for Add

টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ

ব্যাটিং ব্যর্থতায় ওয়ানডের মত টি-টোয়েন্টি সিরিজেও সফরকারী অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭৭ রানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচে যথাক্রমে ১০ উইকেট ও ৫৮ রানে হেরেছিলো টাইগ্রেসরা। এতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতলো অস্ট্রেলিয়া। একই ব্যবধানে ওয়ানডে সিরিজও জিতেছিলো অসিরা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করতে নেমে অস্ট্রেলিয়াকে চাপে রেখেছিলো বাংলাদেশ। ১৫ দশমিক ৩ ওভারে ৯৮ রানে অস্ট্রেলিয়ার ৫ উইকেট শিকার করেন নাহিদা-শরিফারা।

কিন্তু ষষ্ঠ উইকেটে ২৭ বলে ঝড়ো ৫৭ রান যোগ করে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফেরান তাহলিয়া ম্যাকগ্রাথ ও গ্রেস হ্যারিস। এতে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রানের লড়াকু পুঁজি পায় অসিরা।

২টি করে চার-ছক্কায় ২৯ বলে অপরাজিত ৪৩ রান করেন ম্যাকগ্রাথ। ইনিংসের শেষ বলে রান আউট হবার আগে ২টি চার ও ১টি ছক্কায় ১১ বলে ১৯ রান করেন হ্যারিস।

অস্ট্রেলিয়ার লড়াকু সংগ্রহের পেছনে ম্যাকগ্রাথ-হ্যারিসের জুটি বড় অবদান রাখলেও দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক ও ওপেনার অ্যালিসা হিলি। ৬টি চার ও ২টি ছক্কায় ২৯ বলে ৪৫ রান করেন হিলি।

৪ ওভারে ৩১ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার। এছাড়া শরিফা খাতুন ও রাবেয়া খান ১টি করে উইকেট নেন। আগের ম্যাচে হ্যাটট্টিক করা ফারিহা তৃষ্ণা ৪ ওভারে ৩৩ রানে উইকেটশূন্য ছিলেন।

হোয়াইটওয়াশ এড়াতে ১৫৬ রানের টার্গেটে খেলতে নেমে নিয়মিত বিরতিকে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ৫৩ রানে নবম উইকেট পতনে ১শর বেশি রানের ব্যবধানে হারের মুখে ছিটকে পড়ে টাইগ্রেসরা।

কিন্তু দশম উইকেটে ২৫ বলে রেকর্ড ২৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে বড় হারের লজ্জা থেকে রক্ষা করেন অধিনায়ক নিগার সুলতানা ও ফারিহা। বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে দশম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। ১৮ দশমিক ১ ওভারে ৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন নিগার। তার ৩১ বলের ইনিংসে ৫টি চার ছিলো। এছাড়া দিলারা আকতার ১২, ফাহিমা খাতুন ১১ ও রিতু মনি ১০ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে টেল ভলেমিঙ্ক ৩টি উইকেট নেন। বাসস

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add