স্লাইডার

বঙ্গবন্ধু গোল্ডকাপে এবার দল বাড়লো

: ১৯ ডিসেম্বর ২০১৫, শনিবার, ২৩:২৮:২২

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরে এবার অংশ নেবে আট দল। শনিবার লিগ কমিটির জরুরী সভা শেষে জানা যায়, আগের আসরের মতো ৬ দল নয়, দুটি গ্রুপে ভাগ হয়ে এবার মোট আট দলের অংশগ্রহণে হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ। আগামী ৮-১৮ জানুয়ারি পর্যন্ত ঢাকা এবং সিলেটে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।

রোববার ফাইনালে বাংলাদেশ-নেপাল দ্বৈরথ

: ১৯ ডিসেম্বর ২০১৫, শনিবার, ২৩:২৭:০৪

এএফসি অনুর্ধ-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল রবিবার বাংলাদেশ সময় সকাল সোয়া ১১টায় স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্মি গ্রাউন্ডে। শনিবার বাংলাদেশ দল সকালে শেষবারের মতো ঘাম ঝরায় অনুশীলনে। এছাড়া সন্ধ্যায় টিমি মিটিং অনুষ্ঠিত হয়। বাফুফে সূত্রে জানা গেছে, বাংলাদেশ দলের মেয়েরা সবাই শারীরিক-মানসিকভাবে সুস্থ আছে। ফাইনালে শিরোপা জিততে তারা সবাই দৃঢ়প্রতিজ্ঞ। যদিও নেপালে এখন কিছুটা শীত (তাপমাত্রা ১৬ ডিগ্রির মতো), তারপরও বাংলাদেশ দল অনায়াসেই মানিয়ে নিয়েছে এই আবহাওয়ার সঙ্গে। কেননা বাংলাদেশেও এখন শীতকালই চলছে।

সাফ শিরোপার লক্ষ‌্যে কেরালা যাচ্ছে বাংলাদেশ

: ১৯ ডিসেম্বর ২০১৫, শনিবার, ২৩:১৮:৩৮

আগামী ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)-এর ব্যবস্থাপনায় ‘সাফ সুজুকি কাপ ২০১৫’-এর খেলা ভারতের কেরালায় অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে বাংলাদেশসহ আফগানিস্তান, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা অংশগ্রহণ করবে। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল রবিবার সকাল ১০টা ৫ মিনিটে জেট এয়ার লাইন্সযোগে ভারতের কেরালার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

চেলসিতে ফিরছেন হিডিঙ্ক!

: ১৯ ডিসেম্বর ২০১৫, শনিবার, ১১:৪৩:৪৪

চেলসিতে প্রত্যাবর্তন নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে পারছেন না ডাচ কোচ গাস হিডিঙ্ক৷ হোসে মোরিনহোর বিদায়ের পর অন্তবর্তী কোচ হিসেবে সাবেক কোচ হিডিঙ্ককেই প্রথম পছন্দ ‘দ্য ব্লুজ’ কর্তাদের৷ এখন লন্ডনেই রয়েছেন ৬৯ বছরের ডাচ কোচ৷ কিন্তু এখনই চুক্তি সংক্রান্ত বিষয়ে কোনও কথা বলতে চান না তিনি৷ ২০০৯ সালে চেলসির কোচের দায়িত্ব নিয়েছিলেন এই ডাচ কোচ। দলকে এফএ কাপ শিরোপা এনে দেয়ার পরও তাকে চলে যেতে হয়েছিল।

হোটেল ব্যাবসায় নামছেন রোনালদো

: ১৯ ডিসেম্বর ২০১৫, শনিবার, ১১:৩৭:৫৫

নিজের ব্র্যান্ড ‘সিআর সেভেন’ শুধুমাত্র জামা-কাপড়, জুতো-মোজাতেই সীমাবদ্ধ থাকল না৷ এবার হোটেল ব্যবসাতেও অভিষেক করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ‘সিআর সেভেন’ হোটেলস নিয়ে আসছেন রিয়াল মাদ্রিদের মহাতারকা৷ প্রথম হোটেলটি লিসবনেই খুলবেন তিনি। তারপর ফুনচাল, মাদ্রিদ ও নিউইয়র্ক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে রোনালদোর হোটেল শুরু হবে৷

