for Add

আগস্টে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

australia
বেতন-ভাতা নিয়ে ক্রিকেটারদের সঙ্গে টানাপোড়েন নিষ্পত্তি না হলেও আগস্টে বাংলাদেশ সফরের আগে স্টিভ স্মিথদের প্রস্তুতির কোনো ঘাটতি রাখছে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি (এনটি) ডারউইনে ১০ আগস্ট থেকে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প করবে অস্ট্রেলিয়া দল।

এই মুহূর্তে ক্রিকেট ব্যস্ততা নেই স্মিথদের। মুশফিকদের মতো তাঁদের ঘরোয়া ক্রিকেটের সূচিটা ফাঁকা। বাংলাদেশ সফরের আগে নিজেদের ঝালিয়ে নিতে ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে সাত দিনের একটা প্রস্তুতি ক্যাম্প আয়োজন করেছে সিএ। প্রস্তুতির অংশ হিসেবে ১৪ আগস্ট থেকে নিজেদের মধ্যে তিন দিনের একটা ম্যাচ খেলবেন স্মিথ-ওয়ার্নাররা। গত ফেব্রুয়ারিতে ভারত সফরের আগে দুবাইয়ে এমন অনুশীলন ক্যাম্প করেছিল অস্ট্রেলিয়া।
অনুশীলনের জন্য ডারউইন বেছে নেওয়ার ব্যাখ্যায় অস্ট্রেলিয়া দলের পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড বলেছেন, ‘বাংলাদেশের মতো কন্ডিশন পেতে এনটি ক্রিকেটের সঙ্গে কাজ করা। বছরের শুরুতে ভারত সফরের আগে দুবাইয়ে আমরা এটা করেছিলাম। ডারউইন থেকে সরাসরি বাংলাদেশে রওনা দেওয়ার আগে সম্ভাব্য সেরা প্রস্তুতি নিতে পারবে দল।’
ডারউইনে এখন শুষ্ক মৌসুম। একই আবহাওয়া থাকবে আগস্টেও। তাপমাত্রা থাকবে ২১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এনটি ক্রিকেটের প্রধান নির্বাহী সিইও ট্রয় ওয়াটসন তাই বলছেন, ‘বাংলাদেশে যে কন্ডিশনে তারা খেলবে, অনেকটা সে রকম পরিবেশে প্রস্তুতির আয়োজন করছি। এতে খেলোয়াড়েরা দারুণ উপকৃত হবে।’
১৮ আগস্ট ঢাকায় এসে পৌঁছার কথা অস্ট্রেলিয়া দলের। সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া, বিবিসি।

সব সংবাদ

জিয়া মেমোরিয়াল ব্লিটজ দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add