for Add

ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায়

ক্যারিয়ারে নিজের সাথে যুদ্ধের পাশাপাশি মাঠের লড়াইটাও কম ছিলনা। বিশেষ করে ফর্মের তুঙ্গে থেকেও জাতীয় দল কিংবা ক্লাব কোন পর্যায়েই শিরোপার ঘাটতি হ্যারি কেইনকে কিছুটা হলেও অন্যদের তুলনায় পিছিয়ে দিয়েছিল। তারপরও থেমে থাকেননি, প্রতিটি ম্যাচই যেন কেইনের জন্য নিজেকে আরও একটু ছাড়িয়ে যাবার লড়াই ছিল। আর শেষ পর্যন্ত ব্যক্তিগত সেই স্বীকৃতির যথাযোগ্য মর্যাদা পেলেন ইংলিশ অধিনায়ক। 

ব্যালন ডি’অর জয় হ্যারি কেইনের ক্যারিয়ারের সর্বোচ্চ স্বীকৃতি। তাঁর অসাধারণ প্রতিভা ও ধারাবাহিকতার তুলনায় শিরোপার সংখ্যা মোটেই সমৃদ্ধ ছিলনা। এই পুরস্কার যেন সেই ঘাটতিও পূরণ করল।

৩৩ বছর বয়সী বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ফুটবলের সবচেয়ে কাঙ্খিত ব্যক্তিগত সম্মান জিতেছেন।

কেইনের পরিসংখ্যান অবিশ্বাস্য। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও ধারালো হয়ে উঠছেন ইংল্যান্ডের অধিনায়ক। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে করেছেন ৭৩ গোল।

সেপ্টেম্বরে বুন্দেসলিগায় দ্রুততম ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। বায়ার্নের হয়ে মাত্র ৯৮তম লিগ ম্যাচেই এই কীর্তি গড়েন কেইন।

টটেনহ্যাম হটস্পারের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি, ক্লাবটির হয়ে করেছেন ২৮০ গোল। ইংল্যান্ডের হয়েও সর্বোচ্চ ৯১ গোল তাঁর। চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল করা ইংলিশ খেলোয়াড়ও কেইন, তাঁর গোলসংখ্যা ৫৮।

তবে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে ব্যক্তিগত সাফল্যের পরও ২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকে তাঁর শিরোপার তালিকায় রয়েছে কেবল জার্মানির ঘরোয়া প্রতিযোগিতার সাফল্য।

২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের কাছে হারা টটেনহ্যাম দলের সদস্য ছিলেন তিনি। ইংল্যান্ডের হয়েও দুবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের অভিজ্ঞতা হয়েছে তাঁর।

কেইনের গোল করার অসাধারণ দক্ষতাই তাঁর একমাত্র শক্তি নয়। যুবদলে খেলার সময় থেকেই পাস দেওয়ার যে সহজাত দক্ষতা গড়ে তুলেছিলেন, সময়ের সঙ্গে তা আরও শাণিত হয়েছে। এখন তিনি একজন দক্ষ প্লেমেকার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

উয়েফা ডটকমকে কেইন বলেন, “আমার মনে হয়, পুরো ক্যারিয়ার জুড়েই পাস দেওয়ার দক্ষতা, দূরদৃষ্টি, ফুটবলীয় বুদ্ধিমত্তা ও খেলা বোঝার ক্ষমতা আমার ছিল। বিশেষ করে বায়ার্নে আসার পর গত কয়েক বছরে এসব গুণ আরও বিকশিত হয়েছে।

শৈশবের প্রেমিকা কেটি গুডল্যান্ডকে বিয়ে করা, পরিপাটি ব্যক্তিত্বের অধিকারী কেইন বর্তমান ফুটবলের চাকচিক্যপূর্ণ সংস্কৃতির যুগে কিছুটা পুরোনো ধাঁচের ব্যতিক্রমী তারকা।

তবে ক্যারিয়ারের শুরুটা তাঁর জন্য সহজ ছিল না। টটেনহ্যামে প্রথম দিকে নিজেকে মেলে ধরতে সংগ্রাম করতে হয়েছে তাঁকে। একপর্যায়ে ধারে খেলতে হয়েছে অন্য ক্লাবেও।

