for Add

স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম

দ্বিতীয়বারের মতো ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অব দ্য ইয়ারের স্বীকৃতি পেলেন দৈনিক আগামীর সময়ের সিনিয়র সাব-এডিটর রাহেনুর ইসলাম। এর আগে ২০২৩ সালেও এই পুরস্কার জিতেছিলেন তিনি। এবার স্বাধীন বিচারক প্যানেলের মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পেয়ে তওফিক আজিজ খান ট্রফি ও এক লাখ টাকার চেক জিতে নিয়েছেন রাহেনুর।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) রাজধানীর পল্টনে ফারস হোটেলের সিন্দুরপুর হলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ আয়োজনে স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার বিভাগে রানার-আপ হয়েছেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ ও ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের।

বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবার টানা ১১তমবারের মতো ক্রীড়া সাংবাদিকদের এই স্বীকৃতি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বিএসপিএ।

আট বিভাগে পুরস্কার
এবার আটটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে এক্সক্লুসিভ রিপোর্ট বিভাগে সেরা হয়ে বদি-উজ-জামান ট্রফি জিতেছেন সময় টিভির সিনিয়র রিপোর্টার এস এম ইকবাল কাউসার। এ বিভাগে রানার-আপ হয়েছেন প্রথম আলোর তারেক মাহমুদ, দ্য রিয়াসাদ আজিমের রিয়াসাদ আজিম ও প্রথম আলোর জহির উদ্দিন।

ইন্টারভিউ (প্রিন্ট ও অনলাইন) বিভাগে সেরা হয়েছেন রাহেনুর ইসলাম। আতাউল হক মল্লিক ট্রফি জয়ের পাশাপাশি এই বিভাগেও নিজের দক্ষতার স্বীকৃতি পেয়েছেন তিনি। রানার-আপ হয়েছেন প্রথম আলোর তারেক মাহমুদ ও বাংলাট্রিবিউনের তানজীম আহমেদ।

ইন্টারভিউ (টিভি) বিভাগে সেরা হয়েছেন নিউজ টোয়েন্টি ফোরের শুভ দেবনাথ। এ বিভাগে রানার-আপ যমুনা টেলিভিশনের মেহেদী হাসান নাঈম ও টি স্পোর্টসের মৌসুমী মৌ।

সিরিজ রিপোর্ট বিভাগে সেরা হয়ে আব্দুল হামিদ ট্রফি জিতেছেন ঢাকা পোস্টের আরাফাত জোবায়ের। এ বিভাগে রানার-আপ হয়েছেন দৈনিক আগামীর সময়ের রাহেনুর ইসলাম ও টি স্পোর্টসের রুবেল রেহান।

ফিচার (প্রিন্ট ও অনলাইন) বিভাগে সেরা হয়ে রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন দৈনিক কালের কণ্ঠের শাহজাহান কবীর। এ বিভাগে রানার-আপ দৈনিক সমকালের সঞ্জয় সাহা পিয়াল ও দ্য ডেইলি স্টারের আশফাক উল আলম।

ডকুমেন্টরি (টিভি) বিভাগে সেরা হয়েছেন এখন টিভির এসকে শাওন। এ বিভাগে রানার-আপ হয়েছেন এখন টিভির রওশন শরীফ ও টি স্পোর্টসের রাহুল রায়।

ফটোগ্রাফি বিভাগে সেরা হয়ে বদরুল হুদা চৌধুরী ট্রফি জিতেছেন প্রথম আলোর শামসুল হক টেংকু। এ বিভাগে রানার-আপ হয়েছেন দ্য ডেইলি স্টারের ফিরোজ আহমেদ ও দৈনিক আগামীর সময়ের মোশারফ হোসেন।

দুই জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিককে বিশেষ সম্মাননা
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেওয়া হয় জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক মোস্তফা কামাল ও জ্যেষ্ঠ ক্রীড়ালেখক মেজর (অব.) শাহাবউদ্দিন চাকলাদারকে।

ক্রীড়া সাংবাদিকতায় ধারাবাহিক অবদান ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে আয়োজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠান দেশের ক্রীড়া সাংবাদিকদের কাজের মূল্যায়ন এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রেরণা জোগানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
 

সব সংবাদ

সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর? ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ফাইনালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো ব্যালন ডি’অরের ভোটে রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জরিমানা বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত নেপালকে হারিয়ে বাংলাদেশের দাপুটে জয় হারের দায় ব্যাটারদের দিলেন তাসকিন ঢাকায় যাত্রাবিরতি: ফিফা সভাপতি-বাফুফে বৈঠক বিশ্বের সেরা ইয়ামাল, ব্যালন ডি’অরে নেইমারের সমর্থন ফিওনা সাইক্লিংয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে বালকে লিকুল, বালিকায় জিমো চ্যাম্পিয়ন তুর্কি এয়ারলাইনস গলফে হুমায়ুন চ্যাম্পিয়ন ফিওনা আন্তঃসার্ভিসেস সাইক্লিং শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল ফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে ব্র্যাক ব্যাংক নারী হকি প্রোগ্রাম শুরু সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি জয়বঞ্চিত বাংলাদেশ, নাটকীয় ড্র আফগানিস্তানের সময় কম, বুধবার থেকে হকির প্রস্তুতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল ৯ হাজার রানের ক্লাবে লিটন  পাকিস্তান বধে হ্যাটট্রিক জয়, ফাইনালে বাংলাদেশের মেয়েরা টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক ঢাকায় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টুর্নামেন্ট শুরু মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী কে ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিন আজ : মেসি আবেগ-অশ্রুতে মেসির বিদায় বিদায়ী ম্যাচে খেলতে রাজি ছিলেন না মেসি! জরিমানার কবলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ জিন্নাতের ব্রোঞ্জে নতুন স্বপ্ন, সংবর্ধনায় লাখ টাকা পুরস্কার  হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ বিরামপুরে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট কাবাডির নতুন দিনের স্বপ্ন দেখছেন ইসরাইল হাওলাদার শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও জুটল না বাংলাদেশের স্থাননির্ধারণী ম্যাচে এশিয়াডে বাংলাদেশ সপ্তম ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠানে তায়কোয়ানডো ছড়ানোর তাগিদ চিফ হুইপের

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add