for Add
নিজস্ব প্রতিবেদক : ২২ এপ্রিল ২০২০, বুধবার, ১৮:০১:৫০
মহামারি আকার ধারণ করা প্রাণঘাতী করোনাভাইরাসে দেশের অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন ক্রিকেট তারকারা। সে ধারাবাহিকতায় সাকিব আল হাসান সুবিধাবঞ্চিতদের সাহায্য নিজের প্রিয় ব্যাটটি নিলামে তুলতে যাচ্ছেন।
ইংল্যান্ডে অনুষ্ঠিত গত ওয়ানডে বিশ্বকাপে এই ব্যাট দিয়ে দুটি সেঞ্চুরিসহ রেকর্ড ৬০৬ রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন সাকিব। সেই পোস্টে আজ (বুধবার) রাত ১০টায় ব্যাটটি নিলামে তোলা হবে বলে জানান তিনি।
পোস্টে তিনি লেখেন, ‘এটা আমার খুবই প্রিয় একটা ব্যাট… তবে দেশের মানুষগুলো নিঃসন্দেহে আমার কাছে এর থেকেও বেশী প্রিয়।
এই কারণে আমার এই ব্যাটটি এই পেইজে নিলামে তুলছি যেটা দিয়ে আমি প্রায় ১৫০০ রান তুলেছি এবং আপনাদের দোয়ায় এই ব্যাট দিয়েই পুরো ওয়ার্ল্ডকাপের ম্যাচগুলো খেলেছি
কালকে রাত ১০টায় আমি এই পেইজ থেকে লাইভে আসব এবং আশা করি আপনাদের কেউ এই ব্যাটটি একটা ভালো মুল্য দিয়ে কিনে নিয়ে আমাদের সবাইকে সুবিধাবঞ্ছিতদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিবেন।’
For add
For add
For add
For add
for Add