২০১১ সালে শ্যামরক রোভার্সের বিপক্ষে টটেনহ্যামের হয়ে প্রথম গোল করার পর দ্বিতীয় গোলের জন্য প্রায় দুই বছর অপেক্ষা করতে হয়েছিল তাঁকে। পরের গোলটি করেন ২০১৩ সালে হালের বিপক্ষে।

২০১৪-১৫ মৌসুমে দারুণ সাফল্যের পরও তাঁকে ‘এক মৌসুমের বিস্ময়’ বলে কটাক্ষ করা হয়েছিল। পরবর্তী সময়ে তাঁর ধারাবাহিক সাফল্য সেই মন্তব্যকে ভুল প্রমাণ করেছে।

বায়ার্নের কোচ ভিনসেন্ট কোম্পানি কেইনের পাস দেওয়ার দক্ষতা, পরিশ্রম এবং ‘খেলা বোঝার বুদ্ধিমত্তাসহ’ নানা গুণের প্রশংসা করেছেন।

কোম্পানি বলেন, “খেলার এই দিকগুলোর সঙ্গে তাঁর গোলের পরিসংখ্যানও ধরে রাখতে হলে কিছুটা ভিন্নভাবে আমাকে পরিকল্পনা সাজাতে হয়। আবার গোল করার জন্য বক্সেও পৌঁছাতে হয়। কাজটি মোটেও সহজ নয়।

“আমরা তাঁর মধ্যে এই গুণ দেখেছি এবং উপভোগ করতে পেরেছি। ইংল্যান্ডে তাঁর সময়ে হয়তো এই দিকটি যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। কিন্তু বয়স বাড়ার সঙ্গে তিনি আরও পরিণত হচ্ছেন। বায়ার্নের হয়ে তাঁর খেলার এই দিকটি দেখেও আমি আনন্দ পাচ্ছি।”

বায়ার্নে কেইনের সতীর্থ জোনাথন টাহ কাছ থেকে তাঁর অসাধারণ কর্মনিষ্ঠা দেখার অভিজ্ঞতা তুলে ধরেছেন।

দ্য টাইমসকে টাহ বলেন, “আমি তাঁর বিপক্ষে অনেকবার খেলেছি। প্রতিবারই তাঁকে আরও ভালো হতে দেখেছি। এখন তাঁর সঙ্গে খেলছি, তাই বুঝতে পারছি।

“তিনি কখনোই সন্তুষ্ট হন না। অনুশীলনের আগে ও পরে তাঁকে কাজ করতে দেখা যায়। জীবনে দেখা সেরা গোলস্কোরার তিনি, তবু এখনো নিজের উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন।”

সব সংবাদ

সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন ২১ স্বর্ণে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সেরা ইমরানুর ও প্রিয়া সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর? ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ফাইনালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো ব্যালন ডি’অরের ভোটে রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জরিমানা বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত নেপালকে হারিয়ে বাংলাদেশের দাপুটে জয় হারের দায় ব্যাটারদের দিলেন তাসকিন ঢাকায় যাত্রাবিরতি: ফিফা সভাপতি-বাফুফে বৈঠক বিশ্বের সেরা ইয়ামাল, ব্যালন ডি’অরে নেইমারের সমর্থন ফিওনা সাইক্লিংয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে বালকে লিকুল, বালিকায় জিমো চ্যাম্পিয়ন তুর্কি এয়ারলাইনস গলফে হুমায়ুন চ্যাম্পিয়ন ফিওনা আন্তঃসার্ভিসেস সাইক্লিং শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল ফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে ব্র্যাক ব্যাংক নারী হকি প্রোগ্রাম শুরু সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি জয়বঞ্চিত বাংলাদেশ, নাটকীয় ড্র আফগানিস্তানের সময় কম, বুধবার থেকে হকির প্রস্তুতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল ৯ হাজার রানের ক্লাবে লিটন  পাকিস্তান বধে হ্যাটট্রিক জয়, ফাইনালে বাংলাদেশের মেয়েরা টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক ঢাকায় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টুর্নামেন্ট শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add