for Add

বসুন্ধরা কিংসের শিরোপা অক্ষুন্ন

ওয়ালটন ফেডারেশন কাপে বসুন্ধরা কিংস অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। আজ রোববার শিরোপা লড়াইয়ে তারা ১-০ গোলে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডকে পরাজিত করে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৫২ মিনিটে জয়সূচক গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল অস্কার বেচেরার।

অপরাজিত চ্যাম্পিয়ন কিংস এর আগে আরো দু’বার ফাইনাল খেলেছে। ২০১৯ মৌসুমে তারা রানাসআপ ছিল। ২০২০ সালে হয়েছিল চ্যাম্পিয়ন। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল কিংস। অপরদিকে সাইফ এবারই প্রথম ফাইনালে খেলল।

শিরোপা লড়াইয়ে কিংস ৪ মিনিটেই সম্ভব্য একটি গোলের উৎস খুঁজে পেয়েছিল। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ায় তা সম্ভব হয়নি। যে কারণে মিডফিল্ডার ইব্রাহিমের কাছ থেকে বল অধিনায়ক তপু বর্মন সেটিকে গোলে রূপান্তর করতে পারেননি।

তবে ৪৭ মিনিটে সাইফের ডিফেন্ডার রহমত মিয়ার দুর্দান্ত শট সময় মতো কিংসের গোলরক্ষক আনিসুর রহমান প্রতিরোধ করতে না পারলে ম্যাচে তাদের এগিয়ে যাবার একটি সুযোগ ছিল। যদিও তা হয়নি।

ম্যাচের ৫২ মিনিটে অবশ্য ব্রাজিলিয়ান রবসন সিলভার মাঝমাঠ থেকে বাড়ানো বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে আর্জেন্টাইন রাউল অস্কার বেচেরার গোল করে কিংসকে এগিয়ে দেন। এ গোলের উপর ভর করেই শেষ পযন্ত কিংস শিরোপা অক্ষুন্ন রেখে মাঠ ছাড়ে।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসের এমপি। চ্যাম্পিয়ন কিংস ট্রফি ও নগদ পাঁচ লক্ষ টাকা এবং রানার্সআপ সাইফ ট্রফি ও নগদ তিন লক্ষ টাকা অর্থ পুরস্কার পেয়েছে।

এছাড়া চট্টগ্রাম আবাহনী লিমিটেড ফেয়ার প্লে ট্রফি লাভ করেছে। ফাইনালে কিংসের আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল অস্কার বেচেরার সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। সাইফের নাইজেরিয়ান স্ট্রাইকার ইকেচুকু কেনেথ এনগউউকে টুর্নামেন্ট সেরা হয়েছেন। তবে সাইফের স্ট্রাইকার ইকেকুকু কেনেথ এবং কিংসের স্ট্রাইকার রাউল অস্কার বেচেরার সর্বোচ্চ পাঁচটি গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।

দুই দলের একাদশ

বসুন্ধরা কিংস: আনিসুর রহমান জিকু, তপু বর্মন (অধিনায়ক), বিশ্বনাথ ঘোষ, মাসুক মিয়া জনি, মোহাম্মদ ইব্রাহিম, জোনাথন ফার্নান্দেজ, রাউল অস্কার বেচেরা, রবসন সিলভা, মতিন মিয়া, খালেদ সাফেই ও রিমন হোসেন।

সাইফ স্পোর্টিং ক্লাব: পাপ্পু হোসেন, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, সিরোজিউদ্দিন, রিয়াদুল হাসান রাফি (অধিনায়ক), ফয়সাল আহমেদ ফাহিম, জন ওকোলি, শাহেদুল আলম শাহেদ, আরিফু রহমান, ইমানুয়েল আরিওয়াচুকু ও কেনেথ নোকে।

রেফারি : জালাল উদ্দিন।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add