: ৩০ মে ২০১৫, শনিবার, ১৮:৪৮:৫৭
নির্বাচনের আগেই কলঙ্কের কালো দাগ পড়েছে ফুটবলের অভিভাবক সংস্থা ফিফায়। ঘুষ আর দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন ফিফার দুইজন সহ-সভাপতিসহ ৭ জন। পরের দিনই ১১জনকে ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়। এমনই পরিস্থিতিতে ফুটবল বিশ্বে চারিদিক থেকে সেফ ব্ল্যাটারের প্রতি পদত্যাগের অনুরোধ, আহ্বান আসতে থাকে। কিন্তু না, সরেননি ব্ল্যাটার এবং নির্বাচন করলেন। যথারীতি শুক্রবারের নির্বাচনে পঞ্চমবারেরজন্য ফিফার প্রেসিডেন্টও নির্বাচিত হয়ে গেলেন তিনি।
: ২৯ মে ২০১৫, শুক্রবার, ২৩:৫৩:২১
ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে পা রেখেছেন সুইস তারকা রজার ফেদেরার, রাশিয়ান গ্ল্যামার গার্ল মারিয়া শারাপোভা ও সার্বিয়ান প্রমীলা তারকা আনা ইভানোভিচ। শুক্রবার পুরুষ এককের খেলায় বসনিয়ার দামির জামহুরকে ৬-৪, ৬-৩, ৬-২ সেটে হারিয়ে এই ইভেন্টের শেষ ১৬-এর ছাড়পত্র হাতে নিয়েছেন ফেদেরার।
: ২৯ মে ২০১৫, শুক্রবার, ২৩:৩৯:০৮
বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে ধারাবাহিকতা ধরে রাখতে পারলেন না বাংলাদেশের দুলাল হোসেন। যদিও লড়াই করে যাচ্ছেন তিনি। ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে ৮ শট কম নিয়ে চমক দেখিয়েছিলেন। শুক্রবার তৃতীয় রাউন্ড শেষ করেছেন পারের চেয়ে এক শট বেশি নিয়ে। তাই তৃতীয় দিন শেষে সব মিলিয়ে পারের চেয়ে ৫ শট কম নিয়ে তার স্থান হয়েছে দুই ধাপ নেমে সাত নম্বরে। তবে শেষ রাউন্ডে অসাধারণ কিছু করতে পারলে সেরা তিনে থাকার সুযোগ রয়েছে তার।
: ২৯ মে ২০১৫, শুক্রবার, ২৩:৩০:৪১
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অনন্য নজির গড়লেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন৷ হেডিংলিতে প্রথম ইংলিশ বোলার হিসেবে ৪০০টি টেস্ট উইকেট নেওয়া হয়ে গেল এই ফাস্ট বোলারের৷
: ২৯ মে ২০১৫, শুক্রবার, ২৩:২০:৫৩
একদফা ফিটনেস ক্যাম্প হয়ে গেছে। মাঝে বিসিএল ফাইনাল রাউন্ডের জন্য কয়েকদিনের বিরতি। এরপর আজ থেকে আবার শুরু হয়েছে ভারত সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি। ফিটনেস অনুশীলনেই কেটেছে ক্রিকেটারদের দ্বিতীয় দফা প্রস্তুতির প্রথম দিন।
: ২৯ মে ২০১৫, শুক্রবার, ২৩:০৯:০৩
সরাসরি বিশ্বকাপ বাছাই। বাংলাদেশের ফুটবলের জন্য কম কথা নয়। বিশ্বকাপ বাছাইয়ের আগে তাই যে কোন প্রীতিম্যাচই বেশ গুরুত্ববহণ করে। তেমনই গুরুত্ব নিয়ে বাংলাদেশের সামনে উপস্থিত হয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামটিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচে বাংলাদেশের একমাত্র লক্ষ্য শুধুই ভালো খেলা। পূর্ণ শক্তির দল নিয়ে আসা সিঙ্গাপুর, প্রীতি ম্যাচ হলেও আক্রমণাত্মক খেলে ভাল ফল আদায় করে মাঠ ছাড়ার লক্ষ্য থাকছে তাদেরও।
: ২৯ মে ২০১৫, শুক্রবার, ২২:৫২:৩৯
এদেশের ফুটবলে গৌরবোজ্জল এক অতীত ছিল, ছিল সোনালী যুগ। আজ গ্যালারিতে বসে উত্তেজনাকর কোন ম্যাচ দেখতে দেখতেও এমন স্মৃতি রোমন্থন করতে শোনা যায় কত জনকে। আজকের মামুনুল-এমিলিদের যে কোন অর্জনও দর্শকদের স্মৃতিতে ভাস্বর করে তুলে সেই সত্তর-আশির দশকের ফুটবলকে। কল্পনায় তারা শুধু খুঁজে চলেন একজন সালাউদ্দিন, সালাম মুর্শেদি, কায়সার, সাব্বির, মোমেন মুন্নাদের। এমনও অনেক আছেন যারা বলেন, এই প্রজন্ম খুবই হতভাগা! তারা দেশের ফুটবলের আসল উন্মাদনাটা দেখতেই পায়নি।
