোরবাসীর আয়োজনকেইতো স্বার্থক করেছেন তারা। যশোরে পা রাখার পর মামুনুলদের ফুলের মালায় বরণ করেছিল মাইকেল মধুসূদন দত্তের শহরবাসী।
: ৭ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ১৩:৫৩:০৯
ডাবল সেঞ্চুরি করে ইংল্যান্ডের কাছে টেস্ট হার বাঁচানোর পরই দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন হাশিম আমলা। প্রথম টেস্টে হারলেও কেপটাউনে দ্বিতীয় টেস্ট ড্র হয়। এরপরই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি।
: ৭ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ১৩:৩৪:৫৮
লিওনেল মেসির জোড়া গোল। গোল পেলেন নেইমার, জেরার্ড পিকেও। এ সুবাদে খুব সহজেই কোপা দেল রের সেরা ষোলোর প্রথম লেগে নগরপ্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে হারিয়ে দিল বার্সেলোনা। লুই এনরিকের দল জিতল ৪-১ গোলের ব্যবধানে
: ৫ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার, ২০:৪৩:৫৫
আসন্ন এস এ গেমসকে সামনে রেখে আজ (মঙ্গলবার) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে (বিওএ) মাদক বিরোধী সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়। এতে খেলোয়াড়দের মাদক থেকে মুক্ত থাকার জন্য সচেতন করা হয়। এস এ গেমসে ডোপটেস্ট বাধ্যতামূলক। কোন খেলোয়াড় যদি ডোপ টেস্টে সনাক্ত
: ৫ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার, ২০:২৩:৩৭
সাফ সুজুকি কাপের ব্যর্থতার ঘা এখনো দগদগে। এরই মধ্যে আরেকটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে জাতীয় ফুটবল দল। ঘরের মাঠের এ টুর্নামেন্টে ভালো করে সাফ ব্যর্থতার কস্ট লাঘবের সুযোগ মামুনুলদের সামনে। তাই বঙ্গবন্ধু গোল্ডকাপে ভালো কিছু করার প্রত্যয় নিয়ে অনুশীলন করছে লাল সবুজ জার্সিধারীরা।
: ৫ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার, ১৯:৫৯:৩৩
বাংলাদেশ ফুটবলে নতুন সংযোজন হতে যাচ্ছে সুপার লিগ-এমন উদ্যোগ শুরু বেশ কয়েকমাস আগেই। অবশেষে তার দিনক্ষণও চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ সুপার লিগ (বিএসএল) নামের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল প্রতিযোগিতা শুরু হবে আগামী নভেম্বরে। বাংলাদেশ সুপার লিগের পৃষ্ঠপোষক সাইফ পাওয়ারটেকের মধ্যে আজ (মঙ্গলবার) ১৫ বছরের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাফুফে। এ সময়ে ৩৫ কোটি টাকা বাফুফে দেবে সাইফ পাওয়ারটেক
: ৫ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার, ১৩:৩৮:২৮
সিনিয়র দলের পর এবার বাংলাদেশে খেলতে আসছে না অস্ট্রেলিয়ার অনুর্ধ্ব-১৯ দল। ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের। বাংলদেশে নিরাপত্তা শঙ্কার অজুহাতে গত অক্টোবরে টেস্ট সিরিজ খেলতে আসতে রাজি হয়নি অস্ট্রেলিয়ার সিনিয়র ক্রিকেট দল। বাংলাদেশ অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিযে আইসিসির পক্ষ থেকে নিরাপত্তা শঙ্কা নেই বলা হলেও, অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত তাদের অংশগ্রহণ বাতিল করলো।
: ৪ জানুয়ারি ২০১৬, সোমবার, ১৯:৫৯:৪৬
সাফ ব্যর্থতার পর আর জাতীয় দলের দায়িত্ব না নেয়ার ঘোষণা দিয়েও তা থেকে সরে এসে আবার মামুনুলদের কোচ হয়েছেন মারুফুল হক। প্রথম এসাইনমেন্টে ব্যর্থ হওয়ার দায়ও স্বীকার করেছেন ঘরোয়া ফুটবলে সফল এক কোচ। এবার তার পরীক্ষা বঙ্গবন্ধু গোল্ডকাপ। আজ (সোমবার) থেকে মারুফুল হক সে পরীক্ষার প্রস্তুতিতে নেমে পড়েছেন শিষ্যদের নিয়ে। ঢাকায় এক সেশন গা গরম করে সন্ধ্যায় দল নিয়ে চলে গেছেন যশোর। ৮ জানুয়ারি শ্রীলংকার
: ৩ জানুয়ারি ২০১৬, রবিবার, ২২:২৫:৩১
মধুর প্রতিশোধটাই নিল ভারত। ২০১৩ সালে নেপালে হাতছাড়া করা সাফ ফুটবলের শিরোপা পুনরুদ্ধার করলো তারা। কাঠমান্ডুতে আফগানিস্থানের বিরুদ্ধেই ০-২ গোলে হারতে হয়েছিল সুনীল ছেত্রিদের৷তার বদলা ঘরের মাঠ কোরালায় নিয়েছে ফাইনালে ২-১ গোলে হারিয়ে। নির্ধারিত সময়ে ১-১ শেষ হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১০১ মিনিটে অধিনায়ক সুনীল ছেত্রী দলের জয়সূচক গোলটি করেন৷
For add
For add
For add
For add