for Add

নিজ দেশকেই ফেভারিট বলছেন সৌরভ

Saurav
নিজস্ব প্রতিবেদক : আর কয়েক ঘন্টা পরই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ। এশিয়া কাপ ক্রিকেটের সবচেয়ে আকর্ষনীয় এ ম্যাচ ঘিরে এখন উত্তেজনা কেবল দুই দেশের ক্রীড়ামোদীদের মধ্যেই নয়, ছড়িয়ে পড়েছে ক্রিকেট বিশ্বে। কে ফেভারিট ? কে জিতবে এ মহারণে-চারিদিকে চলছে এমন চুলচেরা বিশ্লেষন। দুই ক্রিকেট পরাশক্তি দেশের সাবেকদের মুখেও ফুটছে তর্কের খৈ। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এ মহারণে এগিয়ে রাখছেন নিজ দেশকেই। আনন্দবাজার পত্রিকায় কলামে সৌরভ গাঙ্গুলী লিখেছেন, ‘পাকিস্তানকে সম্মান করেই বলছি ভারত এখন লড়াইয়ে অনেক এগিয়ে।’
সৌরভ গাঙ্গুলী লিখেছেন-প্রতিটা ভারত-পাকিস্তান ম্যাচের মতো এশিয়া কাপে দু’দলের লড়াই নিয়েও উত্তেজনা আর প্রত্যাশার শেষ নেই। এ ম্যাচে স্নায়ুর চূড়ান্ত পরীক্ষা নেয়। দু’দেশের ক্রিকেটার শুধু নয়, কোটি কোটি সমর্থকের আবেগ জড়িয়ে থাকে এই ম্যাচের সঙ্গে। এখন ভারত ভাল ক্রিকেট খেলছে। টিমের আত্মবিশ্বাস তুঙ্গে। দলের প্রধান মুখ, ব্যাটসম্যান হোক বা বোলার, সবাই দুর্দান্ত ফর্মে। বাংলাদেশের বিরুদ্ধে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারত নিখুঁত পারফর্ম করেছে। ওদিকে পাকিস্তানে তারুণ্য আর অভিজ্ঞতার সহাবস্থান। খাতা-কলমে ওদের বোলিংটাকে বেশ শক্তিশালী দেখায় কিন্তু ব্যাটিংকে এই ম্যাচের চ্যালেঞ্জটা নিতে হবে।
একটা সময় ছিল যখন পাকিস্তানই বেশির ভাগ ম্যাচে ভারতকে হারাত। তবে গত দশ-বারো বছর এই যুদ্ধে ভারত একপেশে কর্তৃত্ব রেখে যাচ্ছে। মাঠে শুধু ক্রিকেটীয় দক্ষতায় যে ভারত এগিয়ে রয়েছে, তা কিন্তু নয়। বিপক্ষের উপর ওরা মানসিক ভাবেও রাজত্ব করেছে। পাকিস্তানি প্লেয়ারদের সম্মান করেই বলছি, এই দশ-বারো বছরে যে সব ক্রিকেটার ভারতীয় দলে খেলেছে, তারা ওদের পাকিস্তানি সতীর্থদের চেয়ে অনেক বেশি উন্নত। শচীন টেন্ডুলোর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র শেবাগ, অনিল কুম্বলে, মহেন্দ্র সিংহ ধোনি আর বিরাট কোহলির মতো ক্রিকেটার ওদের আসেনি। পাকিস্তান আগে গর্ব করে বলতে পারত যে, জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আক্রাম, ওয়াকার ইউনুস, ইনজামাম উল হক, সাকলাইন মুস্তাক, মুহাম্মদ ইউসুফ আর সাঈদ আনোয়ারের মতো ক্রিকেটার এক সঙ্গে খেলেছে। কিন্তু এই প্লেয়াররা অবসর নেওয়ার পরে পাকিস্তানের হাতে ধারাবাহিক ভাবে এত ভাল জাতের ক্রিকেটার আসেনি। আর তাই দুটো টিমের মধ্যে ব্যবধান ক্রমশ বেড়েছে।
নেতৃত্বের ব্যাপারটাও পাকিস্তানকে খুব ভুগিয়েছে। একটা সময় ওদের অধিনায়ক ছিলেন ইমরান খানের মতো গ্রেট প্লেয়ার। তার পরে জাভেদ ভাই, ওয়াসিম আর ওয়াকার। নেতা হিসেবে এমন কি ইনজামামও যথেষ্ট ভাল ছিল। ব্যক্তিগতভাবে এরা তীব্র প্রতিযোগী ছিল। সামনে থেকে নেতৃত্ব দিত। নিজেদের পারফরম্যান্স দিয়ে টিমকে টেনে তুলত। নিজেদের সব সতীর্থের কাছ থেকেও সেরাটা দাবি করত। পাকিস্তানি ক্রিকেটের এই দিকটাতেও প্রচুর ক্ষতি হয়েছে। এক বার ধোনিকে দেখুন। কী দুর্দান্ত সংযমের সঙ্গে ভারতকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। তা হলেই তফাতটা বুঝতে পারবেন।
কয়েকটা ম্যাচে ওদের টিমটাকে দেখে মনে হয়েছে যে এরা ড্রেসিংরুমেই হেরে বসে আছে। আর এখানেই কিন্তু অধিনায়কের চ্যালেঞ্জ। নিজের টিমকে মানসিক ভাবে টেনে তোলা। ওদের মনে এই বিশ্বাসটা ঢুকিয়ে দেওয়া যে, বিপক্ষকে কাঁদিয়ে ছাড়ার মতো ক্ষমতা ওদের আছে। অভিজ্ঞ আফ্রিদি কি এই কাজ করতে পারবে? দেখার অপেক্ষায় আছি।
ভারত কিন্তু পুরো ছন্দে রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ভাল একটা ইনিংস খেলল রোহিত। ইনিংসটা খুব সুন্দর। এই ম্যাচে ভাল করার জন্য মুখিয়ে থাকবে বিরাট, রায়না, ধোনি, যুবরাজ, অশ্বিন আর নেহরা। পাকিস্তানের বোলিংয়ে যথেষ্ট বিষ আছে। ওহাব রিয়াজ, ইরফান, আমের আর আফ্রিদি বেশ ভাল কম্বিনেশন। আমি আমেরকে খুব খুঁটিয়ে দেখব। পাঁচটা বছর ও ক্রিকেটের বাইরে ছিল। এই পর্যায়ে ভাল খেলার ক্ষমতা ওর এখনও আছে কি না, দেখতে চাই।
ভারত-বাংলাদেশ ম্যাচের মতো এই পিচেও যদি সবুজ আভা থাকে, তা হলে পাক পেসারদের সতর্ক ভাবে সামলাতে হবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল— নেহরার সুইং, বুমরাহের নিখুঁত নিশানা আর অশ্বিনের চাতুরির সামনে কি পাকিস্তান ব্যাটিং দাঁড়াতে পারবে? দুটো টিমের মধ্যে এটাই কিন্তু তফাত গড়ে দিতে পারে।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add