for Add

মোহামেডান-আবাহনী উত্তেজনাকর ম্যাচ ড্র

ম্যাচের বাকি তখন ৫৮ সেকেন্ড। স্কোরবোর্ডে আবাহনী-১ : মোহামেডান-১। দেশের দুই জনপ্রিয় ক্লাবের ম্যাচ ড্রয়ের পথে। তবে হকি লিগ বলেই যেন ওই ৫৮ সেকেন্ডের খেলা শেষ হয়েও হচ্ছিল না। মোহামেডানের গোল বাতিল নিয়েই তৈরি হয়েছিল জটিলতা।

মোহামেডানের মালয়েশিয়ান ফরোয়ার্ড বল পাঠিয়েছিলেন আবাহনীর জালে। শ্রীলংকান আম্পায়ার দিশানায়েকে বাজান পেনাল্টি কর্নারের বাঁশি। প্রতিবাদে আম্পায়ারকে ঘিরে ধরেন মোহামেডানের খেলোয়াড়রা। রিভিউতে পেনাল্টি কর্নারই পায় মোহামেডান। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি।

ম্যাচ তখনই শেষ হতে পারতো। শেষ বাঁশি বেজে ওঠার সময় মোহামেডানের এক খেলোয়াড় ফাউলের শিকার হলে পেনাল্টি কর্নার দাবি করে সাদা-কালোরা। আবাহনীর দাবি ছিল খেলা শেষ। তাতেই তৈরি হয় যতো ঝামেলা।

মোহামেডানের খেলোয়াড়দের দাবির প্রেক্ষিতে রিভিউ নেন আম্পায়ার। রিভিউতে জিতে পেনাল্টি পায় রাসেল মাহমুদ জিমিরা। আবাহনী বেঁকে বসে।

প্রায় ৩৫ মিনিট পর খেলায় ফেরে আবাহনী। মোহামেডান এবারও সুযোগ কাজে লাগাতে পারেনি। ১-১ গোলে শেষ হয় প্রিমিয়ার হকি লিগের সবচেয়ে উত্তেজনা ও নাটকীয় ম্যাচটি। বিকেলে সাড়ে তিনটায় শুরু হওয়া ৬০ মিনিটের ম্যাচটি শেষ হয়েছে আড়াই ঘণ্টায়।

টানা ৮ ম্যাচ জয়ের পর মোহামেডানের মুখোমুখি হয়েছিল আবাহনী। জিতলে শিরোপা পুনরুদ্ধারের রাস্তা আরো পরিষ্কার হতো আকাশি-নীলদের। তবে মোহামেডানকে রুখে দেওয়াটাও ছিল দলটির বড় সফলতা। এ ম্যাচে জয় পাওয়ার মতোই খেলেছে মোহামেডান। আবাহনীর ওপর প্রধান্য নিয়ে এবং একাধিক ভালো সুযোগ পেয়েও দ্বিতীয় ড্র নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

প্রথম কোয়ার্টারে রকিবুল হাসান রকির গোলে এগিয়ে যায় আবাহনী। মোহামেডান ম্যাচে ফিরতে মরিয়া হয়ে চাপ সৃষ্টি করলেও কাজের কাজটি করতে পারছিল না। অবশেষে তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে আমিরুলের গোলে সমতা ফেরায় সাদা-কালোরা।

ড্র করলেও ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে এখনো টেবিলের শীর্ষে আবাহনী। মোহামেডানের পয়েন্ট ৮ ম্যাচে ২০ পয়েন্ট। আবাহনীর শেষ ম্যাচ মেরিনার্সের বিপক্ষে।

সব সংবাদ

৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add