for Add

ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু

নতুন জাতীয় রেকর্ড গড়লে ৫ হাজার টাকা পুরস্কার

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের আয়োজনে কাল থেকে শুরু হচ্ছে ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। চার দিনব্যাপী এই প্রতিযোগিতা মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

এবারের প্রতিযোগিতায় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো মিলিয়ে মোট ৪৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এতে ৪৭০ জন পুরুষ ও ১০২ জন নারী সাঁতারুসহ মিট অফিসিয়াল মিলিয়ে প্রায় ৮০০ জন অংশ নেবেন।

প্রতিযোগিতা উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সেলিম মিয়া, কোষাধ্যক্ষ রেজাউল হোসেন বাদশা এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের প্রতিনিধি ইব্রাহিম খলিল পলাশ।

ওয়ার্ল্ড অ্যাকোয়াটিকসের নির্দেশনা অনুযায়ী, গত বছর থেকে জাতীয় সাঁতারে নতুন কয়েকটি ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে পুরুষদের ৮০০ মিটার ফ্রি স্টাইল, নারীদের ১ হাজার ৫০০ মিটার ফ্রি স্টাইল, ৪x১০০ মিটার মিক্সড ফ্রি স্টাইল রিলে এবং ৪x১০০ মিটার মিক্সড মিডলে রিলে। দুটি রিলে ইভেন্টেই নারী ও পুরুষ সাঁতারুরা অংশ নেবেন। এসব সংযোজনের ফলে সাঁতারে মোট ইভেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৪২টি।

এ ছাড়া নারীদের তিনটি ডাইভিং ইভেন্টসহ ডাইভিংয়ে মোট ছয়টি ইভেন্ট এবং ওয়াটার পোলো যুক্ত হয়ে এবারের প্রতিযোগিতায় সব মিলিয়ে ৪৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।

এবারের আসরে নতুন সংযোজন হিসেবে বুদ্ধিপ্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী সাঁতারুদের জন্য একটি প্রদর্শনী সাঁতার ইভেন্ট রাখা হয়েছে। পাশাপাশি নতুন জাতীয় রেকর্ড গড়া সাঁতারুদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ফেডারেশন।

সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় প্রতিযোগিতার খেলা শুরু হবে। তবে আনুষ্ঠানিক উদ্বোধন হবে বিকেল ৩টায়। উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। এ ছাড়া উপস্থিত থাকবেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও সাঁতার ফেডারেশনের সহসভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

সংবাদ সম্মেলনে সুইমিং কমপ্লেক্সের ইলেকট্রনিক স্কোরবোর্ডের অকার্যকারিতার বিষয়টিও তুলে ধরেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। তিনি জানান, কয়েক বছর আগে স্কোরবোর্ডটি স্থাপন করা হলেও বর্তমানে এটি অকার্যকর। বিষয়টি জাতীয় ক্রীড়া পরিষদ ও সংশ্লিষ্ট ক্রীড়া কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

সজল বলেন, ‘মিরপুর সুইমিং কমপ্লেক্স একটি আন্তর্জাতিক ভেন্যু। এই ভেন্যুতে স্কোরবোর্ড ছাড়া আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব নয়। আশা করি, ক্রীড়া প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

আন্তর্জাতিক মানের এই সুইমিং কমপ্লেক্সে ইলেকট্রনিক স্কোরবোর্ড সচল করা গেলে ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের পথও সুগম হবে বলে মনে করছে সাঁতার ফেডারেশন।

সব সংবাদ

সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন ২১ স্বর্ণে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সেরা ইমরানুর ও প্রিয়া সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর? ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ফাইনালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো ব্যালন ডি’অরের ভোটে রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জরিমানা বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত নেপালকে হারিয়ে বাংলাদেশের দাপুটে জয় হারের দায় ব্যাটারদের দিলেন তাসকিন ঢাকায় যাত্রাবিরতি: ফিফা সভাপতি-বাফুফে বৈঠক বিশ্বের সেরা ইয়ামাল, ব্যালন ডি’অরে নেইমারের সমর্থন ফিওনা সাইক্লিংয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে বালকে লিকুল, বালিকায় জিমো চ্যাম্পিয়ন তুর্কি এয়ারলাইনস গলফে হুমায়ুন চ্যাম্পিয়ন ফিওনা আন্তঃসার্ভিসেস সাইক্লিং শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল ফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে ব্র্যাক ব্যাংক নারী হকি প্রোগ্রাম শুরু সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি জয়বঞ্চিত বাংলাদেশ, নাটকীয় ড্র আফগানিস্তানের সময় কম, বুধবার থেকে হকির প্রস্তুতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল ৯ হাজার রানের ক্লাবে লিটন  পাকিস্তান বধে হ্যাটট্রিক জয়, ফাইনালে বাংলাদেশের মেয়েরা টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক ঢাকায় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টুর্নামেন্ট শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add