for Add

মেসির রেকর্ড হ্যাটট্রিকে শীর্ষে বার্সা

MESSIনিজস্ব প্রতিবেদক: ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে এতদিন শীর্ষে ছিলেন ২৩টি করে হ্যাটট্রিক নিয়ে। এবার রোনালদোকেই নয় শুধু, একই সঙ্গে তার দল রিয়াল মাদ্রিদকেও পেছনে ফেলে দিলেন লিওনেল মেসি। ন্যু ক্যাম্পে রায়ো ভায়োকানোর বিপক্ষে করলেন অসাধারণ এক হ্যাটট্রিক। সঙ্গে লুইস সুয়ারেজ করলেন জোড়া গোল। তাতেই প্রতিপক্ষকে উড়িয়ে দিল ৬-১ গোলের বিশাল ব্যবধানে।

আগের ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে রিয়ালের হার এবং ভিয়ারিয়ালকে গোলবন্যায় ভাসানোর কারণে ২৬ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ালো ৬২। আর রিয়ালের ৬১। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে এখন লজ ব্লাঙ্কোজরা।

রেকর্ড ২৪টি হ্যাটট্রিকসহ মেসির নামের পাশে এবার যোগ হলো মোট ৩২টি হ্যাটট্রিক। একইসঙ্গে ৩০ গোল করে মেসি ছুঁয়ে ফেলেছেন রোনালদোকেও।

শীর্ষে ওঠার হাতছানি নিয়ে রোববার ন্যু ক্যাম্পে ম্যাচের প্রথম মিনিট থেকেই মারমুখি বার্সেলোনা। নিষেধাজ্ঞার কারণে দলে ছিলেন না আক্রমণত্রয়ীর অন্যতম তারকা নেইমার; কিন্তু কোনো সমস্যাই হয়নি কাতালানদের।

শুরুতেই এগিয়েই যায় বার্সা। ৫ম মিনিটেই গোল আদায় করে নেয় বার্সা। জাভির বাড়ানো পাস থেকে গোল করেন সুয়ারেজ। প্রথমার্ধ শেষ হয় এ অবস্থাতেই।

MESSI 1দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে (৪৯ মিনিটে) ব্যবধান বাড়ায় বার্সেলোনা। ডি বক্সের ডান দিক থেকে দানি আলভেজের হেড পোস্টে লাগলে বল পেয়ে যান জেরার্ড পিকে, তা থেকে সহজেই ভিয়ারিয়ালের জালে বল জড়ান এই স্প্যানিশ ডিফেন্ডার।

পাঁচ মিনিট পর বড় ধাক্কা খায় ভায়োকানো। ডি বক্সের মধ্যে সুয়ারেজকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন টিটো। আর পেনাল্টি পায় বার্সেলোনা এবং স্পট কিক থেকে প্রথম গোলটি করেন মেসি।

স্পটকিকে নেয়া মেসির প্রথম শটটা অবশ্য ঠেকিয়ে দিয়েছিলেন ভায়েকানো গোলরক্ষক। কিন্তু শট নেয়ার আগেই তাদের খেলোয়াড়রা ডি বক্সে ঢুকে পড়ায় সেটা বাতিল হয়ে যায়। ফলে আবারও শট নেয়ার সুযোগ পান আর্জেন্টাইন অধিনায়ক; তাতে আর ব্যর্থ হননি তিনি।

PIQEএরপর ৫ মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। দ্বিতীয় গোলে অবশ্য মূল ভুমিকা ছিল সুয়ারেজের। তার নেয়া কোনাকুনি শটটা ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন অতিথি গোলরক্ষক। কিন্তু ফিরতি বল মেসির পায়ে এসে পড়ে, তা থেকে বিনা বাধায় লক্ষ্যভেদ করেন তিনি।

প্রথমটি পেনাল্টি থেকে, দ্বিতীয় গোলটি কিছুটা সৌভাগ্যের; কিন্তু হ্যাটট্রিক পূরণের গোলটিতে দেখা মেলে সত্যিকারের মেসি জাদু। ডি বক্সে বল পেয়ে দুই ডিভেন্ডারকে ফাঁকি দিয়ে এগিয়ে আসা গোলরক্ষককেও কাটান টানা চারবারের বর্ষসেরা তারকা।

৮০তম মিনিটে অতিথি স্ট্রাইকার আলবার্তো বুয়েনোকে ফাউল করায় লাল কার্ড দেখেন বার্সেলোনার দানি আলভেজ। পেনাল্টি পায় ভায়োকানো, তা থেকে বুয়েনো নিজেই সান্ত্বনাসূচক গোলটি করেন।

আর যোগ করা সময়ে মেসির বাড়ানো বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন পুরো ম্যাচে দুর্দান্ত খেলা সুয়ারেজ। এই মৌসুমেই লিভারপুল থেকে আসা সুয়ারেসের লিগে এটা ষষ্ঠ গোল।

SUAREZ

সব সংবাদ

হামজা-ফারহান যোগ দিচ্ছেন, শ্রীলঙ্কা ম্যাচে শক্তি বাড়ছে বাংলাদেশের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের একাধিক রেকর্ড  রোনালদোর বিদায়বার্তায় মেসির চেয়ে বেশি সাড়া রোনালদোর আন্তর্জাতিক বিদায়কে ‘অবসর’ বলতে নারাজ মরিনিও আন্তর্জাতিক ফুটবলে রোনালদো-অধ্যায়ের সমাপ্তি মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো এক ম্যাচে ৫৩ লাল কার্ড, বিশ্বরেকর্ড! ২০ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ ২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য বিগব্যাশে মুস্তাফিজ, বাংলাদেশি তারকাকে ঘিরে বিশেষ আয়োজন বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন ২১ স্বর্ণে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সেরা ইমরানুর ও প্রিয়া সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর? ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add