for Add

বিশ্বকাপ আয়োজন নিয়ে যে প্রস্তাব দিলেন গাভাস্কার

sunnyপ্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বিশ্ব ক্রীড়াঙ্গন থমকে আছে। ভবিষ্যতের ক্রিকেট সিরিজ নিয়েও শঙ্কা শুরু হয়ে গেছে। তাই আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ আয়োজনও হুমকির মুখে। কেননা করোনাভাইরাসের কারণে সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় লকডাউন থাকছে। আর বিশ্বকাপ শুরু হবে ১৮ অক্টোবর। যদি লকডাউন উঠে যায়, পরের দু’সপ্তাহে বিশ্বকাপ আয়োজনের কার্যক্রম সামলানো কঠিনই হবে অস্ট্রেলিয়ার জন্য। তাই অভিনব এক প্রস্তাব দিয়েছেন ভারতের লিটল মাস্টার সুনীল গাভাস্কার।

তিনি বলেন, ‘বিশ্বকাপের এখনও পাঁচ মাসের বেশি সময় বাকী। তারপরও বিশ্বকাপ নিয়ে শঙ্কা তৈরি হয়ে গেছে। আইসিসিও বলছে, শেষ পর্যন্ত দেখবে, তারপর বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। কিন্ত আমি মনে করছি, বিশ্বকাপ আয়োজন নিয়ে ভারত ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড আলোচনায় বসতে পারে।

আলোচনাটি এমন হতে পারে, লকডাউন শেষ হবার পর দু’সপ্তাহে বিশ্বকাপ আয়োজনের সময় পাবে অস্ট্রেলিয়া। সেটি তাদের জন্য কঠিনই বটে। তাই অস্ট্রেলিয়া যদি বিশ্বকাপ আয়োজন না করতে পারে তাহলে ভারতকে পরের বিশ্বকাপ আয়োজন করার সুযোগ দিতে পারে। আর ২০২১ সালের বিশ্বকাপ যেটি ভারতে হবার কথা সেটি অস্ট্রেলিয়া আয়োজন করতে পারে। এতে কোন পক্ষেরই ক্ষতি হবে না। বিশ্বকাপও আয়োজন হবে, শুধুমাত্র আয়োজন অদল-বদল করবে দু’দেশ।’

করোনাভাইরাসে ভারতের পরিস্থিতিও সুবিধার নয়। তবে গাভাস্কারের আশা, আরও কিছু সময়ের মধ্যে ভারত সরকার সবকিছু নিয়ন্ত্রণ নিতে পারবে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তিনি বলেন, ‘আগামী এক-দুই মাসের মধ্যে ভারতের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছি। তবে এবারের বিশ্বকাপ ভারত আয়োজন করার সামর্থ্য রাখবে।’

বিশ্বকাপের পাশাপাশি বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের ১৩তম আসর নিয়েও কথা বলেন গাভাস্কার। যা গত ২৯ মার্চ শুরুর নির্ধারিত সময় ছিল। কিন্ত বর্তমান পরিস্থিতির কারণে ইতোমধ্যে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে। বাসস

গাভাস্কার বলেন, ‘ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড যদি বিশ্বকাপ অদল-বদল করতে রাজী হয় তবে, বিশ্বকাপের ঠিক আগ মূর্হুতে আইপিএল আয়োজন করা যেতে পারে। ফলে আইপিএল দিয়ে খেলোয়াড়রা বিশ্বকাপের প্রস্তুতি সারবে। সেই সাথে ভারতের কন্ডিশনের সাথে মানিয়েও নিতে পারবে খেলোয়াড়রা।’

সব সংবাদ

জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add