for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ মে ২০২০, রবিবার, ২১:১৫:২২
প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে গৃহবন্দি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। স্ত্রী বলিউড তারকা আনুশকা শর্মার সাথে সময়টা বেশ ভালোই কাটছে তার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটির বহিঃপ্রকাশ, তা-ই বলছে।কখনো আনুশকার সাথে রান্না করছেন, আবার কখনো ফুল গাছে পানি দিচ্ছেন, আবার কখনো টিকটকে সময় দিচ্ছেন।
আনুশকার সাথে এমন সুন্দর সময় কাটাতে পেরে খুশি কোহলি। তাই আনুশকার প্রতি আবারো ভালোবাসা প্রকাশ করলেন টুইটারে।
আনুশকার সাথে ছবি পোস্ট করে কোহলি টুইটে লিখেছেন, ‘তোমার ভালবাসা আমার পৃথিবীতে আলো এনেছে। আমার প্রত্যেকটি দিন তুমিই আলোকিত করে রাখ। তোমাকে ভালবাসি।’
For add
For add
For add
For add
for Add