for Add

শ্যুটিংয়ে আশার আলো কলি

এক সময় দক্ষিণ এশিয়ান গেমসে বাংলাদেশের সম্ভাবনাময় ডিসিপ্লিন ছিল শ্যুটিং। সেই শ্যুটিং এখন হতাশার নাম। সর্বশেষ নেপালে অনুষ্ঠিত এসএ গেমসে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন ছিল রৌপ্য।

হতাশার মাঝেই শ্যুটিংয়ে আশার আলো জ্বালিয়েছেন কামরুন নাহার কলি। বাংলাদেশ নৌবাহিনীর ২১ বছর বয়সী এই শ্যুটার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে চমক দেখিয়েছেন মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে।

মিসরের কায়রোতো চলতি প্রতিযোগিতায় অল্পের জন্য ফাইনালে উঠতে পারেননি নারায়নগঞ্জের এই যুবতি। ১৩৪ জন প্রতিযোগির মধ্যে ৬২৯.২ স্কোর করে ১৪তম হয়েছেন কলি। মাত্র ০.৮ এর জন্য ফাইনালে নাম লিখিয়ে ইতিহাস করা হয়নি তার। তবে যে স্কোর তিনি করেছেন সেটা বাংলাদেশের কোন শ্যুটার আগে করতে পারেননি।

শুক্রবার রাতে ১০ মিটার এয়ার রাইফেলে খেলেছেন বাংলাদেশের ৬ জন শ্যুটার। এর মধ্যে সেরা পারফরম্যান্স করেছেন কামরুন নাহার কলি। ক্যারিয়ারে দ্বিতীয় আন্তর্জাতিক আসরেই প্রত্যাশার আলো ছড়িয়েছেন তিনি।

এর আগে গত জুলাইয়ে তিনি অংশ নিয়েছিলেন কোরিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড কাপে। সেখানে ৬২২.৯ স্কোর করে ৬৬ জনের মধ্যে হয়েছিলেন ৪৪তম। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রথম অংশ নিয়েই কলি চমকে দিয়েছেন সবাইকে।

কলির এই স্কোরকে আন্তর্জাতিক পর্যায়ে খুবই ভালো উল্লেখ করে সাবেক শ্যুটার ও কোচ শারমীন আক্তার রত্না বলেন, ‘কলি যে স্কোর করেছেন এই স্কোর ধরে রাখতে পারলে যে কোন প্রতিযোগিতায়ই পদক পাওয়া সম্ভব।’

ক্যারিয়ারের প্রথম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দারুণ কৃতিত্ব দেখানোর পর আত্মবিশ্বাস বেড়ে গেছে কামরুন নাহার কলির। ‘আমার এখন লক্ষ্য সামনে যে গেমগুলো আছে সেগুলোতে ভালো করা এবং অলিম্পিকে কোয়ালিফাই করা। এই স্কোর যদি ধরে রাখা যায়, যদি ৬২৯, ৬৩০ করা যায় তাহলে যে কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো কিছু করা সম্ভব। আমি সেভাবেই নিজেকে প্রস্তুত করতে চাই’- কায়রো থেকে বলেছেন কামরুন নাহার কলি।

ফাইনালে উঠলে কেবল কলির জন্যই নয়, নতুন ইতিহাস তৈরি হবে বাংলাদেশের শ্যুটিংয়ের জন্যও। প্রতিযোগিতা চলার মধ্যেই সে ইতিহাস গড়ার স্বপ্ন দেখেছিলেন কলি, ‘আমার প্রতিটি শট যখন ভালো হচ্ছিল তখন বিশ্বাস তৈরি হয়েছিল ফাইনালে উঠতে পারবো। কিন্তু দুর্ভাগ্য শেষ পর্যন্ত হয়নি।’

২০১৮ সালে শ্যুটিংয়ে আসেন নারায়নগঞ্জের মেয়ে কামরুন নাহার কলি। ওই বছরই আন্তঃক্লাব প্রতিযোগিতায় স্বর্ণ জিতেছেন তিনি। পরের বছর এয়ারগান চ্যাম্পিয়নশিপেও স্বর্ণ জেতেন। ২০২০ ও ২০২১ সালে শ্যুটিংয়েই ছিলেন না।

বাংলাদেশ গেমসের আগে নৌবাহিনীতে যোগ দিয়ে অংশ নেন। সেখানে কোন রেজাল্ট ছিল না। ২০২২ সালে এয়ারগান চ্যাম্পিয়নশিপে প্রস্তুতি ছাড়াই অংশ নিয়ে ব্রোঞ্জ জিতেছিলেন কলি। বাংলাদেশ নৌবাহিনীর হয়ে দুটি ঘরোয়া প্রতিযোগিতায় খেলেছেন কায়রোতো চমক দেখানো কামরুন নাহার কলি।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করতে বেশি বেশি টুর্নামেন্টে অংশ নেওয়া প্রয়োজন উল্লেখ করে কামরুন নাহার কলি জাগো নিউজকে বলেন, ‘আমি নতুন। আমার অভিজ্ঞতা কম। আমার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা সবাই আমার চেয়ে অনেক অভিজ্ঞ। তাই এই স্কোর ধরে রাখতে কিংবা এর চেয়ে ভালো স্কোর করতে আমাকে আরো বেশি প্রতিযোগিতায় অংশ নিতে হবে।’

প্রথম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন। শুরুতে আপনার অনুভূতি কেমন ছিল। প্রতিযোগিতায় নামার আগে কী ভেবেছিলেন? কায়রো থেকে কামরুন নাহার কলি বলেছেন, ‘আমার লক্ষ্য ছিল নিজের সেরা স্কোর করা। প্রতিটি শট নেওয়ার আগে আমি বেস্ট করবো চিন্তা করেই নিয়েছি। আল্লাহর রহমতে আমার শটগুলো ভালো হয়েছে।’

মিসরে কলি যে স্কোর করেছেন তার চেয়ে কম স্কোর করেও সর্বশেষ টোকিও অলিম্পিকে ফাইনালে উঠেছিলেন রুশ শ্যুটার আনাস্তানিয়া ভেলেরিভেনা। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ৬২৮.৫ স্কোর করে অষ্টম প্রতিযোগি হিসেবে তিনি খেলেছিলেন ফাইনালে।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add