for Add
নিজস্ব প্রতিবেদক : ১৩ মে ২০২০, বুধবার, ০:৫৭:০০
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান এর স্বাক্ষরিত ব্যাট নিলামে তিন লাখ টাকা বিক্রি হয়েছে।
প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে অসহায় মানুষদের আর্থিক সহায়তার জন্য তারা নিজেদের ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তোলার সিদ্বান্ত নেন।
তারই প্রেক্ষিতে ১৫ জনের বেশি বাংলাদেশের ক্রিকেটারদের স্বাক্ষরিত ব্যাট নিলামে বিক্রি হয়েছে তিন লাখ টাকা। তবে ব্যাটের ভিত্তিমূল্য ছিল ৯৯ হাজার ৯শ ৯৯ টাকা।
২০১৬ সালে সিডনিতে স্থানীয় দোকানে একটি ক্রিকেট ব্যাটে সই করেছিলেন বাংলাদেশ দলের ১৫ক্রিকেটার। ফেসবুকে ‘অকশন ফর অ্যাকশন’ কর্তৃক নিলাম করে বিক্রি হয় ব্যাটটি।
নিলাম থেকে প্রাপ্ত অর্থ সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে করোনাভাইরাসে অসহায়দের সহায়তায় ব্যয় করা হবে।
For add
For add
For add
For add
for Add