for Add

ভারতের মাটিতে জুনিয়র হকি বিশ্বকাপও খেলবে না পাকিস্তান

ভারতের রাজগিরে চলমান এশিয়া কাপ হকি থেকে আগেই নিজেদের প্রত্যাহার করে নিয়েছিল পাকিস্তান। কোয়ালিফাই করেও তারা না খেলায় অপ্রত্যাশিতভাবে সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এবার ভারতের মাটিতে হতে যাওয়া পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপ থেকেও নিজেদের সরিয়ে নিলো পাকিস্তান।

আন্তর্জাতিক হকি ফেডারেশন কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টটি ভারতের চেন্নাইয়ে আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা রয়েছে।

পাকিস্তান হকি ফেডারেশনের (পিএইচএফ) সভাপতি তারিক বুগটি মঙ্গলবার লাহোরে ফেডারেশন সদর দফতরে এক সাক্ষাৎকারে পাকিস্তানি এক সংবাদমাধ্যমকে বলেন, ‘পাকিস্তান জুনিয়র হকি দল হকি বিশ্বকাপে অংশ নেবে না। বর্তমান পরিস্থিতিতে আমাদের পক্ষে ভারতে ভ্রমণ করা সম্ভব নয়।’

তিনি আরও যোগ করেন, ‘ভারতের সঙ্গে যে টানাপোড়েন চলছে, তাতে এশিয়া কাপে যাওয়া একেবারেই অসম্ভব হয়ে গিয়েছিল। দুই দেশের পরিস্থিতি প্রায় যুদ্ধাবস্থার মতো। তাই এই অবস্থায় এখন বা ভবিষ্যতে আমাদের পক্ষে ভারতে যাওয়া সম্ভব নয়। পরিস্থিতি আগের মতোই রয়েছে। আর যদি ভারতীয় ক্রিকেট দল এখানে না আসে, তবে পাকিস্তান হকি দলও ভারতে যাবে না।’

দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত খুব একটা অস্বাভাবিক না হলেও কিছুটা বিস্ময়ের জন্ম দিয়েছে। কারণ, গত শনিবারই হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলা নাথ সিংহ জানিয়েছিলেন, পাকিস্তান আসন্ন বিশ্বকাপে অংশ নেবে।

এর আগে গেল এপ্রিলে ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার জেরে মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হয়। ফলে দুদেশের সম্পর্ক কয়েক বছরের মধ্যে সবচেয়ে তলানিতে পৌঁছায়। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add