for Add

সব্যসাচী লেখক দুলাল মাহমুদের জন্মদিন আজ

ক্রীড়াবিষয়ক লেখালেখি করে বাংলা সাহিত্যকে যে ক’জন আভিজাত্যের শিখরে তুলে ধরেছেন তাদের অন্যতম একজন দুলাল মাহমুদ। ক্রীড়ালেখক ও সাংবাদিক হিসেবে সবচেয়ে বেশি পরিচিত পেলেও তিনি ছোট্টগল্প, কবিতা, উপন্যাস লিখেও পাঠকমহলে প্রশংসিত হয়েছেন। সেই সব্যসাচী লেখক মাহমুদ হোসেন খান (দুলাল মাহমুদ) এর আজ (২৮ ফেব্রুয়ারি) জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। দেশের বাড়ি গোপালগঞ্জ হলেও বেড়ে উঠেছেন রাজধানী ঢাকা শহরে।

দুলাল মাহমুদ এ পর্যন্ত ১৪টি গ্রন্থ পাঠকের হাতে তুলে দিয়েছেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা কম হলেও প্রতিটি বই-ই ক্রীড়া সাহিত্যে গবেষণার ক্ষেত্রে অমূল্য। তার প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে বিম্মৃত ১০১ ক্রীড়াবিদের বৃত্তান্ত, ফুটবলে দেখি পৃথিবীর মুখ, ঢাকার ফুটবলের গৌরবময় সেই দিন, খেলোয়াড়রা যখন রণাঙ্গনে, খেলার মাঠে মুক্তিযুদ্ধ, ক্রীড়াবিদদের স্মৃতিপটে বঙ্গবন্ধু, ২৫ জুলাই ১৯৭১, স্বাধীনতার ৫০ বছরে খেলার ৫০, বাংলার ফুটবল জাদুকর, পাকিস্তান জাতীয় দলে বাঙালি খেলোয়াড়, স্মৃতির অন্তরালে কৃতী ক্রীড়াবিদরা,আমাদের ফুটবলাররা, স্টেডিয়ামের সে আড্ডাটা আজ আর নেই এবং আছি ক্রিকেটে আছি ফুটবলে।

১৯৮২ সাল থেকে ক্রীড়া বিষয়ে লেখালেখি শুরু করেন দুলাল মাহমুদ। ৮৫ সালে ক্রীড়া সাংবাদিক ক্যারিয়ার শুরু তার দৈনিক বাংলার বানীর মাধ্যমে। কাজ করেছেন দৈনিক দেশ জনতা ও দৈনিক আজাদে। তবে ১৯৯৬ সাল থেকে আছেন জাতীয় পাক্ষিক ক্রীড়াজগতের সম্পাদকের দায়িত্বে। ছিলেন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। ১৯৯৩ সালে তিনি সাধারণ সম্পাদক থাকাকালীন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি সদস্যপদ লাভ করে ক্রীড়ালেখক ও সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা এআইপিএস-এর।

ভারতের শঙ্করী প্রসাদ বসুর লেখা পড়ে দুলাল মাহমুদ ঝুঁকেছিলেন ক্রীড়া বিষয়ে লেখালেখিতে। দেশে তার প্রিয় লেখকদের মধ্যে আছেন বদরুল হুদা চৌধুরী, কবি সানাউল হক খান, জালাল আহমেদ চৌধুরী এবং ইকরামউজ্জামান প্রমুখ। আর ক্রীড়া সাংবাদিক হিসেবে দুলাল মাহমুদের আইডল মুহাম্মদ কামরুজ্জামান। ক্রীড়া অন্তপ্রাণ দুলাল মাহমুদের হাত ধরেও এদেশে অসংখ্য ক্রীড়ালেখক ও ক্রীড়া সাংবাদিকের সৃষ্টি হয়েছে।

ব্যক্তি জীবনে দুলাল মাহমুদ দুই পুত্র সন্তানের জনক। জন্মদিনের প্রতিক্রিয়ায় দুলাল মাহমুদ বলেন,‘এখন জন্মদিন মানেইতো জীবন থেকে একটি বছর চলে যাওয়া। সে দৃষ্টিকোন থেকে এখন জন্মদিনে আনন্দের চেয়ে বরং মনটা খারাপই লাগে। আমার ইচ্ছে ক্রীড়া বিষয়ে কিছু প্রকাশনা করতে। পারলে নিজেকে ধন্য মনে করবো। স্বার্থক হবে আমার ক্রীড়া সাংবাদিকতা।’

দুলাল মাহমুদের জন্ম দিনে ডেইলিস্পোর্টস২৪.কম পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add