: ২৮ মে ২০১৫, বৃহস্পতিবার, ২৩:৩১:৫৯
প্যারিসে চলমান ফরাসি ওপেন টেনিসের তৃতীয় রাউন্ডের ছাড়পত্র পেয়েছেন সেরেনা উইলিয়ামস। বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের খেলায় কষ্টার্জিত জয়ই পেয়েছেন ১৯ বারের গ্র্যান্ড স্লামজয়ী ও এই আসরের অন্যতম ফেভারিট মার্কিন প্রমীলা তারকা।
: ২৮ মে ২০১৫, বৃহস্পতিবার, ২৩:২৫:৪৩
সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতিম্যাচের মাত্র একদিন আগে জাতীয় ফুটবল দলের অনুশীলনে যোগ দিয়েছেন বাংলাদেশের দুই প্রবাসী ফুটবলার জামাল হোসেন ভূঁইয়া ও রিয়াসাত ইসলাম। বৃহস্পতিবার শেখ জামাল ধানমণ্ডি মাঠে অনুশীলন করেছেন তারা। ডেনমার্ক প্রবাসী জামাল জাতীয় দলে এর আগে খেললেও জার্মান প্রবাসী রিয়াসাতের এখনো লাল-সবুজ জার্সিটা পরা হয়নি। বৃহস্পতিবার অনুশীলন শেষে কোচ লোডভিক ডি ক্রুইফ জানিয়েছেন, চূড়ান্ত দলে জায়গা পেতে হলে যোগ্যতার প্রমাণ দিয়েই আসতে হবে তাকে।
: ২৮ মে ২০১৫, বৃহস্পতিবার, ২৩:১৮:২৩
আসন্ন ভারত সিরিজকে সামনে রেখে শুক্রবার দ্বিতীয় বারের মতো অনুশীলন ক্যাম্পের কার্যক্রম শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের। আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের ক্যাম্প গত ২০ মে শুরু হলেও বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডের ম্যাচের জন্য বন্ধ থাকে অনুশীলন কার্যক্রম। যদিও এই সময় যারা বিসিএলে অংশ নেননি, তারা নিজেদের উদ্যোগে অনুশীলন চালিয়ে গেছেন।
: ২৮ মে ২০১৫, বৃহস্পতিবার, ২৩:১৩:৫৭
বাংলাদেশে প্রফেশনাল গলফারদের মধ্যে সিদ্দিকুর রহমানের বিকল্প খুঁজে পাওয়া ছিল সত্যিই দুষ্কর। তবে বসুন্ধরা বাংলাদেশ ওপেনে বলা যায় চমক হিসেবেই আবির্ভূত হয়েছেন দুলাল হোসেন। পারের চেয়ে ৮ শট কম নিয়ে শেষ করেছেন দ্বিতীয় রাউন্ড। প্রথম রাউন্ড শেষ করেছিলেন পারের চেয়ে দুই শট বেশি নিয়ে। তাই দুই রাউন্ড শেষ হয়েছে পারের চেয়ে ৬ শট কম নিয়ে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শেষে লিডারবোর্ডে পঞ্চমস্থানে রয়েছেন বাংলাদেশের ২৫ বছর বয়সী এই গলফার।
: ২৮ মে ২০১৫, বৃহস্পতিবার, ২৩:০৮:৪৬
রেকর্ড চতুর্থবারের মতো ইউরোপা লিগ শিরোপা জিতেছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। বুধবার রাতে ফাইনালে ইউক্রেনের দিনিপ্রোকে ৩-২ গোলে হারিয়েছে স্পেনের দলটি। এই জয়ের ফলে পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে সেভিয়া। আর দিনিপ্রো এবারই প্রথম ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতার ফাইনাল খেলল।
: ২৮ মে ২০১৫, বৃহস্পতিবার, ২৩:০৩:৫১
লাতিন আমেরিকার বিশ্বকাপ কোপা আমেরিকার জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো। আগামী মাসেই চিলিতে বসতে যাচ্ছে লাতিনের ফুটবলের সবচেয়ে বড় আসরে কোপা আমেরিকা। ১১ জুন থেকে শুরু হয়ে আসরটি চলবে ৪ জুলাই পর্যন্ত।
: ২৮ মে ২০১৫, বৃহস্পতিবার, ১২:৪৬:৩৪
