for Add
নিজস্ব প্রতিবেদক : ৭ মে ২০২০, বৃহস্পতিবার, ১২:৩৫:৪৭
পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আকতার ভারতের বোলিং কোচ হবার আগ্রহ প্রকাশ করেছেন। অনলাইন সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ ‘হ্যালো’তে ভারতের বোলিং কোচ হবার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
আখতারকে জিজ্ঞাসা করা হয়েছিলো, সুযোগ পেলে ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হতে আগ্রহী চান কি-না! আখতার বলেন, ‘অবশ্যই আমি কোচ হতে চাই। আমার কাজই হলো, নিজের অভিজ্ঞতা ছড়িয়ে দেয়া। আমি যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছি সেটি আমি সর্বত্র ছড়িয়ে দিতে চাই।’
ক্রিকেট ইতিহাসে দ্রুত গতিতে বোলিং করার রেকর্ড গড়েছিলেন আখতার। তার দ্রুত গতির বল মোকাবেলা করতে হিমশিম খেতো ব্যাটসম্যানরা।
ব্যাটসম্যানদের পরাস্ত করতে খুব বেশি সমস্যা হতো না তার।তাই নিজের মত দ্রুতগতির বোলার তৈরি করাই আকতারের প্রধান লক্ষ্য বলে জানান।বাসস।
তিনি বলেন, ‘আমি অনেক বেশি আগ্রাসী ও দ্রুত গতির বোলার ছিলাম। বেশ কয়েকবার রেকর্ডও গড়েছি। তাই আমার মত আগ্রাসী ও দ্রুত গতির বোলার তৈরি করতে চাই আমি। যাতে তারা বিশ্ব ক্রিকেটে আধিপত্য বিস্তার করতে পারে।’
For add
For add
For add
For add
for Add