for Add
নিজস্ব প্রতিবেদক : ১ মে ২০২০, শুক্রবার, ৯:১৯:৪৭
ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী বিতর্কিত প্রতিযোগিতা হান্ড্রেড ক্রিকেট এক বছর পেছানোর অনুরোধ করেছেন। মঈন মনে করেন নতুন উদ্ভবিত হান্ড্রেড (একশ বল) ক্রিকেট টুর্নামেন্ট নভেল করোনাভাইরাসের মহামারীর এমন সময় আয়োজন করা মোটেও সমচীন হবে না। কারণ বিশ্ব এখন স্থবির হয়ে আছে।তাই হান্ড্রেড ক্রিকেট শুরু হলে স্বাস্থ্য ও ভ্রমণের কারণে বিশ্ব তারকাদের অনেককেই পাওয়া সম্ভব হবে না।
মঈন বলেন, ‘হান্ড্রেড আয়োজন করতে কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের দেশে এটি বড় একটি বিষয়। সবকিছু ঠিক হবার পর আমরা এটি খেলতে চাই। যখন বিশ্বজুড়ে কোন সমস্যা থাকবে না।’ কনফারন্স কলে হান্ড্রেড ক্রিকেটের বার্মিংহাম ফনিক্সের অধিনায়ক মঈন বলেন, ‘এটি দেরি হলেই ভালো হবে।’
এদিকে দীর্ঘদিন ধরেই হান্ড্রেড ক্রিকেট নিয়ে বেশ তৎপর ছিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ক্রিকেটে নতুন দর্শক টানতে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত ১৮টি প্রথম শ্রেণির কাউন্টি ক্রিকেট বাদ দিয়ে এ নতুন ভার্সনে আটটি ফ্র্যাঞ্চাইজি প্রতিদ্বন্দিতা করবে।
বিশ্বকাপ জয়ী দলের সদস্য মঈনকে জিজ্ঞাসা করা হয়েছিল, যদি ২০২১ সালে হান্ড্রেড ক্রিকেট অনুষ্ঠিত হয় তাহলে কি নতুন দর্শকদের আর্কষণ করা কঠিন! তবে মঈন জানান, ‘আমি নিশ্চিত নই। গত বছর ইংল্যান্ডে ক্রিকেট দারুণ মেজাজে ছিল। তাই এ বছর হান্ড্রেড ক্রিকেটের দারুণ সুযোগ ছিল। কিন্ত এখন বিশ্বজুড়ে যা অবস্থা তাতে সবকিছুই কঠিন হয়ে পড়েছে।’
For add
For add
For add
For add
for Add