for Add

২০ লাখ টাকায় বিক্রি হয়েছে সাকিবের ব্যাট

Sakib

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে নিজের প্রিয় ব্যাট বিক্রি করলেন সাকিব আল হাসান। অনলাইন নিলামে সাকিবের ব্যাটের বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। ব্যাটের ভিত্তি মূল্য ধরা হয়েছিল ৫ লাখ টাকা।

রাজ নামের যুক্তরাষ্ট্রপ্রবাসী এক বাংলাদেশি ব্যাটটি নিলাম থেকে কিনে নিয়েছেন। সাকিবের প্রিয় ব্যাটটি কিনতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন রাজ। সাকিবও তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। ব্যাট বিক্রির প্রাপ্ত অর্থ যোগ হবে সাকিবেরই ফাউন্ডেশনে। সেখান থেকে সহায়তা করা হবে দুঃস্থদের।

আজ বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত অনলাইনে সাকিবের ব্যাটের নিলাম চলার কথা ছিল। পরে আরও ১৫ মিনিট অপেক্ষা করা হয়। সারা বিশ্ব থেকেই সাকিবের প্রিয় ব্যাটটি পেতে ক্রিকেটভক্তরা আগ্রহ দেখিয়েছেন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের অনেকেই ব্যাটটি কিনতে চেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত একজন বাংলাদেশিই সাকিবের ব্যাটের মালিক হলেন।

২০১৯ বিশ্বকাপের পুরোটা এই ব্যাট দিয়েই খেলেছেন সাকিব। যেখানে ৮ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৬০৬ রান করেন তিনি। এছাড়া বিশ্বকাপের আগে-পরে সব মিলিয়ে এই ব্যাট দিয়ে দেড় হাজারের বেশি আন্তর্জাতিক রান করেছেন সাকিব।

ব্যাটটি সাকিবের এতোই প্রিয় যে, নিলাম তুলে আবার নিজেই দাম হাঁকিয়ে কিনে নেওয়ার ইচ্ছে ছিল সাকিবের। এক ভক্ত আবার সাকিবের ব্যাট নিলাম থেকেই কিনে আবার সাকিবকেই উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রাজের ভাগ্যেই জোটে সাকিবের ব্যাট। সূত্র : প্রথম আলো

সব সংবাদ

জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add