for Add
নিজস্ব প্রতিবেদক : ১৬ মে ২০২০, শনিবার, ০:৫৩:৩৪
করোনাভাইরাসের কারণে আগামী ১ জুলাই পর্যন্ত সবধরনের ক্রিকেটে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।আর এফটিপি অনুযায়ী ৪ জুন থেকে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হবার কথা।তবে সিরিজ পিছিয়ে জুলাইয়ের শেষে আয়োজনের পরিকল্পনা করছে ইসিবি। এমন খবর জানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও।
করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হলে ঐ সিরিজ নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে। তবে পরিস্থিতির উন্নতি না হলে ইংল্যান্ড যদি সবধরনের সুযোগ সুবিধা ও নিরাপত্তা দেয় তাহলেও সেগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করবে ওয়েস্ট ইন্ডিজ। তারচেয়ে বড় কথা খেলোয়াড়রা যদি সফর করতে না চায় তবে কাউকেই জোর করা হবে না। এমনটা নিশ্চিত করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভ।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রেভ জানিয়েছেন, ‘ইংল্যান্ড সফর নিয়ে উদ্বিগ্ন আমাদের দেশের ক্রিকেটাররা। খেলোয়াড়দের জানিয়ে দিয়েছে শতভাগ স্বাস্থ্য সুরক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক হলেই ইংল্যান্ড সফরে যাবো।’
সবকিছু ঠিকঠাক থাকলেও কোনো খেলোয়াড়কে ইংল্যান্ডে যেতে জোর করা হবে না বলেও জানিয়েছেন গ্রেভ। তিনি বলেন, ‘আমাদের কোনো খেলোয়াড় যদি ইংল্যান্ডে যেতে না চায় তাহলে আমরা তাদেরকে জোর করবো না।’
For add
For add
For add
For add
for Add