for Add

বাংলাদেশ প্রিমিয়ার লিগ

ব্যর্থতার রেকর্ড মোহামেডানের

BPL-Logo-2016চার ম্যাচ শেষে ঝুলিতে মাত্র ৩ পয়েন্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের টেবিলে মোহামেডানের অবস্থান দশে। লিগের চতুর্থ রাউন্ড শেষে সাদাকালোদের অবস্থান ১১ তম হওয়ার আশঙ্কাও আছে। মঙ্গলবার আরামবাগের বিপক্ষে ব্রাদার্স জিতলে তারা টপকে যাবে কাজী জোসিম উদ্দিন জোসীর দলকে। আজ (রবিবার) ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে বিজেএমসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মোহামেডান। এ ড্রয়ের মধ্যে দিয়ে মোহামেডান করে ফেলেছে ব্যর্থতার নতুন এক রেকর্ড। প্রিমিয়ার লিগে আগে কখনও প্রথম ৩ ম্যাচেও জয়হীন ছিল না দেশের ঐতিহ্যবাহী দলটি। আগের ৮ আসরের ৬টিতেই জয় দিয়ে শুরু করেছিল মোহামেডান। দুটি আসরের শুরু ছিল ড্রয়ে। সপ্তম আসরে মোহামেডানকে জয় পেতে অপেক্ষা করতে হয়েছিল তৃতীয় ম্যাচ পর্যন্ত। মুক্তিযোদ্ধার বিপক্ষে ১-১ ও উত্তর বারিধারার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর তৃতীয় ম্যাচে বিজেএমসিকে ২-০ গোলে হারিয়ে জয়ে ফিরেছিল সাদাকালো শিবির। এবার জয়ের মুখ দেখলো না চতুর্থ ম্যাচ পরেও। নিজেদের ব্যর্থতার রেকর্ডটাকে আরো ভারী করলো এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের শিরোপার মুখ না দেখা মোহামেডান। পরের ম্যাচে মুক্তিযোদ্ধাকে হারাতে না পারলে তাদের ব্যর্থতার রেকর্ডটা আরও বড় হবে।

চলমান জেবি প্রিমিয়ার লিগে প্রথম ৩ ম্যাচের একটি হেরেছে, দুটি ড্র করেছে। সমর্থকদের প্রত্যাশা ছিল অন্তত চতুর্থ ম্যাচে জয়ের মুখ দেখবে তাদের প্রিয় দল। কিন্তু সেও আশার গুড়েও বালি। এগিয়ে গিয়েও পূর্ন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি মতিঝিলপড়ার ক্লাবটি।

msc

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে মোহামেডানকে এগিয়ে দেন ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ। গিনির ইসমাইল বাঙ্গুরা স্কোয়াডে না থাকায় অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন সবুজ। গোলটিও চমৎকার করেছিলেন তিনি। মাঝমাঠ থেকে একটি থ্রু বল ধরে বিজেএমসি ডি-বক্সে ঢুকে দূরের পোস্ট দিয়ে পাঠিয়ে দেন জালে। তার ওই গোলটি আর ধরে রাখতে পারেনি মোহামেডান। বদলি আবদুল্লাহ পারভেজের কর্নার থেকে হেডে গোল করে সমতা আনেন বিজেএমসির মোখলেসুর রহমান। এ ড্রয়ে দুই ধাপ উপরে উঠে গেলো বিজেএমসি। মোহামেডানের সমান ৩ পয়েন্ট হলেও গোল গড়ে তাদের অবস্থান ৮ এ।

সব সংবাদ

জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন ২১ স্বর্ণে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সেরা ইমরানুর ও প্রিয়া সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর? ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ফাইনালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো ব্যালন ডি’অরের ভোটে রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জরিমানা বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত নেপালকে হারিয়ে বাংলাদেশের দাপুটে জয় হারের দায় ব্যাটারদের দিলেন তাসকিন ঢাকায় যাত্রাবিরতি: ফিফা সভাপতি-বাফুফে বৈঠক বিশ্বের সেরা ইয়ামাল, ব্যালন ডি’অরে নেইমারের সমর্থন ফিওনা সাইক্লিংয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে বালকে লিকুল, বালিকায় জিমো চ্যাম্পিয়ন তুর্কি এয়ারলাইনস গলফে হুমায়ুন চ্যাম্পিয়ন ফিওনা আন্তঃসার্ভিসেস সাইক্লিং শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল ফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে ব্র্যাক ব্যাংক নারী হকি প্রোগ্রাম শুরু সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি জয়বঞ্চিত বাংলাদেশ, নাটকীয় ড্র আফগানিস্তানের সময় কম, বুধবার থেকে হকির প্রস্তুতি

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add