for Add

কিউইদের হারাতে পাকিস্তানের সামনে ৯২ বিশ্বকাপ অনুপ্রেরণা

গ্রুপ পর্বে অনেক নাটকীয়তার পর প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিতে ১৯৯২ আসরের পুনরাবৃত্তি, অনুপ্রাণীত হতে চায় পাকিস্তান।

আগামীকাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

ইমরান খানের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ১৯৯২ বিশ্বকাপ জিতেছিলো পাকিস্তান। সে আসরের মত আবারও সামনে একই চিত্র, এবারও সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান।

১৯৯২ আসরে কোন রকমে সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান। টুর্নামেন্ট থেকে বাদ পড়তে-পড়তে ভাগ্যের সহায়তায় কোনভাবে শেষ চারে জায়গা করে নিয়েছিলো উপমহাদেশের দলটি।

ইনজামাম-উল-হকের দুর্দান্ত নৈপুন্যে ফাইনালে ওঠা পাকিস্তান শেষ পর্যন্ত ১৯৯২ আসরের শিরোপা জিতেছিল।

চলমান অষ্টম সেমিফাইনালে ওঠা অপর দুই দল ইংল্যান্ড-ভারত বৃহস্পতিবার অ্যাডিলেডে মুখোমুখি হবে।

আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাকিস্তান কোচ ম্যাথু হেইডেন বলেছন, ‘এটি (১৯৯২ বিশ্বকাপ) সরাসরি প্রভাব ফেলছেনা। তবে গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে মিডিয়ার কল্যানে ক্রিকেট ভক্তদের একটি অংশ , খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আমরা সবাই এই মিশনের গুরুত্ব এবং তাৎপর্য বুঝতে পারি। এবং ‘৯২’ আসর পাকিস্তান ক্রিকেটের জন্য স্মরণীয় একটি দিন ছিল।’

তিনি আরও বলেন, ‘সে বারের টুর্নামেন্টেও সেমির আগ পর্যন্ত পাকিস্তান দল ছিল অগোছালো, আহামরি কোন পারফরমেন্স ছিলনা।
চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং তারপর হঠাৎ করে ঘুড়ে দাঁড়ায় পাকিস্তান। তারা বিপজ্জনক এবং শক্তিশালী হয়ে উঠে। পাকিস্তানের জন্য সে বারের আসরটিও ছিল এবারের আসরের মতই।’

হেইডেন আরও জানান, ‘মূলত একজন ভক্ত এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসাবে আমি এতটুকু বলতে পারি-পাকিস্তান ক্রিকেটের পেস বোলিং আক্রমণ এবং ব্যাটিং লাইন-আপে আমাদের সত্যিই কিছু দেখার আছে।’

জয়ের অবস্থায় থেকেও নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিন্দ্বন্দ্বী ভারতের কাছে হারতে হয়েছিলো পাকিস্তানকে। পরের ম্যাচে জিম্বাবুয়ের কাছে হার মানে তারা। পরপর দু’টি ম্যাচ হেরে সেমিফাইনালের পথ কঠিন হয়ে পড়ে পাকদের। দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসকে হারানোর জন্য সেমির লড়াইয়ে ফিরে তারা। কিন্তু নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হারে পাকিস্তানের জন্য বড় সুযোগ তৈরি হয়।

বাংলাদেশের বিপক্ষে অনানুষ্ঠানিক কোয়ার্টার ফাইনালে পরিণত হওয়া ম্যাচটি ৫ উইকেটে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।

হেইডেন বলেন, ‘যে কোন দিন যে কোন কিছু ঘটতে পারে। ঐ নির্দিষ্ট দিনেই নেদারল্যান্ডস হারিয়েছিলো দক্ষিণ আফ্রিকাকে। এটি আমাদের জন্য এই টুর্নামেন্টে একটি উল্লেখযোগ্য মুহূর্ত ছিল এবং সেই সম্ভাবনাকে কাজে লাগানোটা আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল।’

তবে নিউজিল্যান্ড কেন টুর্নামেন্টের সেরা দল ইতোমধ্যেই তারা সেটা প্রমাণ করেছে। যদিও গ্রুপ পর্বে ইংল্যান্ডের কাছে ম্যাচ হেরেছিলো তারা। সকল পজিশনে সামর্থ্যবান ক্রিকেটার রয়েছে তাদের। কেন উইলিয়ামসনের মতো একজন সত্যিকারের শান্ত এবং ভদ্রলোকের নেতৃত্বে ক্রিকেট খেলছে তারা।’

সত্যিকারর্থে নিউজিল্যান্ড জানে কিভাবে ফাইনালে যেতে হয়। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি বাদে আইসিসির প্রতিটি ইভেন্টের ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। ২০১৫ এবং ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছে কিউইরা। কিন্তু দুর্ভাগ্যবশত ফাইনালে হেরে যায় তারা। ২০২১ সালে প্রথম টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলেছে আইসিসি ট্রফি জয়ের খড়া কাটিয়েছে নিউজিল্যান্ড। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও ফাইনাল খেলে নিউজজিল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। এখন ১৯৯২ বিশ্বকাপের ক্ষত মুছে ফেলার সময় তাদের।

যদিও আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের রেকর্ড ভালো নয়। ২৮বারের মোকাবেলায় ১৭ জয় আছে পাকিস্তানের।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add