for Add

ফর্ম নিয়ে চিন্তিত নন লিটন

সাম্প্রতিক ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নন এ মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার লিটন দাস। গত দুই বছরের ফর্ম বিবেচনায় সাম্প্রতিক সময়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি।

টি-টোয়েন্টি ফরম্যাট ছাড়া এ বছর টেস্ট বা ওয়ানডেতে হাফসেঞ্চুরি পাননি লিটন। নিজের পারফরম্যান্সকে আরো উঁচুতে নিয়ে যাবার প্রত্যাশা ছিল তার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের অভিষেক আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র ১টি ম্যাচ খেলতে পারেন লিটন। ব্যাট হাতে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি তিনি। এমনকি উইকেটের পেছনে ক্যাচ এবং স্টাম্পিং মিস করেন লিটন।

২০২২ সালের কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ হওয়া লিটন বলেন, ‘আপনি প্রতিদিন আপনার খেলার সেরা ফর্মে থাকতে পারবেন না। এটি অসম্ভব।’ তিনি আরো বলেন, ‘একদিন আপনি ভাল খেলবেন, অন্যদিন আপনার খারাপ দিন যেতে পারে। তাই আমি চিন্তিত নই। ভাল খেলার জন্য অনুশীলন চালিয়ে যাবো।’

বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট আফগানিস্তানের বিপক্ষে। এক ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১৪ জুন। লিটন জানান, এ মুহূর্তে একমাত্র লক্ষ্য হল টেস্ট জয়। তিনি বলেন, ‘টেস্টের জন্য আগামীকাল থেকে আমাদের ক্যাম্প শুরু হবে। শেষবার আমরা যখন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছি তখন হেরেছিলাম। এখন একটাই লক্ষ্য হলো জয়। আমরা সবসময় জয়ের জন্যই খেলি।’

দেশের ক্রীড়া সাংবাদিকদের সর্ববৃহৎ ও প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) থেকে পাওয়া বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পাওয়ার পর লিটন বলেন, এ ধরনের পুরস্কার প্রতিদিন আরো ভাল খেলতে এবং দক্ষতা বাড়াতে ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে। তিনি বলেন, সত্যিই ভাল লাগছে। এ ধরনের পুরস্কার নিয়মিত পেলে ভাল হবে। এ জন্য নিয়মিত ভাল পারফর্ম করতে হবে আমাদের। এই ধরনের পুরস্কার ক্রীড়াবিদদের আরো ভাল পারফরম্যান্স করতে অনুপ্রাণিত করবে। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add