for Add

বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেস বক্স দেখে বিস্মিত-অসন্তুষ্ট ক্রীড়ামন্ত্রী

শুধু যুব মন্ত্রী নন, তিনি এখন ক্রীড়ামন্ত্রীও। দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে দেশের ক্রীড়াতীর্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেসবক্স দেখে রীতিমতো বিস্মিত নাজমুল হাসান পাপন। তার কণ্ঠে ঝড়লো অসন্তোষও।

ক্রীড়ামন্ত্রী বলেন, ‘আমি মাঠে ঢুকে প্রেসবক্স দেখে নিজ থেকে প্রশ্ন করেছি, এত ঘন ঘন পিলার কেন? কোনো আন্তর্জাতিক স্টেডিয়ামে এমন পিলার তো আমি কোথাও দেখিনি!’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ব্যাপক সংস্কারকাজ চলছে প্রায় আড়াই বছর ধরে। ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন আজ বৃহস্পতিবার গিয়েছিলেন স্টেডিয়ামের সংস্কারকাজ দেখতে।

২০২১ সালের আগস্টে দেশের খেলাধুলার এ তীর্থকেন্দ্রের ব্যাপক সংস্কার শুরু হয়। প্রথমে কথা ছিল, ২০২২ সালের শেষ দিকে নির্মাণ ও সংস্কারকাজ শেষে আবার খেলা চলবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। কিন্তু সে সময় তো বহুদূরে, আজ পর্যন্ত সংস্কারকাজ শেষ হয়নি।

এ বছর মানে ২০২৪ সালের মধ্যে সংস্কারকাজ শেষে আবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা শুরু হবে, এমনটাও নিশ্চিত করে বলা কঠিন। শুরুতে বা প্রাথমিক লক্ষ্য ছিল ২০২২ সালের শেষের দিকে সংস্কারকাজ শেষ হবে। তা এক বছর পিছিয়ে ২০২৩ এর ডিসেম্বরের মধ্যে শেষ করার সময় ধার্য করা হয়। সেটাও হয়নি। এখন স্টেডিয়ামের সংস্কারকাজ শেষ করার সর্বশেষ সময় ধরা হয়েছে চলতি বছরের ডিসেম্বর।

শুধু কাজের সময়ই বাড়েনি। সময় বাড়ার সাথে সাথে বাজেটও বেড়েছে। শুরুতে সংস্কারকাজের বাজেট ছিল ৯০ কোটি টাকা। সেটা বাড়তে বাড়তে এখন দেড়শ কোটির বেশিতে গিয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপক সংস্কারের মধ্যে নতুন ফ্লাইডলাইট, গ্যালারির শেড, প্রেসবক্স, ইলেকট্রনিক স্কোরবোর্ড, মাঠ সংস্কার ও অ্যাথলেটিক্স ট্র্যাক নির্মাণ- সবই ছিল।

শেডের কাজ চারভাগের এক ভাগ প্রায় শেষ। বঙ্গবন্ধু স্টেডিয়ামের পশ্চিম দিকে (আবাহনী সমর্থক গ্যালারির পুরোটা), প্রেসবক্স ও মোহামেডান সমর্থক গ্যালারির তিনভাগের এক ভাগ শেড নির্মাণ সম্পন্ন। আউটফিল্ডের কাজ চলছে। ২০০৭ সালে ছাদ ধসে পড়া প্রেসবক্সও নতুন করে নির্মিত হচ্ছে।-জাগোনিউজ

সেই আউটফিল্ডের পানি ছিটানো পদ্ধতি আর প্রেসবক্সের নির্মাণশৈলী নিয়েই লেজেগোবড়ে অবস্থা। বিশাল প্রেসবক্সের দোতলা ও তিনতলায় অল্প একটু জায়গা পর পর পিলার স্থান করা হয়েছে, যা সাংবাদিকদের খেলা কাভারে রীতিমতো বাধার সৃষ্টি করবে। প্রেসবক্স থেকে নির্বিঘ্নে ও সুন্দরভাবে খেলা দেখা সম্ভব নয়। এসব দেখেই হতাশ ও হতভম্ব ক্রীড়ামন্ত্রী।

বৃহস্পতিবার ভরদুপুরে স্টেডিয়াম পরিদর্শনে এসে মাঠে উপস্থিত সাংবাদিকদের তিনি অনেক কথার ভিড়ে একটি কথা জানিয়ে দিয়েছেন, মাঠের সংস্কারকাজে বেশ কিছু সমস্যা ধরা পড়েছে। বিশেষ করে মাঠে পানি ছিটানো পদ্ধতি আর প্রেসবক্সের নির্মাণকাজের ডিজাইন, ঘন ঘন পিলার দেওয়া বড় ধরনের ত্রুটি বলে মনে হয়েছে তার।

তবে এসব প্রতিবন্ধকতার মধ্যেও নাজমুল হাসান পাপন চলতি বছর ডিসেম্বরের মধ্যে সংস্কার ও পুনর্নির্মাণ কাজ শেষ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

জাতির জনক বঙ্গবন্ধু স্টেডিয়ামের নামের এ স্টেডিয়াম পরিদর্শনে এসে পাপন বলেন, ‘মন্ত্রী হওয়ার পর আজই প্রথম এলাম এই মাঠ দেখতে। কী কী সমস্যা আছে, তা দেখলাম।’

কী দেখলেন? কোনো সমস্যা চোখে পড়লো কি? পাপনের সোজাসাপ্টা জবাব, ‘অনেক কিছু সমস্যা আছে। দুটি সমস্যা নিয়ে কথা হলো। এক. মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা আর দ্বিতীয় হলো প্রেসবক্স।’

তিনি যোগ করেন, ‘প্রথম যখন দেখলাম… কিন্তু এখন আর কী বলবো! যা হয়ে গেছে, হয়েই গেছে। এখন এটা যদি চেঞ্জ করা যায়, করবো। চেঞ্জ করা না গেলে যা আছে, তাই থাকবে। কিন্তু এ চেঞ্জের কথা বলে স্টেডিয়ামের সংস্কারকাজ আরও এক বা দুই বছর বাড়াব, তা হবে না। কোনোভাবেই সংস্কারকাজের সময় বাড়ানো সম্ভব নয়।’

নির্মাণকাজে কিছু ত্রুটি ও অসঙ্গতি ধরা পড়লেও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন তাৎক্ষণিকভাবে কারও ওপর দোষ চাপাননি। তার কথা, ‘আমি যদি এখন কোনো মন্তব্য করি, তাহলে সেটা এনএসসি, আমাদের সংস্কারকাজের কনসালটেন্ট না হয় বাফুফের ওপর আসবে। কাজেই স্পেসিফিক কাগজপত্র না দেখে কোনো মন্তব্য করা ঠিক হবে না।’

সব সংবাদ

২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য বিগব্যাশে মুস্তাফিজ, বাংলাদেশি তারকাকে ঘিরে বিশেষ আয়োজন বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন ২১ স্বর্ণে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সেরা ইমরানুর ও প্রিয়া সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর? ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ফাইনালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো ব্যালন ডি’অরের ভোটে রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জরিমানা বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত নেপালকে হারিয়ে বাংলাদেশের দাপুটে জয় হারের দায় ব্যাটারদের দিলেন তাসকিন ঢাকায় যাত্রাবিরতি: ফিফা সভাপতি-বাফুফে বৈঠক

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add