পাক-ভারত ম্যাচ নিয়ে রোমাঞ্চিত আফ্রিদি

: ১৯ ডিসেম্বর ২০১৫, শনিবার, ১১:৩১:১২

বিশ্বকাপ ভারতের বিরুদ্ধে লড়াই নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিলেন পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি৷ সূচি কঠিন মানলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ভালো খেলার প্রতিশ্রুতি পাক অধিনায়কের৷

মহিলা দাবায় রানী হামিদের জয়

: ১৮ ডিসেম্বর ২০১৫, শুক্রবার, ২০:৪৫:০৩

৪২ দাবাড়–র অংশগ্রহণে ‘শমসের আলী মেমোরিয়াল মহিলা রেটিং দাবা প্রতিযোগিতা’ শুক্রবার থেকে শুরু হয়েছে। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রথম রাউন্ডের খেলা শেষে ২০ দাবাড়– স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছেন।

বিজয় দিবস রাগবির শিরোপা সেনাবাহিনীর

: ১৮ ডিসেম্বর ২০১৫, শুক্রবার, ২০:৪১:২৩

‘বিজয় দিবস রাগবি প্রতিযোগিতা’ শুক্রবার পল্টন ময়দান মাঠে শেষ হয়। ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী (লাল) দল ১২-০ পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনী (নীল) দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ মো. আব্দুস শহীদ।

নেপালে গেল কৃষ্ণা-সানজিদারা

: ১৮ ডিসেম্বর ২০১৫, শুক্রবার, ২০:০৭:২৩

এএফসি অনুর্ধ-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে শুক্রবার নেপালের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ অনুর্ধ-১৪ জাতীয় বালিকা দল। দেশ ছাড়ার আগে শিরোপা জয়ের প্রত্যয়ের কথা জানান দলের কোচ গোলাম রব্বানী ছোটন। শুক্রবার দুপুর ২টায় বিমানযোগে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয় কৃষ্ণা-সানজিদারা।

কোচ মারুফুলের চূড়ান্ত দল ঘোষণা

: ১৮ ডিসেম্বর ২০১৫, শুক্রবার, ২০:০০:৫৮

আগামী ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ভারতের কেরালায় অনুষ্ঠিত হবে ‘সাফ অঞ্চলের ফুটবল বিশ্বকাপ’ খ্যাত ‘সাফ চ্যাম্পিয়নশিপ (সাফ সুজুকি কাপ)।’ শুক্রবার দলের প্রধান কোচ মারুফুল হক ২০ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন। এতে ইনজুরি, অসুস্থতা, ফিটনেস এবং পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন আট ফুটবলার : ফয়সাল মাহমুদ, জাহিদ হাসান এমিলি, মাসুক মিয়া জনি, আমিনুর রহমান সজীব, শাহেদুল আলম, মাজহারুল ইসলাম হিমেল, কেষ্ট কুমার বোস এবং আব্দুল বাতেন মজুমদার কোমল।

মরিনহোকে বরখাস্ত করলো চেলসি

: ১৮ ডিসেম্বর ২০১৫, শুক্রবার, ১৯:৫৪:৩৪

রোমান আব্রামোভিচ আর সময় দিলেন না হোসে মোরিনহোকে৷ ‘স্পেশাল ওয়ান’ কে শেষ পর্যন্ত ছেঁটেই ফেলল চেলসি৷ যদিও মরিনহোর চলে যাওয়ার মঞ্চটা একপ্রকার প্রস্তুতই ছিল৷গত সোমবার লিগ শীর্ষে থাকা লেস্টার সিটির কাছে ২-১ গোলে চেলসির হারই মরিনহোর কফিনে শেষ পেরেকটি পুঁতে দিল৷

সুয়ারেজের হ্যাটট্রিকে ফাইনালে বার্সা

: ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ২১:৩৪:১৬

দুরন্ত লুইস সুয়ারেজ৷ মেসি-নেইমারহীন বার্সেলোনাকে একার কাঁধে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে তুললেন৷ টুর্নামেন্টের ইতিহাসে প্রথম হ্যাটট্রিকটি করেন উরুগুয়ের ফরোয়ার্ডটি৷ যার সুবাদে চিনের ক্লাব গুয়াংঝাউ এভারগ্রান্ডেকে ৩-০ গোলে হারাল গতবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটি৷

