for Add

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি

ফাইনালে চোখ বাংলাদেশের

Hockey
ফাইনালে চোখ রেখে অনুর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। আগামী ২৪ সেপ্টেম্বর মাওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে চতুর্থ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির আসর। ৭টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে টুর্নামেন্টে। পুল ‘এ’তে রয়েছে ভারত, ওমান ও বাংলাদেশ। পুল ‘বি’তে খেলবে পাকিস্তান, চীন, চাইনিজ তাইপে ও হংকং। উদ্বোধনী দিনেই ভারতের মুখোমুখি হবে আয়োজক বাংলাদেশ। পরের খেলা ২৭ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে। বাংলাদেশ হকি ফেডারেশনের আশা, পাকিস্তানকে টপকে ফাইনালে খেলবে বাংলাদেশ। ২০০১ সালে অনুষ্ঠিত প্রথম আসরে তৃতীয় হয়েছিল বাংলাদেশ। ২০০৯ ও ২০১১ সালের আসরে খেলেনি লাল-সবুজরা।

হকি ফেডারেশনের সেই প্রত্যাশা পূরণে পাশে থাকার ঘোষণা দিয়ে এগিয়ে এসেছে দেশের বড় কর্পোরেট হাউজ বেক্সিমকো। এই প্রথম তারা এলো হকি অঙ্গনে। প্রতিষ্ঠানটি এই টুর্নামেন্টের স্পনসর শুধু নয়, হকির বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনায়ও পাশে থাকার ঘোষণা দিয়েছে। আজ (মঙ্গলবার) হকি ফেডারেশনের সংবাদ সম্মেলনে বেক্সিমকো গ্রুপের ডাইরেক্টর এবং পেট্রোলিয়াম অ্যান্ড এলএনজি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা আজমল কবির বলেছেন, ‘ফেডারেশন আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট। আমরা মনে করি অদূর ভবিষ্যতে হকি পৌঁছাবে সেই জায়গায়, যেখানে আজ ক্রিকেট অবস্থান করছে, আমরা হকির পাশে আছি।’

হকি ফেডারেশনের সহ-সভাপতি সফিউল্লাহ আল মুনীরের প্রত্যাশা ফাইনালে খেলবে বাংলাদেশ, ‘ভারতকে এগিয়েই রাখছি, তবে বয়সভিত্তিক পর্যায়ে পকিস্তানকে টপকে ফাইনালে যাওয়ার আশা করি আমরা। দল গত দুই মাস বিকেএসপিতে কঠোর অনুশীলন করছে।’

ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেকের প্রত্যাশা এই টুর্নামেন্ট ফেরাবে হকির সুদিন, ‘ভারত, পাকিস্তান, চীন, ওমান খেলছে টুর্নামেন্টে, আগামীর তারকাদের সঙ্গে দেশের ভবিষ্যৎ তারকাদের সম্মিলন এটি, আশা করি আমার মাঠে ও মাঠের বাইরে সফল হবো।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add