for Add
নিজস্ব প্রতিবেদক : ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২২:০৫:২৮

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ই-টায়ারের শিরোপা জিততে পারল না বাংলাদেশ। শুক্রবার আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে ৪-১ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তাতে শিরোপা হাতছাড়া হলেও টুর্নামেন্টে রানার্সআপ হয়ে অভিযান শেষ করেছে বাংলাদেশের যুবারা।
বাকু ক্রিস্টাল হলে অনুষ্ঠিত আটজনের এই ম্যাচটি ছিল ২০ মিনিটের দুই অর্ধে বিভক্ত। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। ম্যাচের ১৪তম মিনিটে মোহির গোলে এগিয়ে যায় আফ্রিকান দলটি। দুই মিনিট পর প্যানেলের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। খেলার ২৩তম মিনিটে তাকিবের গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার আশা জাগে। কিন্তু সেই আশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের ব্যবধান আবার বাড়ান মোহি। ম্যাচের ৩৯তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে ই-টায়ারের শিরোপা উৎসব করে আফ্রিকান দলটি।
ফাইনালে হারলেও টুর্নামেন্টে বাংলাদেশের পথচলা ছিল প্রশংসনীয়। নকআউট পর্বে সিশেলস ও সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারানোর পর কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় যুবারা। শিরোপা নির্ধারণী ম্যাচে হেরে শেষ পর্যন্ত রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
For add
For add
For add
For add
for Add