for Add

দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

প্রথম মিনিটে এগিয়ে, শেষ পর্যন্ত ৩-১ গোলে হার

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দারুণ শুরু করেও জয়ের দেখা পেল না বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে পর্তুগালের বিপক্ষে প্রথম মিনিটেই এগিয়ে গিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে শেষ পর্যন্ত ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। বাংলাদেশের দুটি আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফেরানোর পাশাপাশি ব্যবধানও বাড়িয়ে নেয় পর্তুগাল।

আজ ম্যাচের প্রথম মিনিটেই বায়জিদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শুরুতেই লিড নিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠা দলটি অবশ্য সেই সুবিধা ধরে রাখতে পারেনি। সপ্তম মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে পর্তুগাল। এরপর ১২ মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৩৮ মিনিটে আরও একটি আত্মঘাতী গোলে ব্যবধান বাড়িয়ে নেয় পর্তুগিজরা। শেষ পর্যন্ত ৩-১ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে আরেক ইউরোপীয় দল ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করে টুর্নামেন্টে আশাব্যঞ্জক সূচনা করেছিল বাংলাদেশ। পর্তুগালের বিপক্ষে শুরুতে এগিয়ে যাওয়ায় সেই ধারাবাহিকতা ধরে রাখার সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু আত্মঘাতী গোলের খেসারত দিয়ে শেষ পর্যন্ত পয়েন্টশূন্য থাকতে হলো দলটিকে।

প্রথমবারের মতো ফিফা আয়োজিত এই বয়সভিত্তিক বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে ১৯১টি দেশ। দলগুলোকে ৩২টি গ্রুপে ভাগ করে আয়োজন করা হয়েছে প্রতিযোগিতাটি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার এই উদ্যোগের মধ্য দিয়ে বয়সভিত্তিক পর্যায়ে ফুটবলের প্রসার ও তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।

সব সংবাদ

দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন ২১ স্বর্ণে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সেরা ইমরানুর ও প্রিয়া সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর? ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ফাইনালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো ব্যালন ডি’অরের ভোটে রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জরিমানা বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত নেপালকে হারিয়ে বাংলাদেশের দাপুটে জয় হারের দায় ব্যাটারদের দিলেন তাসকিন ঢাকায় যাত্রাবিরতি: ফিফা সভাপতি-বাফুফে বৈঠক বিশ্বের সেরা ইয়ামাল, ব্যালন ডি’অরে নেইমারের সমর্থন ফিওনা সাইক্লিংয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে বালকে লিকুল, বালিকায় জিমো চ্যাম্পিয়ন তুর্কি এয়ারলাইনস গলফে হুমায়ুন চ্যাম্পিয়ন ফিওনা আন্তঃসার্ভিসেস সাইক্লিং শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল ফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে ব্র্যাক ব্যাংক নারী হকি প্রোগ্রাম শুরু সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি জয়বঞ্চিত বাংলাদেশ, নাটকীয় ড্র আফগানিস্তানের সময় কম, বুধবার থেকে হকির প্রস্তুতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল ৯ হাজার রানের ক্লাবে লিটন  পাকিস্তান বধে হ্যাটট্রিক জয়, ফাইনালে বাংলাদেশের মেয়েরা টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক ঢাকায় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টুর্নামেন্ট শুরু মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী কে ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিন আজ : মেসি আবেগ-অশ্রুতে মেসির বিদায় বিদায়ী ম্যাচে খেলতে রাজি ছিলেন না মেসি! জরিমানার কবলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ জিন্নাতের ব্রোঞ্জে নতুন স্বপ্ন, সংবর্ধনায় লাখ টাকা পুরস্কার  হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ বিরামপুরে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট কাবাডির নতুন দিনের স্বপ্ন দেখছেন ইসরাইল হাওলাদার শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও জুটল না বাংলাদেশের

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add