for Add

বিশ লক্ষাধিক প্রতিযোগীর অংশগ্রহণে শেখ কামাল আন্ত:স্কুল-মাদ্রাসা অ্যাথলেটিকস শনিবার শুরু

বিশ লক্ষাধিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, দেশে আধুনিক ক্রীড়ার রূপকার শহীদ শেখ কামালের নামানুসারে আগামী শনিবার দেশব্যাপী শুরু হতে যাচ্ছে ‘শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩’।

আজ সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মো. তোফাজ্জল হোসেন মিয়া প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি এডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন এমপি, যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ, ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু ও পৃষ্ঠপোষক ওয়াল্টনের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবীর।

ফেডারেশন সভাপতি বলেন,‘ শুধু আন্দোলন সংগ্রামেই নয়, খেলার মাঠেও এক আকর্ষণীয় ও অনবদ্য চরিত্র ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কৈশোরে ও তারুণ্যে খেলাধুলার সঙ্গে ছিল তাঁর নিবিড় সখ্যতা। বঙ্গবন্ধুর একান্ত উদ্যোগেই ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রান্তিক পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু হয়। জাতির পিতার দেখানো পথ ধরেই শনিবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা।’

তিনি আরো বলেন, ‘দেশের প্রতিটি উপজেলা, ৬৪টি জেলা ও ৮টি বিভাগের মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার আনুমানিক ২০ লক্ষাধিক শিক্ষার্থী এতে অংশ নিবে বলে আশা করছি। সেই বিবেচনায় এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অ্যাথলেটিকস প্রতিযোগিতা হতে যাচ্ছে। এদের মধ্য থেকেই আমরা দেশের ভবিষ্যৎ দ্রুততম-মানব-মানবীসহ দেশ সেরা অ্যাথলেটদের খুঁজে পাব।’

তোফাজ্জল হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে অগণিত ক্রীড়া সহায়ক উদ্যোগ ও পরিকল্পনা প্রণয়ন এবং এর সফল বাস্তবায়নের কারণে দেশের ক্রীড়াঙ্গনে একের পর এক সাফল্য যুক্ত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আসন্ন অ্যাথলেটিকস প্রতিযোগিতাও দেশের ক্রীড়াক্ষেত্রে প্রাণচাঞ্চল্যের সৃস্টি করবে।’

আগামী ১৪ -২৮ জানুয়ারি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে, ১-৫ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে এবং ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। শ্রেণিভিত্তিক দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নিবে শিক্ষার্থীরা। ষষ্ঠ থেকে অস্টম শ্রেণির ছাত্র-ছাত্রীরা ‘ক’ গ্রুপ এবং নবম ও দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা ‘খ’ গ্রুপের হয়ে অংশ নিবে এ প্রতিযোগিতায়।

‘ক’ গ্রুপের ছাত্র-ছাত্রীরা ১০০ ও ২০০মিটার দৌঁড়, হাই জাম্প ও লং জাম্পে অংশ নিবে। ‘খ’ গ্রুপের ছাত্র-ছাত্রীরা প্রতিদ্বন্দ্বিতা করবে ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০মিটার দৌঁড়, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, বর্শা নিক্ষেপ, শট পুট, ডিসকাস থ্রো এবং ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে।

দেশব্যাপী এ প্রতিযোগিতার মাধ্যমে তৃনমুল পর্যায় থেকে উঠে আসা মেধাবী ক্রীড়াবিদদের দেশী-বিদেশী কোচের অধীনে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে বলে জানান ফেডারেশন সভাপতি। এক প্রশ্নের জবাবে মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, মেধাবী ক্রীড়াবিদদের প্রশিক্ষণের জন্য ভবিষ্যতে অ্যাথলেটিকস ট্র্যাকসহ একটি স্বতন্ত্র ক্রীড়া কমপ্লেক্স তৈরির বিষয়টিও ফেডারেশনের বিবেচনায় রয়েছে।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add