বর্ষসেরা ক্রীড়াবিদ মুশফিক-বাকী

: ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ২১:১৪:০৫

‘কুল-বিএসপিএ স্পোর্টস এ্যাওয়ার্ড’-এর ২০১৩ ও ’১৪ সালের জন্য বর্ষসেরা ক্রীড়াবিদ মনোনীত হয়েছেন যথাক্রমে (এসএ মহসিন ট্রফি) ক্রিকেটার মুশফিকুর রহীম ও শুটার আবদুল্লাহেল বাকী। এছাড়াও বিভিন্ন ডিসিপ্লিন ও ক্যাটাগরিতে বেশ কিছু ক্রীড়াবিদ, সংগঠক ও পৃষ্ঠপোষকদের পুরস্কৃত করবে তারা। শনিবার অনাড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার দেয়া হবে বলে জানানো হয়।

জিতেও অসন্তুষ্ট মারুফুল!

: ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ২১:০২:১০

কোচ হিসেবে জাতীয় দলের হয়ে নিজের অভিষেক ম্যাচেই দলকে জিতিয়ে মারুফুল হক লাইমটাইটে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বাংলাদেশ বনাম নেপালের মধ্যে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ।

শিরোপা জয়ের লক্ষ্যে নারী ফুটবলারদের কাল নেপালযাত্রা

: ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ২০:৫৮:১২

নিজস্ব প্রতিবেদক : আগামী ২০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে এএফসি অনুর্ধ-১৪ মহিলা আঞ্চলিক ফুটবলের ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। উল্লেখ্য, যে কোন পর্যায়ের মহিলা ফুটবলের […]

রনির গোলে নেপালকে হারালো বাংলাদেশ

: ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ২০:৪৮:১০

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিামে অনুষ্ঠিত ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শাখাওয়াত হোসেন রনির দেয়া একমাত্র গোলে ১-০ ব্যবধানে নেপাল জাতীয় ফুটবল দলকে হারিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

ক্লাব বিশ্বকাপে বার্সার ফাইনালে ওঠার লড়াই

: ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১০:৪৫:১৬

আরেকটি টুর্নামন্টের ফাইনালের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজরা। ক্লাব বিশ্বকাপের ফাইনালে আজ বার্সার প্রতিপক্ষ চীনের গুয়াংজু এভারগ্রান্ড। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় জাপানোর ইয়োকোহামা নিশান ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।

ইউসুফ পাঠানের চোখ টি-২০ বিশ্বকাপে

: ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১০:৩৬:৩০

এখনও টিম ইন্ডিয়ার জার্সিতে মাঠে নামার স্বপ্ন দেখেন ইউসুফ পাঠান৷ বেশি দূরের নয়, আগামী বছরের শুরুতেই ভারতে টি-২০ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন ভারতীয় ক্রিকেটে হার্ড-হিটার খ্যাত ইউসুফ পাঠান৷

বিজয় দিবস মোরাল হ্যান্ডবল

: ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১০:২৫:৩৮

আজ দিনব্যাপী ‘বিজয় দিবস এইচ.টি.সি.বি ইন্টার মোরাল হ্যান্ডবল টুর্ণামেন্ট’ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে হ্যান্ডবল ট্রেনিং সেন্টারের বিভিন্ন বয়সভিত্তিক ছেলে ও মেয়েদের দল বিভিন্ন গ্রুপে অনুযায়ী অংশগ্রহণ করে। টুর্নামেন্ট শেষে একই মাঠে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সখী নারী ফুটবল টুর্নামেন্ট

: ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১০:২১:৩৯

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্লাস্ট ঢাকা শহরের ১৫টি বস্তি এলাকার ৭২ কিশোরী এবং নারীদের সমন্বয়ে ৬টি দলগঠনের মাধ্যমে ‘সখী নারী ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করেছে। ঢাকার লালমাটিয়ার লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত গ্রুপ পর্বের ২টি খেলা এবং ৩টা থেকে টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং ৪টা থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সব সংবাদ

ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add