for Add
: ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২১:৫৬:৪৮

ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয়, সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ১৩টি ইভেন্টের মধ্যে ৮টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়েছে। এর মধ্যে ডাইভিংয়ে হয়েছে একটি নতুন জাতীয় রেকর্ড।
দ্বিতীয় দিন পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী ২০টি স্বর্ণ, ১২টি রৌপ্য, ৯টি ব্রোঞ্জ পদক জয় কওে পদক তালিকায় শীর্ষে রয়েছে। অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনী ৭টি স্বর্ণ, ১৪টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জ জয় করেছে। বিকেএসপি ১টি রৌপ্য এবং ২ ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
গতকাল রাজধানীর মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসরাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে চারদিনব্যাপি এ প্রতিযোগিতার উদ্বোধন হয়। প্রতিযোগিতা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত ।
২য় দিন নতুন জাতীয় রেকর্ডধারী সাঁতারু :
১৫০০ মিটার ফ্রি স্টাইল (মহিলা) : জুই আক্তার (সেনাবাহিনী), ২০:০৮.৯০
২০০ মিটার ব্রেস্টস্ট্রোক (মহিলা) : ইরফানা খাতুন (সেনাবাহিনী), ০২:৪৫.৪০
৫০ মিটার বাটারফ্লাই(পুরুষ) : সামিউল ইসলাম রাফি (নৌবাহিনী), ২৪.৯৮
১০০ মিটার ফ্রি স্টাইল (পুরুষ) : সামিউল ইসলাম রাফি (নৌবাহিনী), ০০:৫১.৮০
১০০ মিটার ফ্রিস্টাইল (মহিলা) : ফাতিহা মাহতাব মাইশা (নৌবাহিনী), ০১:০৩.৪৪
২০০ মিটার ব্যাকস্ট্রোক (মহিলা) : ফাতিহা মাহতাব মাইশা (নৌবাহিনী), ০২:৩৮.৪০
৪ ১০০ মিটার মিক্সড মিডলে রীলে : সামিউল ইসলাম রাফি, মো: ইসলাম, মোছা: মুক্তা খাতুন, ফাতিহা মাহতাব মাইশা (নৌবাহিনী), ০৪:২০.৩৬
৩ মিটার প্রং বোর্ড ডাইভিং (মহিলা) : অর্পা দাস (নৌবাহিনী), ১২৭.৪২
For add
For add
For add
For add
for Add