ফরাসি ওপেনের শুরুটা ভালোই করলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। বুধবার মহিলা ডাবলসের প্রথম রাউন্ডে জার্মান-চেক জুটি জুলিয়া-বার্বোরাকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস। টুর্নামেন্টের শীর্ষ বাছাই ইন্দো-সুইস জুটির পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৬-০ সেট। জয়ের পর সাংবাদিক সম্মেলনে সানিয়া জানান, হিঙ্গিসের সঙ্গে প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের মঞ্চে নেমে তিনি উচ্ছ্বসিত। তার মতে রোলাঁ গাঁরোই বিশ্বের সেরা ক্লে-কোর্ট।
: ২৮ মে ২০১৫, বৃহস্পতিবার, ১২:৩৪:১০
সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেনের শতকে পূর্বাঞ্চলের সঙ্গে সহজেই ড্র করে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণাঞ্চল। দক্ষিণাঞ্চলের দেওয়া ৫৯১ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চল ৩ উইকেটে ১৬৬ রান করলে ম্যাচটি ড্র হয়ে যায়।
: ২৮ মে ২০১৫, বৃহস্পতিবার, ১২:০৪:৩২
আগামী মাসেই আসছে ভারত। এরপর থেকে বছরটা আর্ন্তজাতিক ক্রিকেটে ব্যস্ততার মধ্য দিয়েই যাচ্ছে মাশরাফিদের। ভারত সিরিজের পর আগামী ৩০ জুন আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বাংলাদেশ সফরে তারা দু’টি টি২০, তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলবে। এর আগে বাংলাদেশের বিপক্ষে খেলবে একটি টি২০ প্রস্তুতি ম্যাচ। এরপর আগামী ৫ জুলাই প্রথম টি২০ ম্যাচ দিয়ে মিরপুর স্টেডিয়ামে শুরু হবে সিরিজের সূচনা। দ্বিতীয় টি২০ ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই।
: ২৭ মে ২০১৫, বুধবার, ২১:৫২:১৯
ইউরোপে এই বছরে প্রথম ট্র্যাকে নেমে সহজ জয় পেয়েছেন উসাইন বোল্ট। তবে ২০০ মিটারে ২০ সেকেন্ডের বাধা পেরুতে পারেননি জাম্যাইকার এই গতিমানব। চেক প্রজাতন্ত্রের তৃতীয় বৃহত্তম শহর অস্ত্রাভায় গোল্ডেন স্পাইক মিটে মঙ্গলবার দৌড় শেষ করতে বোল্ট সময় নেন ২০.১৩ সেকেন্ড। ২০০ মিটারে ১৯.১৯ সেকেন্ডের বিশ্ব রেকর্ডের মালিক বোল্ট এ দিন হারান যুক্তরাষ্ট্রের ইসায়া ইয়ংকে।
: ২৭ মে ২০১৫, বুধবার, ১৮:২৩:৪৬
ফুটবলের কালো দিন। দুর্নীতির অভিযোগ ফুটবলের অভিভাবক সংস্থাটির প্রতি দীর্ঘদিনের। কিন্তু অভিযোগ করলেও, কেউ হাতে নাতে ধরতে পারেনি। এবার আর রাখ-ঢাক নয়। একেবারে দুর্নীতির দায়ে হাতে-নাতেই গ্রেফতার করা হলো ফিফার এক ভাইস প্রেসিডেন্টসহ ৭ কর্মকর্তাকে। দুআজ সকালে জুরিখের একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সুইজারল্যান্ড পুলিশ।
: ২৭ মে ২০১৫, বুধবার, ২:১৫:৫০
লক্ষ্য ৩৭৫। বিশাল রানের দিকে তাকালেই অর্ধেক হেরে বসার কথা। কিন্তু জিম্বাবুয়ে হারেনি। লড়াই করেছে শেষ পর্যন্ত। পাকিস্তানের করা বিশাল রান তাড়া করতে নেমে জিম্বাবুয়েও করেছে ৫ উইকেটে ৩৩৪ রান। হার মাত্র ৪১ রানে। লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামের সমর্থকরা সফরকারীদের লড়াকু মানসিকতা দেখে রীতিমত অবাক
: ২৬ মে ২০১৫, মঙ্গলবার, ২১:৩২:২৬
কখনো দিল্লি, কখনো ব্রুনাই কিংবা কখনো কুয়ালালামপুর-বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান অংশ নিয়েছে এশিয়ার ট্যুরে। এই প্রথম ঘরে মর্যাদার এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ সিদ্দিুকরসহ আরো অনেক বাংলাদেশি গলফারের।
For add
For add
For add
For add